ক্যাটাগরি

সরকারের কেনা টিকার প্রথম চালানে এল ৫০ লাখ ডোজ

এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট টিকার চালান নিয়ে সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এই টিকা আনা হচ্ছে বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে। এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, তাদের নয়টি ফ্রিজার ভ্যানে করে বিমানবন্দর থেকে টিকার বাক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে। “প্রতিটা […]

পর্তুগালে বাংলাদেশি শিক্ষার্থীদের পুনর্মিলনী

স্থানীয় সময় শনিবার বিকেলে ভার্চুয়াল এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি পর্তুগাল’। আয়োজক সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম মুনের পরিচালনায় এতে অতিথি ছিলেন লিসবনের স্থানীয় কাউন্সিলর রানা তসলিম উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল রাজী। অংশ নেন পিএইচডি ফেলো শিরিন আক্তার, সাফি, হাফিজ, তোফায়েল, তানিয়া, মাসুদ, আল আমিন, আশিক, […]

ভোটের দিন মাঠ ছাড়ব না: শাহাদাত

ভোটের প্রচারের শেষ দিন সোমবার চট্টগ্রামের নসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচনে ‘বহিরাগত সন্ত্রাসীর আগমন ঘটছে’ অভিযোগ তুলে আওয়ামী লীগের প্রার্থীর দিকে ইঙ্গিত রেখে ডা. শাহাদাত বলেন, “তারা কখনও রাউজান, কখনও বান্দরবান, ফেনী ও নোয়াখালীর লোকদের সাথে বৈঠক করে। আর আমরা শুধু নগরীর ৪১টি ওয়ার্ডে মিটিং করেছি।” […]

রাঙামাটিতে দুই যুবকের আত্মহত্যা

সোমবার ভোরে এবং আগের রাত সাড়ে ৯টায় উপজেলার কাপ্তাই ইউনিয়নের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. শোয়েব আহমেদ (২৮) এবং মো. নাইমুর রহমান নয়ন (২২)। শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়িচালক খয়েজ আহমদ তরুণের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কমর্রত ছিলেন এবং নাইমুর কাপ্তাইয়ের কর্ণফুলী […]

ট্র্যাভেল এজেন্সির শাখা খোলা যাবে, সংসদে বিল পাস

২০১৩ সালের এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য সোমবার ‘বাংলাদেশ ট্র্যাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০২০’ সংসদে পাসের প্রস্তাব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত ৭ […]

ইরান ও পানামার ট্যাংকার জব্দ করেছে ইন্দোনেশিয়ার কোস্টগার্ড

রোববার ইন্দোনেশিয়ার কোস্টগার্ডের বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে কোস্টগার্ডের মুখপাত্র বিষ্ণু প্রামানদিতা জানিয়েছেন, কালিমান্তান প্রদেশের উপকূল থেকে ট্যাংকার দুটি আটক করার পর আরও তদন্তের জন্য এগুলোকে পাহারা দিয়ে রিয়াউ দ্বীপ প্রদেশের বাটাম দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।  বিবৃতিতে বলা হয়, “স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় ট্যাংকার দুটি শনাক্ত হয়। জাতীয় পতাকা প্রদর্শন […]

যুক্তরাষ্ট্র-প্রবাসী রহিম সিআইপি পদক পেলেন

সন্দ্বীপের সন্তান রহিম স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে নিয়ে টেক্সাসে বসবাস করেন। গত ৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক অভিবাসন দিবস’ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুষ্ঠানে সারাবিশ্বে বেশ কয়েকজন প্রবাসীকে ২০২০ সালের এ সম্মাননা দেওয়া হয়। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এ ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারীর পরিপ্রেক্ষিতে নির্ধারিত ফ্লাইটে ঢাকায় […]

পিরোজপুরে আসামিপক্ষের হামলায় ৫ পুলিশ আহত

রোববার গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার কুমারখালীর সিকদার বাড়ী এলাকায় এ হামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। আহত পুলিশ সদস্যরা হলেন, সদর থানার এসআই সৈকত হোসেন সানি, এসআই মাহামুদুল হাসান, এসআই মো. খাইরুল হোসেন, এএসআই সাইফুল ইসলাম এবং কনস্টেবল মো. মারুফ হাওলাদার। এছাড়া আহত আসামিরা হলেন, […]

রাতভর বন্ধের পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি সচল

সোমবার বেলা সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয় জানিয়ে বিআইডব্লিউটিসির ম্যানেজার আহম্মদ আলী বলেন, মাঝ পদ্মায় বেশকিছু যানসহ প্রায় চার শ’ যাত্রী নিয়ে আটকা পড়া তিনটি ফেরিও গন্তব্যে ফিরেছে। আহম্মদ আলী জানান, বহরের ১৭ ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে এখন। ঘনকুয়াশার কারণে বয়াবাতি কিছুই দেখা না যাওয়ার কারণে গত রাত ১০টা থেকে ফেরি চলচাল […]

ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ

টানা অষ্টম জয় প্রত্যাশিত জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার। ২০০৯ সালে ক্যারিবিয়ান সফরে প্রথম এই স্বাদ পেয়েছিল তারা। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা আট ম্যাচে জিতল বাংলাদেশ। দেশটির এর চেয়ে বেশি জয় আছে কেবল জিম্বাবুয়ের বিপক্ষে। দেশের মাটিতে সবশেষ ১০ ওয়ানডে সিরিজের নয়টিতেই জিতল বাংলাদেশ। এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে […]