হল-মার্ক তুষারের কাশিমপুর কাণ্ডে সরানো হল জেলসুপার ও জেলারকে

কাশিমপুর কারাগার ১-এর জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদকে প্রত্যাহার করে রোববার কারা অধিদপ্তরে সংযুক্ত করার আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘তদন্তের স্বার্থে’ তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ঘটনায় ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইনস্ট্রাক্টর মো. আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. […]
হলমার্ক তুষারের কাশিমপুর কাণ্ডে সরানো হল জেলসুপার ও জেলারকে

কাশিমপুর কারাগার ১-এর জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদকে প্রত্যাহার করে রোববার কারা অধিদপ্তরে সংযুক্ত করার আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘তদন্তের স্বার্থে’ তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ঘটনায় ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইনস্ট্রাক্টর মো. আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. […]
দুদিনের মধ্যে গেজেট, এরপর এইচএসসির ফল

রোববার জাতীয় সংসদে আইন সংশোধনের তিনটি বিল পাসের প্রক্রিয়া মধ্যে এ খবর জানান তিনি। এদিন সংসদে ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ এবং ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ বিল’ কণ্ঠভোটে পাস হয়। ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা […]
চীনে সোনার খনিতে দুই সপ্তাহ ধরে আটকে থাকা ১১ শ্রমিক উদ্ধার

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার সকালে খনির একটি শ্যাফট থেকে প্রথম শ্রমিককে তুলে আনা হয়। ফুটেজে দেখা গেছে, উদ্ধার করা এই শ্রমিকের চোখ কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে। উদ্ধার পাওয়া এই শ্রমিকের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল বলে সিসিটিভি জানিয়েছে। প্রায় সাড়াহীন ওই লোককে ভারী কম্বলে জড়িয়ে ধরাধরি করে […]
কালিয়া পৌর নির্বাচন: নৌকার অফিস পোড়ানোর অভিযোগ

রোববার সকালে এ ঘটনার কথা স্বীকার করে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে জিরো টলারেন্স পন্থা বলম্বন করব। “বিষয়টির সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। যে বা যারা অপরাধ করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।” আগের গভীর রাতে কালিয়া পৌরসভার বড়কালিয় বেপারিপাড়ার আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যালয়ে এ আগুন দেওয়ার […]
এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ পেছাল

রোববার সিলেটের সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন থাকলেও সাক্ষী না আসায় বিচারক মোহিতুল হক আগামী বুধবার পরবর্তী দিন ঠিক করে দেন বলে জানিয়েছেন আদালতের পিপি রাশিদা সাইদা খানম। তিনি জানান, এসমি কলেজ ছাত্রবাসে গৃহবধূ ধর্ষণ মামলায় আট আসামির বিরুদ্ধে গত ১৭ জানুয়ারি অভিযোগ গঠন করে রোববার সাক্ষ্য গ্রহণের […]
দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এখন শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে। বাকিরা সপ্তাহে এক দিন করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করবে। পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বিধান করতে রোববার বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাসের প্রক্রিয়ার সময় এ কথা বলেন দীপু মনি। তিনি বলেন, “৪ ফেব্রুয়ারির […]
কুয়াশা কাটায় শিমুলিয়ায় ফেরি চালু, ৮ ঘণ্টার বন্ধে ঘাটে জট

রোববার সকাল ১০টা থেকে ফেরি সার্ভিস আবার সচল হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির এজিএম মো শফিকুল ইসলাম। তিনি বলেন, কিন্তু দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ এই রুটে ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে নৈশবাসসহ শত শত যান পারাপারের অপেক্ষায় রয়েছে। বহরের ১৭ ফেরির মধ্যে চারটি রোরোসহ ১৫টি ফেরি চলাচল করছে। ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪শ’ স্পিডবোটও স্বাভাবিক চলাচল […]
যশোরে অপহৃত নবজাতক সাতক্ষীরায় উদ্ধার

রোববার সকালে শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, অপহরণের দিন গত বুধবার শার্শা থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি মামলা হয়। শিশুটি উদ্ধারের পর ওই মামলাটি নিয়মিত মামলা হিসেবে নেওয়া হয়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের লুৎফর রহমান গাজীর বাড়ি থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিশুটিকে উদ্ধারের পরপরই অভিভাবকদের কাছে নবজাতকটিকে বুঝিয়ে দেওয়া কথা […]
যুক্তরাষ্ট্রে শনাক্ত করোনাভাইরাস রোগী আড়াই কোটি ছাড়াল

শনিবার স্থানীয় সময় বিকালে দেশটি এই আশঙ্কাজনক মাইলফলক পার হয়, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সংখ্যাটি বিস্ময়কর হলেও প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি হবে আর এতে ভাইরাস নিয়ন্ত্রণে দেশটির ব্যর্থতার ব্যাপকতাও প্রতিফলিত হয়েছে। সরকারি এই পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় প্রতি ১৩ জনের মধ্যে একজন বা জনসংখ্যার সাত দশমিক ছয় শতাংশ করোনাভাইরাস মহামারীতে […]