চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় মৃত্যুর ঘটনায় মামলা

আলাউদ্দিনের বড় বোন জাহানারা বেগম চট্টগ্রাম রেলওয়ে থানায় এই মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে থানার এসআই সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় মো. নাছির, সাইদুল ইসলাম, জয় মিয়া, জয় মিয়া, আক্তার, মো. বিল্লাল, মো. সাজু, মো. হেলাল, নাছির ওরফে কালা নাছির ও মো. ইমন নামে […]
৬২ কেজি সোনার জন্য ১৪ বছর করে সাজা তিন বিমানকর্মীর

ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনের এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- বিমানের এয়ারক্র্যাফট মেকানিক আনোয়ারুল হাসান, আবু সালেহ ও আক্তারুজ্জামান। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজুর রহমান তোতা জানান। রায় ঘোষণার […]
মানুষের ভয় কাটাতে টিকা নিলেন ‘ভিআইপিরা’

তারা বলছেন, বহু প্রত্যাশিত এই টিকা নিয়ে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে, সে কারণে মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। তাই আগেভাগেই টিকা নিলেন তারা। এক বছরের মধ্যে ২১ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য টিকার অপেক্ষায় ছিল সারা বিশ্ব। বাংলাদেশের মানুষও এই মহামারীর মধ্যে করোনাভাইরাসের টিকার অপেক্ষায় ছিল। বঙ্গবন্ধু […]
ভীতি কাটাতে টিকা নিলেন ‘ভিআইপিরা’

তারা বলছেন, বহু প্রত্যাশিত এই টিকা নিয়ে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে, সে কারণে মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। তাই আগেভাগেই টিকা নিলেন তারা। এক বছরের মধ্যে ২১ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য টিকার অপেক্ষায় ছিল সারা বিশ্ব। বাংলাদেশের মানুষও এই মহামারীর মধ্যে করোনাভাইরাসের টিকার অপেক্ষায় ছিল। বঙ্গবন্ধু […]
মেয়েকে ধর্ষণের মামলার রায় পিছিয়েছে
বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালতে মামলাটির রায় হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক অসুস্থ থাকায় আগামী ৯ ফেব্রুয়ারি রায় দেওয়ার নতুন তারিখ দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা অরেন্জ। এই মামলায় আসামি নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিলেও ধর্ষণের শিকার মেয়েটি […]
থাইল্যান্ডে পানশালায় অভিযান চালিয়ে ৮৯ বিদেশি গ্রেপ্তার

বিবিসি জানায়, আটককৃতদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১০ টি’রও বেশি দেশের নাগরিক রয়েছেন। এছাড়া,পানশালার মালিক এবং সেখানে জনসমাগমের আয়োজকসহ ২২ থাই নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ মঙ্গলবার রাতে থ্রি সিক্সটি বারে একটি অনুষ্ঠানের টিকেট অনলাইনে বিক্রি হওয়ার কথা জানতে পেরে সেখানে অভিযান চালায়। অভিযানের কয়েকটি ছবিতে ওই পানশালায় ব্যাপক জনসমাগম দেখা গেছে। যদিও,সেখানে […]
খুবি শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি জাবিতে

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ ছিলেন। গত বছর জানুয়ারিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেতন-ফি কমানো, আবাসন সংকট সমাধানসহ পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করেন। তাতে সমর্থন দেওয়ার অভিযোগ তুলে সম্প্রতি এক শিক্ষককে বরখাস্ত এবং দুই শিক্ষককে অপসারণ […]
জন্মতারিখ বদলের ‘অযৌক্তিক’ আবেদনে জটিলতা বাড়ে: আইনমন্ত্রী

সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে আনিসুল হক এ মন্তব্য করেন। জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন বলেন, ‘তড়িঘড়ি’ জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে গিয়ে পিতার নামের জায়গায় মায়ের নাম, প্রকৃত নামের জায়গায় অন্য কারও নাম, নামের বানান ভুল- এরকম নানা সমস্যা হয়। সেসব সংশোধনী করতে গেলেও হয়রানির […]
নদীতে ভেসে যাওয়া সাইক্লিস্টকে বাঁচালো অ্যাপল ওয়াচ

বিবিসি’র প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার যুক্তরাজ্যের হেয়ারফোর্ডের রদারওয়াজের উত্তাল রিভার ওয়াইতে পড়ে যান ওই সাইক্লিস্ট। স্রোতে প্রায় এক মাইল দূরে গিয়ে একটি গাছের ডাল ধরতে সক্ষম হন তিনি। সেখান থেকে তিনি সহায়তার জন্য অগ্নি নির্বাপন বাহিনীর সঙ্গে কথা বলেন। স্টেশন কমান্ডার শন বেইলি বলেছেন, তিনি “ভাগ্যবান” যে ওই ডালটি ধরতে পেরেছেন। “আমরা আশ্চর্য হয়েছি যে, তিনি […]
গ্রানাইটের স্লাবে ব্যাটিং ও ‘লোয়ার অর্ডার কোচ’ লিটন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ দলের অনুশীলনের কিছু খণ্ডচিত্র এগুলো। মূল ব্যাটসম্যানরা ঘুরেফিরে লম্বা সময় কাটালেন মাঠের দুই প্রান্তের নেটে। গ্রানাইটের স্লাবেও অনেকটা সময় ব্যাট করলেন তামিম ইকবাল, মুশফিক, মুমিনুল হকরা। এ দিনের অনুশীলন সেশনের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল, বোলারদের ব্যাটিং ঝালাই। আধুনিক ক্রিকেটে লোয়ার অর্ডারদের ব্যাটিং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অনেক। বিশেষ করে, […]