ক্যাটাগরি

পি কে হালদারের আরও দুই সহযোগী গ্রেপ্তার

রোববার বিকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টচার্য্য জানিয়েছেন। গ্রেপ্তাররা হলেন- পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফসিএল) চেয়াররম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক। অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান তাদের গ্রেপ্তার করেন। […]

করোনাভাইরাসের টিকা যেন সবাই পায়: মির্জা ফখরুল

রোববার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, “আমরা চাই যে, এদেশের সমস্ত মানুষ টিকা পাক। আমরা প্রথমেই বলেছি, এদেশের মানুষকে বিনামূল্যে টিকা দিতে হবে। “আমরা আবারো বলছি, টিকা এদেশের মানুষ নেবে। তবে এই টিকায় আস্থা আনতে হবে এবং একই সঙ্গে সেটাকে বিনামূল্যে মানুষকে দিতে হবে।” সাধারণ মানুষকে টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো রোডম্যাপ সরকার প্রণয়ন […]

হতাশার প্রহর কাটিয়ে স্বপ্নের ঠিকানায় হাসান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নেন হাসান। জীবনের বড় একটা স্বপ্ন পূরণের সেই অধ্যায় রচনা করা সহজ ছিল না তার জন্য। প্রতিভা যদিও তার সহজাত। বাংলাদেশের বাস্তবতায় বেশ ভালো গতি, অ্যাকশন মসৃণ, ব্যাটসম্যানকে হুট করে চমকে দেওয়া ও উইকেট শিকারি প্রবণতাও আছে। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই জানান দেন নিজের সামর্থ্যের। […]

ডিএসইর দিনের লেনদেনের ১৮% বেক্সিমকো ফার্মার

রোববার ১০ টাকা ২০ পয়সা দাম বেড়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের। সবচেয়ে বেশি প্রায় ১৮ শতাংশ লেনদেনও ছিল এই কোম্পানির শেয়ারের। কোভিড-১৯ টিকা আনার পাশাপাশি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সানোফি গ্রুপের হাতে থাকা সানোফি বাংলাদেশ লিমিটেডের ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার কিনে নিতে চুক্তি করেছে, যে খবরটি রোববারই ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়। বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো   […]

ঘাতক দালাল নির্মূল কমিটি বন্ধের দাবি তুললেন জাপার ফিরোজ

এক সময়কার ছাত্রলীগের নেতা ফিরোজ রশীদ রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় নির্মূল কমিটি বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, “আমাদের কিছু সংগঠন আছে। একটি সংগঠন আছে নাস্তিক নির্মূল কমিটি। আরেকটি সংগঠন হচ্ছে ঘাতক-দালাল নির্মূল কমিটি। এই নির্মূল করার ক্ষমতা এদের কে দিয়েছে? আমি জানতে চাই। তুমি কে নির্মূল করার? “আমার দেশে […]

যুক্তরাজ্যে ভেন্টিলেটর সাপোর্টে চার হাজারের বেশি রোগী

বিবিসি জানায়, সরকারি তথ্যমতে, গত শুক্রবার হসপাতালে চিকিৎসাধীন ৪,০৭৬ রোগীকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সময়ের চেয়ে এ সংখ্যা বেশি। গত এপ্রিলে প্রথম দফা সংক্রমণের সময় ভেন্টিলেটর সাপোর্টে ছিল ৩,৩০১ রোগী। যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ার এই সময়ে ভেন্টিলেটরে থাকা রোগীর সংখ্যা ৪ হাজার পেরোলো। শনিবার দেশটিতে নতুন করে আক্রান্ত […]

রয়েলের গোলে প্রথম জয় মুক্তিযোদ্ধা সংসদের

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রোববার আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল তারা। এ নিয়ে টানা তিন ম্যাচ হারাল আরামবাগ। আগের দুই ম্যাচে যথাক্রমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হেরেছিল তারা। দুই দলের সামনে ছিল প্রথম জয়ের হাতছানি। […]

নারায়ণগঞ্জে ট্রাকে ডাকাতি, কুপিয়ে সহকারীকে হত্যা

রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের দেবই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন (২২) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহিবাগের আব্দুল কালামের ছেলে। আহত চালক সবুজকে (২৮) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দেবই নতুন রাস্তায় ঘন কুয়াশার সময় ধীর গতিতে […]

রেজাউলের নির্বাচনী মিছিলে যুবলীগ নেতা ‘ছুরিকাহত’

যদিও ছুরি মারার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নগর যুবলীগের এক নেতা। রোববার দুপুরে নগরীর ষোলশহর দুই নম্বর গেইটে ওই ঘটনায় আহত যুবলীগ নেতা আদিত্য নন্দী কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক। ঢাকার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনিও চট্টগ্রামে এসেছেন মেয়রপ্রার্থী রেজাউল করিমের পক্ষে প্রচারণা চালাতে। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিলের মধ্যে […]

ঢাকার উত্তরায় গ্যাসলাইন থেকে অগ্নিকাণ্ড

ছবি: প্রতীকী রোববার বিকাল ৫টা ২৪ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে বলে উত্তরা ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। উত্তরা ফায়ার স্টেশনের ইনচার্জ সিনিয়র স্টেশন অফিসার শহীদ মনিরুল ইসলাম জানান, বাহিনীর দুটি ইউনিট আগুন নেভাতে সেখানে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।