এক মিশনেই ১৪৩ মহাকাশযান, রেকর্ড স্পেসএক্স-এর

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলছে, এক মিশনে এটিই সর্বোচ্চ সংখ্যক মহাকাশযান উৎক্ষেপণের রেকর্ড বলে দাবি করেছে মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। রোববার ফ্লোরিডার কেপ কেনাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্থানীয় সময় সকাল ১০ টায় যাত্রা শুরু করে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট। পুনঃব্যবহারযোগ্য ফ্যালকন ৯ রকেটটি ১৩৩টি বাণিজ্যিক এবং সরকারি স্যাটেলাইটের পাশাপাশি ১০টি স্টারলিংক স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়েছে। […]
ফরিদপুরে ট্রাকচাপায় ২ স্কুলছাত্র নিহত

সোমবার দুপুরে উপজেলার হামেরদী এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের ছেলে নবম শ্রেণির ছাত্র সাকিল ফকির (১৫) ও হামেরদী ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের অষ্টম শ্রেণির ছাত্র শাহীন মাতুব্বর (১৪)। তারা বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক বলেন, […]
সাতপাঁকে বাঁধা পড়লেন বরুণ-নাতাশা

ভারতীয় অভিনেতা বরুণ ধাওয়ান ও তার কলেজ সময়ের প্রেমিকা ফ্যাশন ডিজাইনার নাতাশা দালাল সূর্যাস্ত ও আগুন সাক্ষী রেখে সাতপাঁকে বাঁধলেন নিজেদের। রবিবার অর্থাৎ ২৪ জানুয়ারি বিকালে আরব সাগরের উপকূলবর্তী আলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পাম গাছে ঘেরা ‘দি ম্যানসন হাউজ’ রিসোর্টের এই বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র জনা পঞ্চাশেক অতিথি। কারণ মহামারী-বিষয়ক স্বাস্থ্য নিরাপত্তা। আর বিয়ের ছবি […]
করোনাভাইরাস: একদিনে ৬০২ রোগী শনাক্ত

সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৬০২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩২ হাজার ৪০১ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ […]
রাজশাহীতে শ্লীলতাহানির অভিযোগে একজন গ্রেপ্তার

সোমবার দুপুরে বোয়ালিয়া থানায় সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, আগের রাতে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট থেকে এনামুল হক বুলু নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৬২ বছর বয়সী বূলুর বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কালিনগর গ্রামে। তিনি রাজশাহী নগরের শেখেরচক পাঁচানিমাঠ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। সংবাদ সম্মেলনে মহানগর […]
পিএসসির নতুন সদস্য জাহিদুর রশিদ
অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন জানিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া এর মধ্যে যে আগে ঘটে সেই সময় পর্যন্ত পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন তিনি। সরকারের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যান এবং […]
মহামারীর সাংবাদিকতা: অ্যামচ্যামের পুরস্কার পেলেন বিডিনিউজ টোয়েন্টিফোরের নাফিয়া

গত অগাস্টে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত ‘মহামারীতে চাকরি হারিয়ে তারা এখন উদ্যোক্তা’ শিরোনামের প্রতিবেদনের জন্য এই সম্মাননা পাচ্ছেন তিনি। মানুষের জীবন ও জীবিকা এবং ব্যবসার ওপর মহামারীর প্রভাব- এই দুই ক্যাটাগরিতে গত ১ মার্চ থেকে ৩১ অগাস্টের মধ্যে প্রকাশিত প্রতিবেদনের জন্য এই পুরস্কার ঘোষণা করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)। এর মধ্যে সেরা […]
যুক্তরাষ্ট্রকে টপকে নতুন বিদেশি বিনিয়োগ গন্তব্যে শীর্ষে চীন

রোববার জাতিসংঘের প্রকাশ করা পরিসংখ্যানে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। গত বছর যুক্তরাষ্ট্রে বিদেশি কোম্পানিগুলোর নতুন বিনিয়োগ প্রায় অর্ধেকে নেমে গেছে, এতে দেশটি নিজের এক নম্বর স্থান হারায়। এর বিপরীতে, একই সময় চীনের প্রতিষ্ঠানগুলোতে নতুন সরাসরি বিনিয়োগের পরিমাণ চার শতাংশ বেড়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানগুলো দেখিয়েছে, এতে দেশটি বিশ্বের এক নম্বর স্থানে উঠে আসে। বিবিসি […]
যুক্তরাষ্ট্রকে টপকে বিদেশি বিনিয়োগ গন্তব্যে শীর্ষে চীন

রোববার জাতিসংঘের প্রকাশ করা পরিসংখ্যানে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। গত বছর যুক্তরাষ্ট্রে বিদেশি কোম্পানিগুলোর নতুন বিনিয়োগ প্রায় অর্ধেকে নেমে গেছে, এতে দেশটি নিজের এক নম্বর স্থান হারায়। এর বিপরীতে, একই সময় চীনের প্রতিষ্ঠানগুলোতে সরাসরি বিনিয়োগের পরিমাণ চার শতাংশ বেড়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানগুলো দেখিয়েছে, এতে দেশটি বিশ্বের এক নম্বর স্থানে উঠে আসে। বিবিসি বলছে, […]
গেজেট প্রকাশের পর ঠিক হবে এইচএসসির ফল প্রকাশের তারিখ

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “আইন সংশোধনের গেজেট প্রকাশ হওয়ার পর আমরা ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় যেদিন অনুমোদন করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।” করোনাভাইরাস মহামারীর মধ্যে জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এবারের উচ্চ মাধ্যমিকের ফল […]