গুগল অস্ট্রেলিয়া ছাড়লে বিং নিয়ে প্রস্তুত মাইক্রোসফট

সোমবার মাইক্রোসফটের খবরটি জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়া নতুন আইন তৈরি করেছে। ওই আইনের আওতায় ইন্টারনেট জায়ান্ট গুগল এবং সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুককে স্থানীয় প্রকাশকদেরকে অর্থ দিতে হবে। বড় প্রযুক্তি জায়ান্টরা আইনটির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের ভাষ্যে, আইনটি ‘বাস্তবসম্মত নয়’। নীতিমালা কার্যকর হলে অস্ট্রেলিয়া থেকে নিজেদের পরিষেবাগুলো সেবা সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছে […]
কক্সবাজারে মা-মেয়ে হত্যার আসামি ঢাকায় গ্রেপ্তার

গ্রেপ্তার আবুল কালামের (৩৬) বিরুদ্ধে কক্সবাজারের ঈদগাহ থানায় হত্যা মামলা হয়েছে। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে একটি দল সোমবার ভোরে ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সিআইডি চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপ মহাপরিদর্শক হাবিবুর রহমান বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাচী রাশেদা […]
৪৩তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা ৬ অগাস্ট

সোমবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করে বলা হয়, সেদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ৪৩তম বিসিএস পরীক্ষা অংশ নিতে আগামী […]
বগুড়ায় ‘মদপানের পর’ মৃতের সংখ্যা বেড়ে ৬

বগুড়া শহরের পুরান বগুড়া তিন মাথা, ফুলবাড়ি এবং কাটনারপাড়ার এই ছয় ব্যক্তি সোমবার ভোর থেকে বেলা ৩টার মধ্যে মারা যান বলে পুলিশ জানিয়েছে। তারা হলেন- পুরান বগুড়ার লোকমান মিয়ার ছেলে রাজমিস্ত্রি রমজান আলী (৪০), প্রেমনাথের ছেলে সুমন ( ৩৮), কাটনার পাড়ার টোকাপট্টির চা দোকানি সাজু (৫৫), বাবুর্চি মোজাহার আলী (৭০), ফুলবাড়ি সরকার পাড়ার আব্দুল জলিল […]
বগুড়ায় ৫ জনের মৃত্যু, স্পিরিট পানে কিনা জানতে তদন্ত

সোমবার ভোররাত থেকে সকালের মধ্যে বগুড়া শহরের পুরান বগুড়া তিন মাথা, ফুলবাড়ি এবং কাটনারপাড়ায় এ মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। প্রয়াতরা হলেন, পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০), প্রেমনাথের ছেলে সুমন ( ৩৮), কাটনার পাড়ার টোকাপট্টির চা দোকানদার সাজু (৫৫), বাবুর্চি মোজাহার আলী (৭০) এবং ফুলবাড়ি সরকার পাড়ার আব্দুল জলিল (৬৫)। বগুড়া সদর ওসি হুমাযুন কবীর বলেন, মদ পানের […]
সোমালিয়ার রাজধানীতে হোটেলে হামলায় নিহত ৯

আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাবের যোদ্ধারা হামলাটি চালিয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটার পর হোটেল আফ্রিকিতে নিরাপত্তা বাহিনী ও আল শাবাব যোদ্ধাদের মধ্যে গোলাগুলি শুরু হয়, সোমবার ভোররাত পর্যন্ত তা অব্যাহত থাকে। নিরাপত্তা বাহিনী শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম […]
নওগাঁয় মাছ খামারীর মরদেহ উদ্ধার

সোমবার সকালে মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামের কলা বাগানের ভেতরে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত সাইদুর রহমান (৪০) তাতারপুর গ্রামের সফিজ উদ্দিনের ছেলে। বিভিন্ন জনের কাছ থেকে পুকুর লিজ নিয়ে তিন মাছ চাষ করতেন। মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, রোববার রাতে তিনি গ্রামের আধার পুকুর দেখাশোনার জন্য বাড়ি থেকে বের হন। সকালে […]
মিয়ানমারে গণতন্ত্র সমুন্নত রাখার আহ্বান বাংলাদেশের

সেই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াও অব্যাহত থাকবে বলে বাংলাদেশ আশা প্রকাশ করেছে। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ দৃঢ়ভাবে গণতন্ত্রের চেতনায় বিশ্বাস করে এবং গণতান্ত্রিক পক্রিয়াকে সমর্থন দেয়। আমরা আশা করব, মিয়ানমারেও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ব্যবস্থাকে সমুন্নত রাখা হবে।” নির্বাচনের ফলাফল নিয়ে মিয়ানমারে বেসামরিক সরকার […]
এইচএসসি পরীক্ষার্থীদের আংশিক টাকা ফেরত দেওয়ার নির্দেশ

ঢাকা শিক্ষা বোর্ড বোবরার এক বিজ্ঞপ্তিতে কোন খাত থেকে কত টাকা করে শিক্ষার্থীদের ফেরত দিতে হবে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে। সেখানে বলা হয়, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির ১৫৮ সভায় এসব অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যে পরীক্ষার্থীরা পরীক্ষার ফরম পূরণ করেছিল, তাদের প্রতি পত্রের জন্য বোর্ড নির্ধারিত ফি থেকে তত্ত্বীয় বিষয়ের প্রতি পত্রের […]
বরগুনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ হত্যাকাণ্ডের পরপরই স্বামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত রাবেয়া বেগম (৩৫) আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওয়ালি উল্লাহর স্ত্রী। তাদের নিহত এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আমতলী থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, ওয়ালি উল্লাহর সাথে তার স্ত্রী রাবেয়া বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। “সোমবার […]