ক্যাটাগরি

গোপালগঞ্জে বাসচাপায় শিক্ষক নিহত

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর ফিলিং স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই ফকির (৭০) মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামের প্রয়াত মেহের ফকিরের ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই জুয়েল রানা বলেন, ওই স্থানে রাস্তা পারপারের সময় ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস শিক্ষক আব্দুল হাই ফকিরকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। […]

আরএফএল স্টেশনারির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রতি হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে এই বার্ষিক সম্মেলন হয় বলে জানিয়েছে আরএফল গ্রুপ। আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সম্মেলনে গুডলাক ও উইনারের পণ্যের বিশ জন পরিবেশককে তাদের কাজের সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, আরএফএল স্টেশনারির নির্বাহী পরিচালক […]

আর্ম শিল্ড ব্যবহার করায় অগ্রদূত আম্পায়ার অবসরে

৬০ বছর বয়সী অক্সেনফোর্ড এক বিবৃতিতে বৃহস্পতিবার অবসরের সিদ্ধান্তের কথা জানান। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। ২০০৬ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে পথচলা শুরু হয় অক্সেনফোর্ডের। এর দুই বছর পর ওয়ানডে ও চার বছর পর টেস্টে অভিষেক হয় তার। ২০০৭-০৮ মৌসুমে আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে জায়গা পান অক্সেনফোর্ড। […]

বর্গা দেওয়া জমির কলাগাছ কাটল জমির মালিক

উপজেলার জাহানপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে বুধবার এই ঘটনা ঘটেছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে বর্গাচাষি জালাল উদ্দিনের দাবি। মুকুন্দপুর গ্রামের বর্গাচাষি জালাল উদ্দিন বলেন, তিনি আবদুস সাত্তারের এক বিঘা জমি বর্গা নিয়ে চাষ করেন। ফসলের তিনভাগের একভাগ তিনি জমির মালিককে দেন। “চলতি মৌসুমে কলাগাছ লাগিয়েছিলাম। কলা পাকার আগেই গাছ জমির মালিক আব্দুস সাত্তার […]

তাইজুল ও স্পিন চতুষ্টয়ের রোমাঞ্চ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে বাংলাদেশের হোয়াইটওয়াশ সাফল্যের নায়ক ছিলেন এই চারজনই। চার স্পিনার মিলেই নিয়েছিলেন দুই টেস্টে ক্যারিবিয়ানদের ৪০ উইকেটের সবকটি। মিরাজের শিকার ছিল ১৫ উইকেট, তাইজুলের ১০টি, সাকিবের ৯টি ও নাঈমের ৬টি। এই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সবশেষ টেস্টেও বাংলাদেশের আক্রমণে ছিলেন এই চারজন। আফগানিস্তানের ২০ উইকেটের ১৮টি নিয়েছিলেন এই চারজন মিলে। […]

ভোটের হারে ‘অশনি সংকেত’ দেখছেন মাহবুব তালুকদার

ভোটের পরদিন বৃহস্পতিবার বিকালে বরাবরের মতই একটি লিখিত বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। এ নির্বাচন কমিশনার বলছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগে এবং ভোটের দিন মোট চারজনের প্রাণহানি ‘প্রকারান্তরে চারটি পরিবারের প্রাণহানির নামান্তর’। তার ভাষায়, সহিসংতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাংচুরের ঘটনা এ নির্বাচনকে ‘কলঙ্কিত’ করেছে। “এ নির্বাচনে যে অরাজকতা দেখা গেছে, […]

শেষ বেলায় দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে দ. আফ্রিকা

প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ১৮৭। তাদের লিড কেবল ২৯ রানের, হাতে ৬ উইকেট। অধিনায়ক কুইন্টন ডি কক এখনও খুলতে পারেননি রানের খাতা, তার সঙ্গে কেশভ মহারাজ খেলছেন ২ রানে। শেষ বিকেলে মাত্র ১০ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকা হারায় ৩ উইকেট। মারক্রাম ৭৪ ও ফন ডার ডাসেন করেন […]

দুদকের সবার সম্পদের হিসাবও দেওয়া হোক: বিচারক

দুদকের ভুল তদন্তের কারণে ১৫ বছরের কারাদণ্ড পাওয়া নিরাপরাধ মোহাম্মদ কামরুল ইসলামের সাজা বাতিল সংক্রান্ত রুল শুনানিতে বৃহস্পতিবার এই কথা আসে বিচারপতি এম ইনায়েতুর রহিমের কাছ থেকে। শুনানির এক পর্যায়ে এই বিচারপতি বলেন, “কমিশন অনেক ভালো কাজ করছে। কিন্তু দু-একটি ঘটনা সারাদেশে নেতিবাচক প্রভাব তৈরি হয়। আমরা তো চাই কমিশন সবাইকে নোটিস দিক। সবারই সম্পত্তির […]

৯ জেলায় নতুন ডিসি

ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জামালপুরের ডিসিকে ময়মনসিংহ এবং হবিগঞ্জের ডিসিকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। অন্য সাত জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহে এবং হবিগঞ্জের ডিসি মো. কামরুল হাসানকে কুমিল্লার ডিসি […]

কুয়েতে পাপুলের চার বছরের কারাদণ্ড

বৃহস্পতিবার কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এ রায় ঘোষণা করেন বলে উপসাগরীয় দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। বাংলাদেশের কোনো আইনপ্রণেতার এভাবে বিদেশে দণ্ডিত হওয়ার ঘটনা আর কখনও ঘটেনি। আল-কাবাস ও আল-রাইয়ের খবরে বলা হয়, পাপুলের কাজে সহায়তাকারী হিসাবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাহ এবং কুয়েতি দুই কর্মকর্তাকেও চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। […]