করোনাভাইরাস: একদিনে ২০ মৃত্যু, ৪৭৩ রোগী শনাক্ত

রোববার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৪৭৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার […]
কোভিড-১৯: অ্যান্টিবডি টেস্টের অনুমতি

এ সিদ্ধান্তের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “অনেক দিনের দাবি ছিল অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়ার। এখন এটা চালু করার অনুমতি দিয়ে দিয়েছি। আজ আপনাদের যখন বললাম, তখন থেকেই এটা চালু হয়ে গেল।” গত মার্চে বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এ পর্যন্ত শুধু আরটি-পিসিআর টেস্টই চলে আসছিল। তবে পরীক্ষায় গতি আনতে […]
অসহ্য মশা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে: মন্ত্রী

সচিবালয়ে রোববার ঢাকার জলাবদ্ধতা নিরসনে দুই সিটি করপোরেশনের কর্মপরিকল্পনা পর্যালোচনা সভার শুরুতে তিনি এ কথা বলেন। তাজুল বলেন, “ইতোমধ্যে আপনারা মশা নিয়ে কিছু কিছু কথাবার্তা বলছেন। আমি যদিও এটা মনে করি অতীতের যে কোনো বছরের তুলনায় এখনও কিউলেক্স মশার পরিমাণ কম। “কিন্তু তাও (মশা) মানুষের কাছে অসহ্য ও যন্ত্রণার কারণ হিসেবে এটা আজকে দাঁড়িয়েছে- এটা […]
আইফোন মাত্রই ফেইসবুক থেকে ‘লগড আউট’!

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, শুক্রবার সম্যসার মুখে পড়েন ব্যবহারকারীরা। কেন এটি হয়েছে, তার ব্যাখ্যা এখনও মেলেনি। তবে, দেখে মনে হচ্ছে, সব আইওএস ব্যবহারকারীকেই ফের লগ ইন করতে হয়েছে। অনেক ব্যবহারকারী আবার নতুন আরেক সমস্যার মুখে পড়েছিলেন। ‘এসএমএস টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবহার করেন যারা, তাদের পুনরায় সংযোগ পেতে সমস্যা হয়েছে। সামাজিক মাধ্যম পোস্টের বরাতে এনগ্যাজেট উল্লেখ […]
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নতুন দুই মুখ

রোববার আইন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দেওয়া হয় বলে সলিসিটর রুনা নাহিদ আকতার জানিয়েছেন। আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত’ শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসা মাহবুবে আলম গত […]
হত্যার এজাহারে ‘কারসাজি’: ওসির বিরুদ্ধে দুদকের মামলা

কমিশনের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন রোববার এ মামলা দায়ের করেন। তিনি বলেন, “দুদকের তদন্তে পুঠিয়ার নূরুল ইসলাম হত্যার এজাহারে আসামির নাম ও বিবরণে পরিবর্তনের প্রমাণ মিলেছে।… ওসি সাকিল কারসাজি করে এজাহারে পরিবর্তন আনেন।” ২০১৯ সালের ১১ জুন রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের এক ইটভাটায় নূরুলের লাশ মেলে। পরদিন তার মেয়ে নিগার […]
বান্দরবানে বন্য হাতির আক্রমণে নিহত ২

আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কোনাপাড়ায় শনিবার রাতে এ হামলার সময় আরও একজন আহত হয়েছেন চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান জানিয়েছেন। নিহত মনছুর আলম (১৮) চৈক্ষ্যং ইউনিয়নে ওমর আলী পাড়ার বাসিন্দা আব্দুছ ছোবহানের ছেলে। অপরজন মান্নান মেম্বার পাড়ার বাসিন্দা হোসেনের ছেলে হুমায়ন কবির (১৭)। আলীকদম থানা ওসি কাজী রাকিব উদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের […]
বিটিভিতে সজল-ঊর্মিলার ‘সাক্ষীমানব’

সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায়, ইশতিয়াক আহমেদের চিত্রনাট্য ও নির্দেশনায় এ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, ঊর্মিলা শ্রাবন্তী কর। বাংলাদেশ টেলিভিশনে ৩০ জানুয়ারি শনিবার রাত ৯টায় সম্প্রচারিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নাটকের গল্পের দেখা যাবে, সজল বিয়েতে সাক্ষী দিলেই সংসার সুখের হয়। এমন গুজবের পর সবাই হুমড়ি খেয়ে […]
ফরিদপুরে বিকাশের ছিনতাই টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

রোববার দুপুর ১টার দিকে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা জানান, ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকাশের টাকা বিতরণ কর্মকর্তা (ডিএসও) ছিনতাই হওয়া টাকার মধ্যে তিন লাখ টাকাও উদ্ধার হয়েছে। গ্রেপ্তাররা হলেন, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বুড়াইচ গ্রামের হানিফ শেখের ছেলে শামীম শেখ (৩৪) এবং […]
‘যোগ্যতাবিহীন’ শিক্ষকদের অবসরভাতা দেওয়ার প্রক্রিয়া চলছে: প্রতিমন্ত্রী

রোববার সংসদে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “জাতীয়কৃত প্রাথমিক বিদ্যালয়ের যোগ্যতাবিহীন শিক্ষকদের অবসরভাতা মঞ্জুরির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।” এসব বিদ্যালয়ের যোগ্যতাবিহীন বাদে অন্য শিক্ষকদের অবসরভাতা যথাসময়ে দেওয়া হচ্ছে বলে প্রতিমন্ত্রী এ সময় জানান। বর্তমান সরকার তিন ধাপে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ১৯৩টি জাতীয়করণ করে। এসব বিদ্যালয়ের অনেক শিক্ষকের কাঙ্ক্ষিত যোগ্যতা ছিল […]