মোহামেডান-শেখ রাসেল ড্র

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববারের ম্যাচটি ১-১ ড্র হয়। সুলেমানে দিয়াবাতের গোলে মোহামেডান এগিয়ে যাওয়ার পর সমতা টানেন জিয়াকার্লো লোপেজ রদ্রিগেজ। আসরে শুভসূচনার পর টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো মোহামেডান। আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়ে লিগ শুরু করা শন লেনের দল পরের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল। আর টানা দুই জয়ের পর পয়েন্ট […]
আগেভাগে টিকা নেওয়ার অভিযোগ, স্পেনের শীর্ষ জেনারেলের পদত্যাগ

সারি লঙ্ঘন করে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা আগেভাগে টিকা নিয়ে নিয়েছেন, এমন খবর প্রকাশের পর স্পেনজুড়ে জনরোষ দেখা দিয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিগেল আঙ্খেল ভিয়ারোয়াও রয়েছেন বলে শুক্রবার খবর হয়। প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রবলেস জেনারেল ভিয়ারোয়ার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়ার পর শনিবার তিনি পদত্যাগ করেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার পদত্যাগের […]
চট্টগ্রাম সিটি নির্বাচন ‘ভালো’ হবে, মনে হচ্ছে সিইসির

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। তার তিন দিন আগে রোববার চট্টগ্রামে গিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি। সভা শেষে নূরুল হুদা সাংবাদিকদের বলেন, “বিজিবি, আনসার, র্যাব ও গোয়েন্দা সংস্থার ১৬ জনের বক্তব্য আমরা শুনেছি। নির্বাচনী পরিবেশ পরিস্থিতি নিয়ে তারা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রত্যেকে আশাবাদী ২৭ জানুয়ারির চট্টগ্রাম সিটি […]
নতুন ম্যাকবুক প্রো-তে ফিরতে পারে এসডি কার্ড স্লটও

২০১৬ সালের ম্যাকবুক প্রো’র নতুন নকশা বাজারে আসার পর আর এই ডিভাইসে দেখা মেলেনি এসডি কার্ড স্লটের৷ ডিভাইসটিতে শুধু চারটি ইউএসবি-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রেখেছে অ্যাপল৷ বাকী সব পোর্টের জন্য গ্রাহককে নির্ভর করতে হয়েছে ডংগলের ওপর৷ অ্যাপলের এমন পদক্ষেপে অনেক সমালোচনার মুখেও পড়েছে প্রতিষ্ঠানটি৷ প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ২০২১ সালের নতুন […]
ইটালিয়ানো মেলামাইন ও গেটওয়েলের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রতি হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে বার্ষিক এই পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপ জানিয়েছে, সম্মেলনে ইটালিয়ানো মেলামাইনের শীর্ষ ১০ জন ও গেটওয়েল লিমিটেডের শীর্ষ ১০ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়। সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, ইটালিয়ানো মেলামাইন ও […]
সিএস-আরএস দেখে চিহ্নিত হবে ঢাকার অবৈধ স্থাপনা

ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশন এবং প্রাকৃতিক খালগুলোর ব্যবস্থাপনায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে রোববার সচিবালয়ে এক সভার পর স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “ঢাকার দুই সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালাচ্ছে। সামগ্রিক কর্মপরিকল্পনা নিয়ে পরিকল্পনা প্রণয়ন করে আজ তারা উপস্থাপন করেছে, এজন্য অনেকগুলো প্রকল্প নিতে হবে, সেজন্য তারা মতামতও দিয়েছে। […]
বাগেরহাটে যুবকের চোখ খুঁচিয়ে নষ্টের চেষ্টা

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, রোববার ভোরে উপজেলার মঠেরপাড় গ্রামে একটি মাঠ থেকে দুচোখ রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোল্লা সাইফুল ইসলাম (৪০) নামের এই যুবক শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের মোল্লা আব্দুল কাদের ওরফে নুরু মোল্লার ছেলে। […]
পপুলার লাইফের এমডির দেহরক্ষী খুন সাভারে

রোববার সাভারের বিরুলিয়ার শ্যামপুর এলাকায় সেতুর পাশ থেকে তার হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফজলুল হক (৫২) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রাহাতপুরের প্রয়াত আমিন উদ্দিন মোল্লার ছেলে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পাঁচ বছর আগে সেনাবাহিনীর সৈনিক পদ থেকে অবসরে যান ফজলুল হক। পরে তিনি পপুলার লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকের দেহরক্ষী […]
দীপন হত্যার রায় ১০ ফেব্রুয়ারি

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার ঢাকার সন্ত্রাস দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক মজিবুর রহমান রায়ের এ তারিখ ঠিক করে দেন। জিয়াসহ দুই আসামিকে পলাতক দেখিয়ে বিচার শুরুর এক বছর তিন মাসের মাথায় আলোচিত এ মামলা রায়ের পর্যায়ে এল। যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের ‘সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড’ চেয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, রাষ্ট্রপক্ষ আসামিদের […]
রাজধানীতে নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার মিনহাজ হোসেন (৩৮) নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য বলে জানান ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ওয়ালিদ হোসেন জানান। শনিবার সন্ধ্যায় দারুস সালাম থানার কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ তাকে গ্রেপ্তার করে। ওয়ালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন হায়াত তাহরীর আল শামের (এইচটিএস) এর সদস্যদের সঙ্গে […]