ক্যাটাগরি

কুষ্টিয়ায় সরিষাক্ষেত থেকে শ্রমিকের লাশ উদ্ধার

কুমারখালী থানার ওসি মো. রাকিব হাসান জানান,  সোমবার সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়য়াপাড়া গ্রাম থেকে আমিরুল ইসলাম ওরফে সবুর (৪৫) নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।  ৪৫ বছর বয়সী সবুর ওই ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে। তিনি এলাকায় কৃষি কাজ করতেন। পরিবারের বরাতে ওসি বলেন, রোববার রাতে সবুর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে […]

হাকিমের সঙ্গে আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন কুষ্টিয়ার এসপি

হাই কোর্টের তলবে হাজির হয়ে সোমবার তিনি আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ পুলিশ সুপারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ রেখেছেন। ওই নির্বাচনে ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করা প্রিজাইডিং কর্মকর্তা মো. শাহজাহান আলী এবং […]

এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সোমবার এই পাঠ্যসূচি প্রকাশ করে এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত এই পাঠ্যসূচি তৈরি করেছে। বাংলাদেশে করোনাভাইরাসে প্রকোপ শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গতবছর স্কুলের […]

রংপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সোমবার সকালে নগরীর লালবাগ এলাকার কেডিসি রোডের মিতাকুঞ্জ ছাত্রীনিবাস থেকে সোনালী রায় (২৩) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সোনালী জয়পুরহাট জেলার কালাই উপজেলার সুভাষ চন্দ্রের মেয়ে এবং কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তাজহাট থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটির আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি […]

নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলে রাখলে জেল-জরিমানা

এমন শাস্তির বিধান রেখে ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭’ সংশোধন করে সম্প্রতি গেজেট প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই বিধিমালায় ‘কোনো অবকাঠামো নির্মাণ, পুনঃনির্মাণ, মেরামত বা সংস্কার কাজে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণ’ শিরোনামে নতুন একটি বিধি যুক্ত করা হয়েছে। রাস্তা, ড্রেন, ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ, পুনঃনির্মাণ, মেরামত বা সংস্কার কাজ পরিচালনার সময় সংশ্লিষ্ট […]

চট্টগ্রামে গভীর রাতে কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে গুলি

রোববার গভীর রাতে নগরীর আলকারণ এলাকায় ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে শট গান ও পিস্তলের মোট সাতটি গুলির খোসা উদ্ধার করেছে বলে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন।   কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিলেন, রাত ২টার দিকে […]

গ্যাস্ট্রিকের ব্যথা কমাতে সহায়ক খাবার

সাধারণত অতিরিক্ত অ্যাসিড থেকে পেটে গ্যাস্ট্রিকের ব্যথা হয়। সঙ্গে থাকে পেট ফোলাভাব বা ফাঁপা ও হজম জনিত সমস্যা। এই সমস্যা দূর করতে সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করা জরুরি। পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গ্যাস্ট্রিকের ব্যথা দূর করতে সহায়তা করে এমন কয়েকটি খাবারের নাম সম্পর্কে জানানো হল। দই: দই উপকারী ব্যাক্টেরিয়ার ভালো উৎস এবং এটা হজমে […]

দেশে ঋণ খেলাপি ৩ লাখ, জানালেন অর্থমন্ত্রী

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী গত বছরের অক্টোবর পর্যন্ত সময়ের এই তথ্য তুলে ধরেন। গত নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংক বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) খেলাপি ঋণের তথ্য প্রকাশ করেছিল। তাতে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৬৭৭ কোটি টাকা কমে ৯৪ হাজার ৪৪০ কোটি টাকায় নেমে এসেছে বলে তথ্য দেওয়া হয়েছিল। মহামারীর মধ্যে বিশেষ […]

সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে ‘ফের সংঘর্ষ’

তিন দিন আগে উত্তর সিকিমের নকু লা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে এবং এতে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। এর আগে গত বছরের জুনে উত্তর ভারতের লাদাখের গলওয়ানে ভারত-চীন সীমান্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল। ওই সংঘর্ষে তাদেরও কিছু সেনা হতাহত হয়েছে বলে চীন স্বীকার করলেও সঠিক […]

কোভিড-১৯: সরকারের কেনা টিকার প্রথম চালানে এল ৫০ লাখ ডোজ

এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট টিকার চালান নিয়ে সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এই টিকা আনা হচ্ছে বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে। টিকার বাক্স টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে নিয়ে যাওয়ার জন্য আগেই নয়টি ফ্রিজার ভ্যান বিমানবন্দরে প্রস্তুত ছিল। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে শাহজালাল […]