‘জনগণের ইচ্ছাকে শ্রদ্ধা করুন’, মিয়ানমারের সেনাবাহিনীকে জাতিসংঘ প্রধান

“মিয়ানমারের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা দেখাতে তিনি সামরিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন,” রোববার জাতিসংঘের মুখপাত্র এমনটি বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। “এইসব ঘটনা গণতান্ত্রিক সংস্কারের প্রতি মারাত্মক আঘাত,” বলেন মুখপাত্র স্টিভেন দুজারিক। “সব নেতাদের মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের বৃহত্তম স্বার্থে কাজ করতে হবে, অর্থপূর্ণ সংলাপে অংশ নিতে হবে, সহিংসতা থেকে বিরত থাকতে হবে এবং মানবাধিকার […]
‘বার্সা ও মেসির ক্ষতি করতে চুক্তি ফাঁস’

২০১৭ সালে সবশেষ বার্সেলোনার সঙ্গে চুক্তি করেন মেসি। এর মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। এল মুন্দোর প্রতিবেদন অনুযায়ী, চার বছর মেয়াদী এই চুক্তির মোট অঙ্ক প্রায় ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো। এর মানে, ২০১৭ সাল থেকে প্রতি মৌসুমে ক্লাব থেকে মেসির আয় ১৩ কোটি ৮০ লাখ ইউরো। আথলেতিক বিলবাওকে ২-১ গোলে […]
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ

সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ৬ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ও ঈশ্বরদীতে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বগুড়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল […]
মিয়ানমারকে সতর্ক করে সু চির মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের

সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকির দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “যুক্তরাষ্ট্র, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল পাল্টে দেয়ার বা গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করার যে কোনো উদ্যোগের বিরোধিতা করে এবং এসব পদক্ষেপ থেকে সরে না এলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে,” বিবৃতিতে বলেন সাকি। মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন […]
মিয়ানমারকে সতর্ক করে সুচির মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের

সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকির দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “যুক্তরাষ্ট্র, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল পাল্টে দেয়ার বা গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করার যে কোনো উদ্যোগের বিরোধিতা করে এবং এসব পদক্ষেপ থেকে সরে না এলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে,” বিবৃতিতে বলেন সাকি। মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন […]
জাগপার নিবন্ধন বাতিল

রোববার এ বিষয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন বলেছে, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী জাগপা নিবন্ধন শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ২০০৮ সালে নির্বাচনের আগে রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম শুরু হলে জাগপাও নিবন্ধন পেয়েছিল। দলটির জন্য প্রতীক হিসেবে বরাদ্দ করা হয়েছিল ‘হুক্কা’। একযুগ পর সেই নিবন্ধন হারানোয় এখন আর […]
সোমবারও অচল পেট্রাপোল-বেনাপোল বাণিজ্য

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পেট্রাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার না হওয়ায় দ্বিতীয় দিনের মতো সোমবারও সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই বন্দরে শত শত পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্রাচার্য বলেন, রোববার ভারতে সাপ্তাহিক ছুটি […]
নিউ ইয়র্ক পুলিশের লে. কমান্ডার হলেন বাংলাদেশি শামসুল

শামসুল হকের বাড়ি সিলেটে গোলাপগঞ্জের বাঘার গ্রামে। স্ত্রী রুবিনা হক ও দুই ছেলে নিয়ে তিনি নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করেন। শুক্রবার কুইন্সে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একাডেমিতে লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে তিনি অভিষিক্ত হন। এর আগে তিনি এনওয়াইপিডি গোয়েন্দা স্কোয়াডের সদস্য ছিলেন। শামসুল হক জানান, ২০০৪ সালের জানুয়ারিতে তিনি এনওয়াইপিডিতে যোগ দেন। ২০১০ সালে তাকে […]
ভোটে ‘জালিয়াতির’ ঘটনায় এই পদক্ষেপ: মিয়ানমার সেনাবাহিনী

সোমবার সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সামরিক বাহিনী পরিচালিত টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও ভাষণে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। এর আগে দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করে সেনাবাহিনী। গত বছর অনুষ্ঠিত […]
নির্বাচনে প্রতারণার প্রতিক্রিয়ায় এই আটক: মিয়ানমার সেনাবাহিনী

সোমবার সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সামরিক বাহিনী পরিচালিত টেলিভিশনে সম্প্রচার করা এক ভিডিও ভাষণে সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। এর আগে দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করে সেনাবাহিনী। মিয়ানমরে বেসামরিক […]