ক্যাটাগরি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ আল মাসুম (৩২) এবং তার স্ত্রী লিভা খাতুন (২৫) মেহেরপুর জেলার গহরপুর গ্রামের বাসিন্দা। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, চুয়াডাঙ্গা জেলা শহরের শান্তিপাড়ার ভাইয়ের  বাড়ি থেকে মোটরসাইকেলে করে মেহেরপুর জেলার গহরপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলের আবদুল্লাহ ও তার স্ত্রী লিভা। “পথে […]

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে র‌্যাবের ‘হটলাইন’

সোমবার থেকে এ হটলাইন চালু হয়েছে জানিয়ে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হটলাইনের মাধ্যমে পলাতক জঙ্গিরা র‍্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তাদের প্রথমে আত্মসমপর্ণের সুযোগ দেওয়া হবে। তারপর তাদের স্বাভাবিক জীবনে ফেরানোর পদক্ষেপ নেওয়া হবে। এ ধরনের ব্যক্তিদের rabintdir@gmail.com ঠিকানায় মেইল করে তাদের আগ্রহের কথা জানাতে বলা হয়েছে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে। […]

হৈমন্তী শুক্লার সুরে গাইলেন সমরজিৎ রায়

‘কিছু কিছু রাত’ শিরোনামে এ গানের কথা ও সংগীতায়োজনও করেছেন সমরজিৎ। ২৪ জানুয়ারি শিল্পীর নিজস্ব  ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হৈমন্তী শুক্লা এক ভিডিও বার্তায় বলেন, “আমি হয়তো যা সুর করেছি তার থেকেও অনেক ভালো গেয়ে দিয়েছে সমরজিৎ। ও এতো সুন্দর সঙ্গীতায়োজন করেছে যে সর্বোপরি গানটি বেশ ভালো […]

সিমির অলরাউন্ডার নৈপুণ্যে সিরিজ হার এড়াল আয়ারল্যান্ড

আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে সোমবার সিরিজের চতুর্থ ও শেষ ওয়ানডেতে ১১২ রানে জিতেছে আয়ারল্যান্ড। ২২৯ রানের লক্ষ্যে ১১৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ব্যাট হাতে অপরাজিত ৫৪ রানের পর বল হাতে ১০ রানে ৫ উইকেট নেন স্পিনিং অলরাউন্ডার সিমি। ওয়ানডে ইতিহাসে কম খরচে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় সিমির এই পারফরম্যান্স পঞ্চম। চার ম্যাচের […]

‘কোভিড আক্রান্ত হওয়ার ভয়ে’ তিন মাস বিমানবন্দরে

এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর শনিবার গ্রেপ্তার করা হয় আদিত্যকে। বিবিসি জানায়, এয়ারলাইন্সের একজন কর্মী আদিত্যকে তার আইডি কার্ড দেখাতে বললে তিনি একটি ব্যাজ দেখান। কিন্তু ওই ব্যাজটি আসলে বিমানবন্দরের একজন অপারেশন ম্যানেজারের। ‍যিনি গত অক্টোবরে সেটি হারিয়ে যাওয়ার কথা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর লস অ্যাঞ্জেলেস […]

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত এবছরও খোলার সম্ভাবনা নেই

সোমবার ‘অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন’কে মারফি বলেছেন, “বহু মানুষকে যদি আমরা টিকার আওতায় আনতেও পারি, তবুও আমরা জানি না এটি ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা দেবে কি না।” কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়া গত বছর মার্চে সীমান্ত বন্ধ করেছিল। ব্রেনডেন বলেন, “আমি মনে করি, এ বছরও বেশিরভাগ সময় জুড়েই আমরা সীমান্তে বিস্তৃত পরিসরে এই কড়াকড়ি বহাল রাখব।” বার্তা […]

শীতলক্ষ্যা নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

সোমবার দুপুরে বন্দর উপজেলার সৌমবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশের সদস্যরা। নিহত সুজন মাহমুদ (২৪) বন্দরের দক্ষিণ কলাবাগের আবুল হোসেনের ছেলে এবং সরকারি তোলারাম কলেজে বিবিএ ছাত্র ছিলেন।  নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের উপপরিদক মো. ছগির হোসেন জানান, সোমবার দুপুরে নৌ পুলিশের সদস্যরা বন্দরের সৌমবাড়ি এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার […]

জাসদ সভাপতি ইনু করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাস পরীক্ষায় সংক্রমণ ধরা পড়লে গত শুক্রবার তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, “বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে তিনি চিকিৎসাধীন।… সিটি স্ক্যানসহ কোভিড সম্পর্কিত রিপোর্টে কোনো অস্বাভাবিকতা বা জটিলতা পাওয়া যায়নি।” কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু গত ১২ জানুয়ারি জাতীয় সংসদের […]

আলোচনায় ওয়েব চলচ্চিত্র ‘জানোয়ার’

নির্মাতা রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্রটি বৃহস্পতিবার মুক্তির পর থেকেই চলচ্চিত্র বিষয়ক ফেইসবুক গ্রুপগুলোতে আলোচনা চলছে ছবিটি নিয়ে।  দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, “দর্শকরা দেখিয়ে দিলেন কনটেন্ট হিট হতে কিছুই লাগে না, শুধু কনটেন্টেরর জোর থাকলেই হয়। ‘জানোয়ার’ ফিল্মের জন্য আপনাদের ভাললাগা, পাগলামি, উল্লাস আবারো সেটাই প্রমাণ করলো। ভাল কনটেন্ট হলে এর ফলও ভালই হবে।” […]

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন প্রস্তাব নিয়ে বৈঠকে যাচ্ছে বাংলাদেশ

ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠেয় এই বৈঠকে বাংলাদেশ ঝুলে থাকা প্রত্যাবাসন শুরুতে নতুন একটি প্রস্তাব মিয়ানমারকে দিতে যাচ্ছে। মঙ্গলবার দুপুর ২টায় সচিব পর্যায়ের এই বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অন্য দিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লু জাওহুই এবং মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী […]