হয়রানির শিকার ভূমি মালিকদের দ্রুত প্রতিকারে আইন হচ্ছে

সোমবার ভূমি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সোমবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ভূমি সংক্রান্ত কাগজ জালিয়াতি প্রতিরোধে প্রস্তাবিত নতুন আইন বিষয়ক এক কর্মশালার আয়োজন করে ভূমি মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাস জমি দখল, জাল দলিল ও খতিয়ান তৈরি, বালু ফেলে নদীর জমি দখল ইত্যাদিসহ জমিজমা […]
কুষ্টিয়া মেডিকেল প্রকল্প: ফের তদন্তে আইএমইডি

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে সোমবার পাঁচ সদস্যের এই দল কুষ্টিয়া আসেন। ২০১২ সালের ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় ২৭৫ কোটি টাকা ব্যয়ের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। তিন বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও আজও তা শেষ হয়নি। এ অবস্থায় উদ্বোধনের […]
পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

নতুন বছরের প্রথম অধিবেশনের শুরুতে সোমবার জাতীয় সংসদে দেওয়া ভাষণে তিনি বলেছেন, শত প্রতিকূলতার মধ্যেও সুশাসন সুসংহতকরণ, গণতন্ত্র চর্চা ও উন্নয়ন কর্মসূচিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে। “বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে […]
পরের সিরিজের ভাবনায় একাদশে ৩ পেসার

ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলার পর নিউ জিল্যান্ড সফর করবে বাংলাদেশ। সেখানে খেলবে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে। রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিনদের সেই চ্যালেঞ্জের জন্য এখান থেকেই প্রস্তুত করতে চান ডমিঙ্গো। “ছয় সপ্তাহের মধ্যে আমাদের নিউ জিল্যান্ডে যেতে হবে। আমি নিশ্চিত করতে পারি, সেখানে আমরা কেবল একজন স্পিনার […]
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল

সেই সঙ্গে তাকে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদের নির্বাহী কমিটির সদস্য করে সোমবার আদেশ জারি করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আগামী তিন বছরের জন্য আহমদে জামালকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে বর্তমানে তিন জন ডেপুটি গভর্নর রয়েছেন। এর মধ্যে আহমদে জামাল ১ নম্বর ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা […]
মাদক মামলায় খালেদ ভূঁইয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

সোমবার ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন র্যাবের ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, সার্জেন্ট জহিরুল ইসলাম ও গাড়িচালক হুমায়ুন কবির। তাদের সাক্ষ্যগ্রহণের পর বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি দিন ঠিক করেন বলে ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার জানিয়েছেন। খালেদ ভূইয়াকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। ঢাকার ক্রীড়া […]
খুলনায় সাংবাদিক বালু হত্যা: ৫ জনের যাবজ্জীবন

সোমবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায়ে প্রত্যেক আসমিকে ১০ হাজার টাকা করে জরিমানাও করেন বলে জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আরিফ মাহমুদ লিটন। নিহত হুমায়ুন কবীর দৈনিক জন্মভূমি সম্পাদক এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি ছিলেন। ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি কার্যালয়ের সামনে বোমা হামলায় […]
চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শুরু শেখ জামালের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারায় লিগের ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। আক্রমণে আধিপত্য করা শেখ জামাল এগিয়ে যেতে পারত চতুর্দশ মিনিটে। সলোমন কিংয়ের শট গোলরক্ষক জিয়াউর রহমান কোনোমতে ফেরান। ২৬তম মিনিটে চট্টগ্রাম আবাহনীর চিনেডু ম্যাথিউয়ের পাস ধরে গুইলের্মো সুযোগ নষ্ট করেন। দুই মিনিট পর ওতাবেকের ফ্রি কিকে আবসারের হেড ক্রসবারে লাগলে হতাশা বাড়ে […]
অভ্যন্তরীণ সন্ত্রাস নিয়ে যুক্তরাষ্ট্রের আরও মনোযোগী হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ‘উপস্থিতি রয়েছে’ বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশে আল-কায়েদার কোনো উপস্থিতি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী অজ্ঞতাপ্রসূত যখন এই বক্তব্য রাখেন সেটি খুবই […]
সাভারে কাউন্সিলরের কবল থেকে ‘৩ কোটি টাকার’ জমি উদ্ধার

সোমবার সাভারের রাজাশন মৌজায় আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে পুলিশের ১৪৪ সদস্যের একটি দল জমিটি উদ্ধারে আসে। জমির মালিক ব্যবসায়ী আব্দুস সোবাহান বলেন ২৪ শতাংশ জমিটির দাম প্রায় ৩ কোটি টাকা। উদ্ধার করেছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আদালতের নির্দেশে দখলকৃত জমি উদ্ধার করে প্রকৃত মালিক আব্দুস সোবাহানকে বুঝিয়ে […]