একটি দল বারবার জিতলে বাকিদের টেকা কঠিন: জিএম কাদের

পৌর ভোটের মধ্যে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরদিন বৃহস্পতিবার ঢাকার বনানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জিতেছে আওয়ামী লীগের প্রার্থী। পৌরসভাগুলোতেও জয়জয়কার নৌকার প্রার্থীদের। ভোটে ভোটারদের অনাগ্রহের বিষয়টি তুলে ধরে জিএম কাদের বলেন, “দেশের মানুষ নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করেছে। দেশের মানুষ এখন আর […]
শেষ দুই বলে দুই চারে জেতালেন মোসাদ্দেক

আবু ধাবি টি-টেন টুর্নামেন্টে বৃহস্পতিবার নর্দান ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। ১২৮ রানের লক্ষ্যে পরপর দুই বলে চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক মোসাদ্দেক। ৩ বলে ৯ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। মুক্তার ৪ বলে ৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এর আগে তিনি বল হাতে ২ ওভারে ১৯ রান দিয়ে নেন […]
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে এই সফরে শুক্রবার তিনি ঢাকা ত্যাগ করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান এই সফরে যুক্তরাষ্ট্রের অফিস অব দি সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নেবেন। […]
চট্টগ্রামে ভোটের মধ্যে গুলিবর্ষণকারী এই যুবক কে, খুঁজছে পুলিশ

একটি গলি থেকে বেরিয়ে ওই যুবককে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বলছে, তারা ভিডিওটি সংগ্রহ করেছে এবং ওই যুবকবে চিহ্নিত করার কাজ চালাচ্ছে। প্রাণক্ষয়ী সংঘাতের মধ্যে বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের সময় ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের অনুসারীদের সঙ্গে […]
গোপালগঞ্জে স্ত্রীকে নির্যাতনে হত্যার অভিযোগ

বুধবার গভীর রাতে সদর উপজেলার গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে বলে ওই নারীর স্বজনরা জানিয়েছেন। নিহত শিপলু বেগম (৫০) পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের (৫৫) স্ত্রী। এই ঘটনার পর থেকে স্বামী শহিদুল ইসলাম পলাতক রয়েছেন। ওই গৃহবধূর বোন রুনা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার বোনকে অত্যাচার নির্যাতন করে আসছিলেন শহিদুল। এই […]
গবেষণায় চৌর্যবৃত্তি: সামিয়া রহমানের পদাবনতি
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষককে সহযোগী অধ্যাপক থেকে এক ধাপ নামিয়ে সহকারী অধ্যাপক করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। আলোচিত সেই গবেষণা প্রবন্ধে তার সহকর্মী অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজানও শাস্তি পাচ্ছেন। তাকে শিক্ষা ছুটি শেষে চাকরিতে যোগদানের পর দুই বছর একই পদে থাকতে হবে। এছাড়া পিএইচডি থিসিসে জালিয়াতির আরেক ঘটনায় ইসলামের […]
জয়ে ফিরল সাইফ স্পোর্টিং

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে জিতে সাইফ স্পোর্টিং। আকবর আলি খোলদোরভের গোলে পিছিয়ে পড়ার পর এমানুয়েল আরিয়াচুকু দলকে সমতায় ফেরান। জয়সূচক গোল এনে দেন সিরোজুদ্দিন রাখমাতুল্লায়েভ। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ড্রয়ে শুরুর পর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছিল সাইফ স্পোর্টিং। নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছিল সর্বশেষ ফেডারেশন কাপের রানার্সআপ হওয়া দলটি। […]
সৌদি আরব-আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত করলেন বাইডেন

দুই আরব দেশের কাছে অস্ত্র বিক্রির এ অনুমোদন দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। অস্ত্র বিক্রির সেই বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি এখন যুক্তরাষ্ট্র বিশদভাবে পর্যালোচনা করে দেখছে বলে সিএনএন-কে বুধবার জানিয়েছেন সংশ্লিষ্ট করর্মকর্তারা। এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিংকেন বলেছেন, এটি রুটিন প্রশাসনিক সিদ্ধান্ত। নতুন প্রশাসন আগের প্রশাসনের সিদ্ধান্ত খতিয়ে দেখে; “আমাদের কৌশলগত […]
কক্সবাজারে ‘ভাতিজার’ ছুরিকাঘাতে চাচা নিহত

সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের কুলিয়া পাড়ায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি নিহত হন বলে জানান সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস। নিহত মুজিবুল হক (৪৫) কুলিয়া পাড়ার আব্দুল করিমের ছেলে। ওসি মুনীর-উল-গীয়াস স্থানীয়দের বরাতে বলেন, জমির মালিকানা নিয়ে মুজিবুল হকের সঙ্গে ভাগ্নে পুতু ও ভাতিজা সেলিম উদ্দিনের (৩৮) মধ্যে বিরোধ চলছে। বিকালে উভয়পক্ষকে নিয়ে মধ্যস্থতা […]
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি অর্ধেক মওকুফের দাবি

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মানের ভিত্তিতে শ্রেণি-বিন্যাস করে একই বেতন-ফি কাঠামোতে আনাসহ চলমান পরিস্থিতিতে সেমিস্টার ফি নূন্যতম ৫০ শতাংশ মওকুফের দাবিতে আগামী ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয় মানববন্ধনে। বিসিএলের সভাপতি গৌতম শীল মানববন্ধনে বলেন, […]