ক্যাটাগরি

২০০ উইকেটের পথে রাবাদার রেকর্ড

০- টেস্ট ইতিহাসে ২০০ বা এর চেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে রাবাদার চেয়ে ভালো স্ট্রাইক রেট নেই আর কারো। ৪০.৮ স্ট্রাইক রেট নিয়ে সবার ওপরে এই পেসার। ৪৩৯ উইকেট নেওয়া স্টেইন আছেন তার পরে, স্ট্রাইক রেট ৪২.৩। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সেরা পাঁচে থাকা মিচেল স্টার্ক (৪৯.৩) ও নিল ওয়্যাগনারের (৫১.৯) চেয়ে বেশ এগিয়ে রাবাদা। […]

‘মানুষ রাজনীতিকদের এখন বিশ্বাস করে না’

জাতীয় পার্টির সংসদ সদস্য সালমা ইসলাম বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সময় এই মন্তব্য করেন। তিনি বলেন, “রাজনীতিবিদদের নিয়ে সাধারণ মানুষের ভাবনা কী? সাধারণ মানুষ এখন আর আমাদের নিয়ে ভাবেন না। বেশিরভাগ রাজনীতিবিদকে তারা বিশ্বাসই করে না।” এটাই এখন দেশের রাজনীতিকদের ‘বড় চ্যালেঞ্জ’ বলে মনে করেন সংরক্ষিত আসনের এই সংসদ […]

চট্টগ্রামে কাউন্সিলর পদে জয় পায়নি বিএনপির কেউ

এ নির্বাচনের ৩৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৮টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর সাতটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আর ৩১টিতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা জয় পেয়েছেন। নারীদের সংরক্ষিত ওয়ার্ডের একটি ছাড়া বাকি ১২টিতেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড এবং সংরক্ষিত ১৩ নম্বর ওয়ার্ডের […]

রাস্তা করার নামে সরকারি জলাভূমি দখলের অভিযোগ

স্থানীয়রা জানান, চৌরাস্তা সংলগ্ন এই জলাশয় সড়ক ও জনপথ বিভাগের অধীন। এই জায়গার পাশে কিছু জমি আছে ব্যক্তি মালিকানাধীন। তাদের অভিযোগ, ওই ব্যক্তিরা নিজেদের জায়গায় যাওয়ার অজুহাতে যার যার সামনের সড়ক ও জনপথ অধিদপ্তরের ৪/৫ শতাংশ করে জলাভূমি দখল করে মাটি ও বালু দিয়ে ভরাট করে রাস্তা তৈরি করছে। কেউ কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে মার্কেট বানানোরও […]

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে শেখ রাসেলের জয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে ১-০ গোলে জেতে শেখ রাসেল। ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারানোর পর নিজেদের তৃতীয় ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে ড্র করেছিল তারা। টানা দুই জয়ের পর লিগে ফের পথ হারাল চট্টগ্রাম আবাহনী। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে হেরে লিগ শুরুর পরের দুই ম্যাচে যথাক্রমে আরামবাগ ক্রীড়া সংঘ […]

কুয়েতে মিশনে ‘বঙ্গবন্ধুর জীবন’ শিরোনামে সভা

স্থানীয় সময় বুধবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হকের উপস্থাপনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির […]

ক্ষমতাসীনদের ‘অঙ্গ সংগঠন’ হয়ে গেছে নির্বাচন কমিশন: ফখরুল

বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা জানেন যে, এই নির্বাচন কমিশন আসলে নিরপেক্ষ কোনো সংগঠন নয়। এই প্রতিষ্ঠানটি এখন সরকারের, আওয়ামী লীগের একটা লেজুড়ভিত্তিক একটা সংগঠনে দাঁড়িয়ে গেছে। মূলত তারা তাদের একটা অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। “এই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এটার দায়িত্ব হচ্ছে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে, […]

এখন টিকা নিয়ে দুর্নীতি হচ্ছে: ফখরুল

বৃহস্পতিবার এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, “এত বড় একটা করোনা অতিমারী আমাদেরকে আক্রমণ করেছে, সারা বিশ্ব আক্রমণ করেছে এটাকে মোকাবিলা করার জন্য তাদের ভূমিকাটা দেখেন। প্রতিটি ক্ষেত্রে শুধু তারা দুর্নীতি করার জন্য কাজগুলো করেছে। এমনভাবে শুরু হয়েছে যে, এটা এখন ভঙ্গুর অবস্থায়। “এখন ভ্যাকসিন নিয়ে শুরু হয়েছে। এই ভ্যাকসিনেও কীভাবে দুর্নীতি হচ্ছে। দুই ডলার ৩৩ […]

মাগুরায় বাস থেকে উদ্ধার ২০০ কচ্ছপ

বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা সদরের ঢাকা রোড এলাকায় এই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ঢাকা থেকে সাতক্ষীরাগামী মামুন পরিবহনের ওই বাসটিতে তল্লাশি চালিয়ে ২০০ কচ্ছপ ভরতি চারটি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে কচ্ছপের কোনো মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও […]

ইসরায়েলের সুরক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ: ব্লিংকেন

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ব্লিংকেন ‘আব্রাহাম চুক্তি’ অনুসারে সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘটনার প্রশংসা করেছেন; তিনি এই প্রক্রিয়া অগ্রসরে যুক্তরাষ্ট্রের এখনকার প্রশাসনের আগ্রহের কথাও বলেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।  “ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আশকেনাজি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী […]