কর্নওয়ালের স্পিনে উইন্ডিজের ভরসা

বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন কর্নওয়াল। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের মন্থর উইকেটেও তীক্ষ্ণ টার্ন ও বাড়তি বাউন্সসহ মেলে ধরেন দারুণ স্কিলের প্রদর্শনী। সম্ভবত বাংলাদেশের ব্যাটসম্যানদের অভ্যস্ত হতে না দিতেই দ্বিতীয় ইনিংসে বোলিং করানো হয়নি এই অফ স্পিনার। দুই দলের সবশেষ টেস্ট সিরিজে স্পিন সহায়ক উইকেট বানিয়ে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ […]
টিভি সূচি (সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১)

আবু ধাবি টি-১০ বাংলা টাইগার্স-পুনে ডেভিলস, সন্ধ্যা ৬:০০ নর্দান ওয়ারিয়র্স-টিম আবু ধাবি, রাত ৮:১৫ ডেকান গ্ল্যাডিয়েটর্স-দিল্লি বুলস, রাত ১০:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স লা লিগা রিয়াল বেতিস-ওসাসুনা, রাত ২:০০ ফেসবুক লাইভ ইন্ডিয়ান সুপার লিগ উড়িষ্যা-জামশেদপুর, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ২
সু চি আটক, মিয়ানমার ফের সেনা নিয়ন্ত্রণে

নির্বাচনের ফলাফল নিয়ে মিয়ানমারে বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক অভ্যুত্থান ঘটল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) মুখপাত্র মিও নয়েন্ট জানান, সোমবার ভোরে রাজধানী নেপিডোতে অভিযান চালিয়ে তাদের শীর্ষ নেতাদের আটক করা হয়। এর কয়েক ঘণ্টার পর সামরিক বাহিনীর […]
মেসি-গ্রিজমানের গোলে দুইয়ে বার্সা

কাম্প নউয়ে রোববার রাতে লিগ ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্দি আলবার আত্মঘাতী গোলে আশা জাগে বিলবাওয়ের। তবে অঁতোয়ান গ্রিজমানের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। লা লিগায় এই নিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত রইলো তারা, জিতল টানা পাঁচটি। দারুণ এই পথচলায় পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। ২০টি করে ম্যাচ […]
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, রোববার দুপুরে শিশুর বাবা থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেন (৫৫) বরিশালের মেহেন্দীগঞ্জের চানপুর এলাকার মোবারক আলীর ছেলে। পরিবারের অভিযোগ, ফতুল্লার নন্দলালাপুর এলাকায় আট বছরের শিশুটি গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় হোসেন তাকে ডেকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি তার […]
এনজিওর নামে জালিয়াতি, গ্রেপ্তার ১০

র্যাব-৩ এর নির্বাহী হাকিম পলাশ কুমার বসু বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে রোববার বিকালে র্যাব ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) আফতাব নগরে একটি ভবনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ‘মাহিয়া ফাউন্ডেশন’ নাম দিয়ে গত তিন মাস ধরে এনজিওর আদলে তারা কার্যক্রম চালিয়ে আসছিল। পলাশ বসু বলেন, “মাহিয়া ফাউন্ডেশন এনজিও না হলেও খুলনার একটি এনজিওর নম্বর জালিয়াতির […]
সেরা রাঁধুনীর নিবন্ধনের সময় বাড়ল

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ এই তথ্য জানিয়েছে। এবারের সেরা রাঁধুনী ১৪২৭ এর নিবন্ধন গত ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিন্তু অডিশন প্রক্রিয়ায় নতুনত্ব, দেশের পরিবর্তিত পরিস্থিতিসহ নানা কারণে আগ্রহী অনেকেই যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করতে পারেননি। এমন বিপুলসংখ্যক রাঁধুনীর অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং অসংখ্য অংশগ্রহণকারীর […]
পথশিশুদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

শুক্রবার ঢাকার পল্টনে শেখ রাসেল আউটার মাঠে এতে অংশগ্রহণ করে গুলিস্তানের ‘পথের ইশকুল’ ও শনির আখড়ার ‘আমাদের বিদ্যানিকেতন’ এর পথশিশুরা। খেলায় ‘আমাদের বিদ্যানিকেতনকে’ ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘পথের ইশকুল’। ‘পথের ইশকুল’ এর পক্ষে গোল করে রনি, রমজান ও বাবু। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন বছরে নতুন কিছু আয়োজন করার মাধ্যমে তাদের মনের আশা পূরণ করতে […]
সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়

লন্ডন স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ দিকে তাদের অন্য গোলটি করেন জর্জিনিয়ো ভেইনালডাম। ওয়েস্ট হ্যামের একমাত্র গোলটি ক্রেইগ ডসনের। পাঁচ ম্যাচ পর গত বৃহস্পতিবার টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল লিভারপুল। টানা দুই জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যানফিল্ডের দলটি। তাদের চেয়ে এক ম্যাচ কম […]
কোভিড-১৯: আশা জাগাচ্ছে সংক্রমণের নিম্নগতি

বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করা যায়। তবে সংক্রমণ যেন আর বাড়তে না পারে, সেজন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা। রোববার পর্যন্ত দেশে ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ […]