ক্যাটাগরি

বাংলাদেশ সফরে আসছে দ. আফ্রিকার দল

এক বিবৃতিতে সোমবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের ম্যাচ পাঁচটি হবে আগামী ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। প্রতিটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২৮ মার্চ ঢাকায় এসে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকার দলটি। ওই দিনই তাদের নিয়ে যাওয়া হবে সিলেটে। করানো হবে প্রথম দফার কোভিড-১৯ পরীক্ষা। তিন দিনের […]

মিয়ানমারে ‘স্থিতিশীলতা’ বজায় থাকবে, আশা চীনের

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ওয়াং ওয়েনবিন এমন আশা প্রকাশ করেন। তিনি বলেন, “মিয়ানমারে যা ঘটেছে তা লক্ষ করেছি আমরা আর পরিস্থিতি আরও বোঝার প্রক্রিয়াতে রয়েছি। চীন মিয়ানমারের এক বন্ধুসুলভ প্রতিবেশী। আমরা আশা করছি, মিয়ানমারের সব পক্ষ সংবিধান ও আইনি কাঠামোর অধীনে যথাযথভাবে তাদের পার্থক্যগুলো সামাল দিতে পারবে […]

জাকাতের অর্থ আত্মসাৎ: অভিযোগ গঠনের বিরুদ্ধে হাই কোর্টে সাঈদীর আবেদন

রোববার আবেদনটি করা হয়েছে জানিয়ে সাঈদীর আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ গঠনের আদেশ বাতিল এবং অভিযোগ থেকে অব্যাহতি চাওয়া হয়েছে ওই আবেদনে। “বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো.মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে। তবে ওই বেঞ্চে আবেদনটি এখনও উপস্থাপন করা হয়নি।” ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় […]

দ্বিতীয় দফায় নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে স্পেসএক্স

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, পুনব্যবহারযোগ্য ফ্যালকন ৯ রকেটের সাহায্যে ক্রু ড্রাগন যানের মাধ্যমে চার নভোচারীকে মহাকাশ কেন্দ্রে পাঠাবে স্পেসএক্স। চলতি বছরের ২০ এপ্রিল এই অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ব্লগ পোস্টে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের আওতায় এবারই প্রথম আন্তর্জাতিক দুই অংশীদারের চার নভোচারীকে মহাকাশ কেন্দ্রে পাঠানোর অভিযান পরিচালনা করবে […]

মোহাম্মদপুরের ধর্ষণ মামলা: সেই তরুণীর আরেক বন্ধুর মৃত্যু

ওই তরুণীর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা হলেও ময়নাতদন্তকারী চিকিৎসক বলছেন, তেমন কোনো আলামত তিনি পাননি। তবে ‘অতিরিক্ত মদপানে’ ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সেলিম রেজা। সোমবার ওই তরুণীর ময়নাতদন্তের পর সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বলপ্রয়োগ […]

এমবাপেও পিএসজিতে থাকুক, চান নেইমার

২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোর ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর বিভিন্ন সময়ে তার কাতালান দলটিতে ফেরা নিয়ে খবর বেরিয়েছে। তার মতো এমবাপেরও পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষে ফরাসি ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন বলে খবর আসছে। তবে পিএসজির নতুন কোচ […]

করোনাভাইরাস: এক দিনে ১০ মৃত্যু, ৪৪৩ রোগী শনাক্ত

সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৪৪৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ […]

গোপালগঞ্জের মঞ্চে ‘এক তর্জনীর নির্দেশ’

রোববার রাতে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এ নাটক মঞ্চায়ন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মীর মেহবুব আলম নাহিদ, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ আরও অনেকে এতে নাটকটি উপভোগ করেন। বাঙ্গালীর মুক্তির সনদ ৬ দফা, ৭০ এর সাধারণ নির্বাচন ও ৭১ এর ৭ ই মার্চের রেসকোর্স ময়দানে […]

বিদেশে মানবপাচার: রাজধানীতে গ্রেপ্তার ২

এরা হলেন- জালিস মাহামুদ (৩২) ও অমল জয়ধর (৪১)। তাদের বিরুদ্ধে বনানী থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে। সোমবার ভোরে পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক জানান। তাদের কাছ থেকে ৭১টি পাসপোর্ট, মালয়েশিয়ার ১১টি জাল ভিসা, ফ্রান্সের তিনটি জাল ভিসা, ২৪টি ভুয়া বিএমইটি ছাড়পত্রের ফটোকপি, […]

নওগাঁয় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ট্রাক্টরের সহকারী নিহত

সোমবার বেলা পৌনে ১২টার দিকে নওগাঁ-সাপাহার সড়কে পত্নীতলা উপজেলার সন্তোষপাড়া মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত রিপন শুটকু (৩০) পত্নীতলা উপজেলার বকরইল মাহালীপাড়া গ্রামের লালচন্দের ছেলে। তিনি ট্রাক্টরের চালকের সহযোগী ছিলেন। পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ জানান, সাপাহার থেকে পত্নীতলাগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সাথে মধুইলগামী ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের পর যানবাহন […]