ক্যাটাগরি

নকলনবীশদের চাকরি স্থায়ী হচ্ছে: আইনমন্ত্রী

সোমবার সংসদে জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবীশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। “সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবীশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা রয়েছে। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই বাস্তবায়িত হবে।“ […]

মিয়ানমারের অভ্যুত্থানে ভারতের ‘গভীর উদ্বেগ’

সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানিয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “মিয়ানমারে যা ঘটছে গভীর উদ্বেগের সঙ্গে আমরা তা লক্ষ করছি। আমরা বিশ্বাস করি, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই বজায় রাখতে হবে।  “পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা।” সোমবার স্থানীয় সময় ভোররাতে মিয়ানমারের নেত্রী অং সান সু […]

খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল পাস

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত ১৯ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপনের পর সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত […]

আনুশকা-কোহলির মেয়ের নাম ভামিকা

১১ জানুয়ারি কন্যা সন্তান হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে ছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। আর এবার তার নাম প্রকাশ করতে অভিনেত্রী আনুশকা শর্মা বেছে নিলেন ইন্সটাগ্রাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্ট ধরে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ছবিতে দেখা যায় আনুশকা কন্যাকে কোলে নিয়ে আছেন, পাশেই দাঁড়িয়ে কোহলি। আনুশকা লেখেন, “আমরা একসঙ্গে আছি ভালোবাসায়। ভামিকা আমাদের […]

গাজীপুরে জামিনে থাকা নারী ইয়াবাসহ ফের গ্রেপ্তার

রোববার রাতে গাজীপুর মহানগরীর হারিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তাসলিমা আক্তার (৩০) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার মো. রহমত উল্লাহর স্ত্রী। গাজীপুর মহানগর পুলিশের ডিসি মো. জাকির হাসান জানান, রোববার সোয়া ৭টার দিকে গাজীপুর সদর থানার হারিনাল তেলের পাম্পের সামনে অভিযান চালানো হয়। এ সময় তাসলিমা আক্তারকে আটক করা হয়। তার সঙ্গে থাকা […]

বার্সার আর্থিক সমস্যার কারণ মহামারী, মেসি নয়: তেবাস

২০১৭ সালে সবশেষ বার্সেলোনার সঙ্গে চুক্তি করেন মেসি। এর মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। স্প্যানিশ পত্রিকা এল মুন্দোর প্রতিবেদন অনুযায়ী, চার বছর মেয়াদী এই চুক্তির মোট অঙ্ক প্রায় ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো। এর মানে, ২০১৭ সাল থেকে প্রতি মৌসুমে ক্লাব থেকে মেসির আয় ১৩ কোটি ৮০ লাখ ইউরো। এর পুরোটা […]

‘যে কোনো মূল্যে’ মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান রোহিঙ্গা নেতার

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্স বলেন, “আমরা রোহিঙ্গা সম্প্রদায় মিয়ানমারে গণতন্ত্রকে হত্যার এই জঘন্য চেষ্টার নিন্দা জানাই। “আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাই, আপনার এগিয়ে আসুন, যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন।” নির্বাচনের ফলাফল নিয়ে মিয়ানমারে বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর সোমবার ভোরে দেশটির […]

গায়িকা ইমন চক্রবর্তীর বিয়ে

তার স্বামী নীলাঞ্জন ঘোষ পেশায় সুরকার ও সংগীত পরিচালক; দু’জনের পরিচয় দীর্ঘদিনের। রোববার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রি পর্ব সম্পন্ন হয়েছে বলে এক খবরে জানিয়েছে কলকাতার পত্রিকা ‘আজকাল’। ‘প্রাক্তন’ চলচ্চিত্রে ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো’ গানটি কণ্ঠে তুলে কলকাতার পাশাপাশি বাংলাদেশেও পরিচিতি পেয়েছেন ইমন। বিয়ের আয়োজনের একটি ছবি ইমন চক্রবর্তী ফেইসবুকে পোস্ট […]

ত্রিশের পরে নারীদের যেভাবে সময় কাটানো প্রয়োজন

কথায় বলে ‘তিরিশে ফিনিশ’। তবে বর্তমান সময়ে সে কথা একেবারেই খাটে না। তরুণ বয়স থেকেই আয় উপার্যনের চিন্তা করে এখন নারীরা। জীবন গড়ার মাঝে সময় গড়িয়ে বয়স চলে আসে ত্রিশের কোঠায়। আর তাই এখন সময় নিজেকে একটু সময় দেওয়ার। ব্যস্ত জীবন তা চাকরি বা ঘরের কাজ যেটাই হোক- সময় বের করে নিজের খেয়াল দেওয়া উচিত। […]

‘জনগণের ইচ্ছাকে শ্রদ্ধা দেখান’, মিয়ানমারের সেনাবাহিনীকে জাতিসংঘ প্রধান

“মিয়ানমারের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা দেখাতে তিনি সামরিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন,” রোববার জাতিসংঘের মুখপাত্র এমনটি বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। “এইসব ঘটনা গণতান্ত্রিক সংস্কারের প্রতি মারাত্মক আঘাত,” বলেন মুখপাত্র স্টিভেন দুজারিক। “সব নেতাদের মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের বৃহত্তম স্বার্থে কাজ করতে হবে, অর্থপূর্ণ সংলাপে অংশ নিতে হবে, সহিংসতা থেকে বিরত থাকতে হবে এবং মানবাধিকার […]