মাদারীপুরে বাস চাপায় পথচারী নিহত, পোড়াল বাস

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা জজ ও দায়রা আদালত কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত ফারুক মুন্সী (৩৯) রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী গ্রামের জাফর মুন্সীর ছেলে। মাদারীপুর সদর মডেল থানার ওসি মোহম্মদ কামরুল ইসলাম মিয়া বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর শহর থেকে কালকিনি […]
ঝিনাইদহে নিখোঁজের ৫দিন পর শিশুর লাশ উদ্ধার

সোমবার সকালে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রাম থেকে শিশুর লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত জিসান বজরাপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ২৭ জানুয়ারি শিশুটি নিখোঁজ হয়। এ ব্যাপারে থানায় একটি জিডি করে তার বাবা। “সোমবার সকালে পুলিশ খবর পেয়ে ফারুক হোসেনের বাড়ির পাশে একটি ডোবা থেকে শিশুটির লাশ […]
গাজীপুরে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ছয়জন গ্রেপ্তার

সোমবার ভোররাতে গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার মো. কায়েস (৪৫), পশ্চিম বিলাসপুর এলাকার জহির উদ্দিন ওরফে জনি (৩৫) এবং আমির হোসেন (৩৩), নীলেরপাড়ার পারভেজ আহম্মেদ ওরফে পনির (৩৮), জয়দেবপুরের মুন্সিপাড়ার মো. হৃদয় (২৪) এবং ভোড়া এলাকার মো. রিপন (৩৮)। র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি […]
এখনও পুলিশকে ডেটা দিচ্ছে অ্যামাজনের ক্যামেরা

শুধু যুক্তরাষ্ট্রের মন্টানা এবং ওয়াইয়োমিং অঙ্গরাজ্য দুটিতে কোনো পুলিশ বা অগ্নি নির্বাপন বিভাগের সঙ্গে জোট বাঁধেনি অ্যামাজনের রিং। ২০২০ সালে বিভাগগুলো থেকে ২২ হাজার ৩৩৫টিরও বেশি দুর্ঘটনার ভিডিও চাওয়া হয়েছে। ২০১৯ সালের সঙ্গে তুলনা করার মতো কোনো ডেটা পাওয়া যায়নি বলেই প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট। রিং অবশ্য ২০২০ সালে ব্যবহারকারীদেরকে ভিডিও শেয়ারিং প্রশ্নে […]
মোহামেডানকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে সোমবার ৪-১ গোলে জেতা বসুন্ধরা কিংস টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। পাঁচ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া মোহামেডানের পয়েন্ট ৫। মোহামেডানের রক্ষণে চাপ ধরে রেখে দশম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেসের ক্রসে আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা হেডে জাল খুঁজে নেন। […]
কক্সবাজারে কিশোরীকে ‘মাইক্রোবাসে দল বেঁধে ধর্ষণ’: দুইজন গ্রেপ্তার

সোমবার দুপুরে এ গ্রেপ্তারের খবর জানিয়ে ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম বলেন, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনায় চারজনকে আসামি করে ওই কিশোরীর নানার এজাহারটি মামলা হিসেবে নথিভূক্ত হয়েছে। ঘটনার তদন্তের জন্য চট্টগ্রামের বহদ্দার হাটে যাচ্ছেন জানিয়ে ওসি আরও বলেন, “ঘটনাটি তদন্তের পর্যায়ের। তদন্তের কাজ শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত চিত্রের ব্যাপারে কোনো তথ্য […]
রিকশা ভেঙে রাস্তায় পড়ে ট্রাকে পিষ্ট

নিহত মুশফিকুর রহমান জাহিদ (৩৫) আকবর শাহ থানার মধ্যম জনারখিল এলাকার মালেক সওদাগর বাড়ির আবদুল হালিমের ছেলে। সোমবার বেলা দেড়টার দিকে পাহাড়তলী হাক্কানি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রিকশায় করে মালামাল নিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যান মুশফিকুর। […]
চট্টগ্রামে ট্রাকচাপায় এক তরুণের মৃত্যু

নিহত মুশফিকুর রহমান জাহিদ (৩৫) আকবর শাহ থানাধীন মধ্যম জনারখিল এলাকার মালেক সওদাগর বাড়ির আবদুল হালিমের ছেলে। সোমবার বেলা দেড়টার দিকে পাহাড়তলি হাক্কানি পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রিকশায় করে মালামাল নিয়ে যাবার পথে রাস্তায় পড়ে যান মুশফিকুর […]
ক্ষমতা ধরে রাখতেই নজিরবিহীন ‘অটো পাস’: রিজভী

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “পৃথিবীতে এমন নজিরবিহীন মিডনাইটের অটোএমপিদের সংসদ আর নেই। তেমনিভাবে তারা এবার অটো পাস আর জিপিএ-৫ এর ছড়াছড়ি দেখালেন, সেটিরও নজির পৃথিবীতে নেই। “মিডনাইট নির্বাচন করে ক্ষমতা দখলে রাখতে হলে শেখ হাসিনার দরকার মেরুদণ্ডহীন একটি অশিক্ষিত জাতির। তাই নজিরবিহীন […]
ক্রিকেটে ফিরছে বাংলাদেশের মেয়েরা

আগামী এপ্রিলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার উঠতি ক্রিকেটারদের দলটির মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং নারী দল। ইমার্জিং দল হলেও জাতীয় দলের তরুণ কয়েকজনকে দেখা যেতে পারে এই সিরিজে। বাংলাদেশ নারী দল সবশেষ মাঠে নেমেছিল গত মার্চে। অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। আর ইমার্জিং নারী দলের সবশেষ ম্যাচ ২০১৯ সালের অক্টোবরে, এশিয়ান ইমার্জিং কাপে। […]