ক্যাটাগরি

সিঙ্গাপুরে বাংলাদেশিকে নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত সাবেক অভিনেতা

২০১৮ সালের ওই ঘটনার বিচার শেষে শুক্রবার জেলা জজ জন এনজি তাকে নির‌্যাতনের একটি ঘটনায় দোষী হিসেবে সাব্যস্ত করে রায় দেন বলে অনলাইন নিউজ পোর্টাল স্ট্রেইটস টাইমস জানিয়েছে। ৫৯ বছর বয়সী সাবেক এই অভিনেতার কি সাজা হবে সে বিষয়ে ২৬ ফেব্রুয়ারি আদালত সিদ্ধান্ত দেবে। এই মামলায় দোষীদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা ও বেত্রাঘাতের বিধান […]

বরগুনার আড়পাঙ্গাশিয়া বেইলি ব্রিজের সংস্কার কাজ বন্ধ দুই দপ্তরের ‘ঠেলাঠেলিতে’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, আমতলী-তালতলী সড়ক ও ব্রিজ তারা সড়ক ও জনপথ (সওজ) এর কাছে হস্তান্তর করেছে; তাই সড়কটি সংস্কারের দায়িত্ব সওজের। আর সওজ বলছে, তারা সড়ক সংস্কার হস্তান্তরের কাগজ এখনও বুঝে পায়নি।ফলে কাজ বন্ধ রয়েছে।   স্থানীয়রা জানান, আমতলী থেকে তালতলী উপজেলা সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম তালতলী সড়ক। ৪০ কিলোমিটার এই সড়কটির আড়পাঙ্গাশিয়া […]

মহামারীতে আরও অনেক রোবট আনবে সোফিয়া নির্মাতা

“আমার মতো সামাজিক রোবট অসুস্থ বয়স্কদের খেয়াল রাখতে পারবে,” – হংকংয়ে নিজের ল্যাব ঘুরিয়ে দেখানোর সময় জানালো সোফিয়া। “আমি যোগাযোগ, থেরাপি এবং সামাজিকতায় সহায়তা করতে পারবো, এমনকি বিরূপ পরিস্থিতিতেও।” – বলেছে রোবটটি। হংকংয়ের হ্যানসন রোবোটিক্স জানিয়েছে, ২০২১ সালের প্রথমার্ধে সোফিয়াসহ চারটি মডেল তৈরি হবে কারখানায়। উল্লেখ্য, গবেষকরা আগেই অনুমান করেছিলেন, মহামারী রোবোটিক্স শিল্পের জন্য নতুন […]

পি কে হালদারসহ ৩৩ জনের বিরুদ্ধে পাঁচ মামলা

কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সোমবার মামলাগুলো করা হয়েছে বলে দুদকের সচিব মুহা. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, “ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বোর্ডে সদস্যরা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে ভুয়া ও কাগুজে পাঁচটি প্রতিষ্ঠানের নামে ৩৫০ কোটি ৯৯ লাখ টাকা ঋণ দিয়ে […]

প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয় ১২০ রানে। ওয়ানডেতে এই নিয়ে ১৪ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার। চট্টগ্রামে সোমবার চার ব্যাটসম্যানের ফিফটিতে বাংলাদেশ ৫০ ওভারে তোলে ২৯৭ রানের পুঁজি। ওয়েস্ট ইন্ডিজ ৪৪.২ ওভারে গুটিয়ে যায় ১৭৭ রানে। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে […]

তিন জনের ৬৪, তিনশর কাছে বাংলাদেশ

সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রামে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৯৭। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ খেলেছেন ৬৪ রানের ইনিংস, সাকিব আল হাসান ৫১। এক ম্যাচে বাংলাদেশের চারজনের পঞ্চাশোর্ধ ইনিংস এই নিয়ে হলো মাত্র তৃতীয়বার। আর চার সিনিয়রের একসঙ্গে ফিফটি এই প্রথম। ম্যাচের আগে অধিনায়ক তামিম বলেছিলেন, বড় ইনিংসের তাড়নার […]

কিশোরগঞ্জে হত্যা মামলায় দুজনের প্রাণদণ্ড

সোমবার জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজী নজরুল ইসলাম (৩৫) ও সুমনা ওরফে শিলা (২৮)।  রাষ্ট্রপক্ষের আইনজীবী আ্যাডভোকেট আবু সাইদ ইমাম জানান, রায় ঘোষণার সময় নজরুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। শিলা জামিনে পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের দুই লাখ […]

‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’

চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে শেষ হবে মেসির চুক্তির মেয়াদ। এখন পর্যন্ত আসেনি দলটির সঙ্গে নতুন চুক্তির খবর। তাই তার সম্ভাব্য ভবিষ্যৎ ঠিকানা নিয়ে আসছে নানা খবর। কিছুদিন আগে স্বদেশি কোচ মাওরিসিও পচেত্তিনো পিএসজিতে যোগ দেওয়ায় বিষয়টি মেসির সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন অনেকে। আর্জেন্টাইন তারকাকে দলে টানার চেষ্টা করা হবে বলে সম্প্রতি […]

রাষ্ট্র ও সরকার প্রধানসহ সব এমপিকে এক দিনে টিকা নেওয়ার আহ্বান চুন্নুর

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, “রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সব সদস্য এবং সব সংসদ সদস্য-সবাই একদিনে ভ্যাকসিন নিলে কারো মধ্যে আর ভ্রান্তি থাকবে না।” বিশ্বে করোনাভাইরাস মহামারীর এক বছর পেরিয়ে যাওয়ার পর আশা হয়ে এসেছে টিকা। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে […]

পি কে হালদারের সহযোগী অবন্তিকাকে দুদকের জিজ্ঞাসাবাদ শুরু

কাশেমপুর কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় সোমবার দুপুর সাড়ে ১২টায় তাকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন তাকে প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ শুরু করেন বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। এর আগে গত ১৩ জানুয়ারি পি কে হালদারের আরেক সহযোগী অবন্তিকা বড়ালকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে […]