ক্যাটাগরি

রাশিয়ার টিকা ‘৯২ শতাংশ কার্যকর’

বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই টিকা নিরাপদ বলে প্রতীয়মান হয়েছে এবং এটা ভাইরাস আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও প্রাণহানি থেকে সম্পূর্ণ সুরক্ষা দিতে সক্ষম। তৃতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশের আগেই রাশিয়া টিকাটি ব্যবহারের অনুমোদন দেওয়ায় তা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। তবে এখন বিজ্ঞানীরা বলছেন, স্পুৎনিক ভি টিকার সুফল দেখা গেছে। ফাইজার, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, […]

কোভিড-১৯: শতবর্ষী টম মুরের মৃত্যু

সম্প্রতি কয়েকসপ্তাহ ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন টম মুর। গত সপ্তাহে তার করোনাভাইরাস ‘পজিটিভ’ ধরা পড়ে। গত ৩১ জানুয়ারিতে মুরকে হাসপাতালে ভর্তির কথা টুইটারে জানিয়েছিলেন তার মেয়ে। এরপর অবস্থার অবনতি হলে মঙ্গলবার হাসপাতালেই তিনি মারা যান। টম মুরের টুইটার একাউন্ট থেকেই তার মৃত্যুর খবর জাননো হয়েছে বলে জানায় ‘দ্য নিউইয়র্ক টাইমস’। তার বয়স হয়েছিল ১০০ বছর। করোনাভাইরাসের […]

ডিসির সই জাল, চট্টগ্রামে এক ব্যক্তির কারাদণ্ড

ওই ছাত্রের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. উমর ফারুক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত জামাল উদ্দিন (৪৩) কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তার সহযোগী মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। নির্বাহী হাকিম উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভর্তি করিয়ে […]

এইচ বি এম ইকবাল: এক যুগ আগের রায়ের খবর নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোরকে উকিল নোটিস

২০০৭, ২০০৮, ২০১০, ২০১৫ ও ২০১৭ সালের ওইসব প্রতিবেদনের জন্য ডা. ইকবালের পক্ষে ওই নোটিস পাঠিয়েছেন কাজী নাসির উদ্দিন বাবুল নামে এক ব্যক্তি, যিনি নিজেকে ডা. ইকবালের ‘বন্ধু’ হিসাবে পরিচয় দিয়েছেন। আর নাসির উদ্দিন বাবুলের পক্ষে ওই নোটিসটি পাঠিয়েছেন বরিশালের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল। সেসব মামলার কার্যক্রম এবং আদালতের আদেশ নিয়ে বাংলাদেশের অন্যসব সংবাদমাধ্যমের […]

মনোনয়নপত্র দাখিলের সময় আ. লীগ প্রার্থীর সঙ্গে ওসি

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. আওলাদ হোসেন খান মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তা শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। সে সময় সেখানে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন উপস্থিত ছিলেন। এর পরপরই সেই ছবি ও ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ওসি মিরাজ হোসেন দাবি করেছেন, নিরাপত্তা […]

আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদ সেনা সদরের

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে মঙ্গলবার রাতে পাঠানো এক প্রতিবাদ লিপিতে বলা হয়, “আল জাজিরা নিউজ চ্যানেলে ০২ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বাংলাদেশ সময় রাত ২টায় ‘All the Prime Minister’s Men’ শীর্ষক সংবাদ প্রচারিত হয়। কল্পনাপ্রসূত ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত এই প্রতিবেদন সর্ম্পকে সেনাসদর দপ্তর তীব্র নিন্দা জানিয়েছে।” সেনা সদর বলেছে, “মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে […]

বরিশালে যমজ ভাইদের সঙ্গে যমজ বোনদের বিয়ে

বরিশাল শহরের নাজির মহল্লা সড়কে সোমবার রাতে এই বিয়ে হয়। উৎসাহী এলাকাবাসী বিয়ের সময় উপস্থিত হন বিনা নিমন্ত্রণে। কনেরা ওই মহল্লার বাসিন্দা স্বপন কর্মকারের মেয়ে। দুইজনই বরিশাল সরকারি মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। একজনের নাম সোনালি কর্মকার সোনা। আরেকজন হলেন রুপালি কর্মকার রুপা। তাদের বিয়ে হয়েছে পিরোজপুরের নেছারাবাদ থানার ইন্দেরহাটের সোনা ব্যবসায়ী নিখিল কর্মকারের […]

বিশ্বকাপের পর ইতালির দায়িত্ব ছাড়বেন মানচিনি

২০১৮ সালের মে মাসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব পেয়েছিলেন মানচিনি। তার কোচিংয়ে গ্রুপ পর্বে ১০ ম্যাচের সবকটি জিতে ২০২০ ইউরোর মূলপর্বে পা রাখে ইতালি। সম্প্রতি ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানান ৫৬ বছর বয়সী এই কোচ। “২০২২ কাতার বিশ্বকাপের পর আমি আর জাতীয় দলের কোচ থাকব না। আমি কোনো ক্লাবে কোচিংয়ে […]

বাংলাদেশে আসছেন ব্রিকস ব্যাংকের প্রেসিডেন্ট

মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় তিনি বাংলাদেশে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেন বলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসের উদ্যোগে পাঁচ বছর আগে গড়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যুক্ত হতে গত ডিসেম্বরেই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন […]

স্বেচ্ছাসেবীদের কোভিড টিকার ভুল ডোজ দিয়েও লুকিয়েছিল অক্সফোর্ড

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে ফাঁস হয়েছে সেই পর্দা। চিঠিটি গতবছর ৮ জুনের। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা পরীক্ষার প্রধান অক্সেফোর্ড প্রফেসর অ্যান্ড্রু জে পোলার্ড চিঠিটি সই করেছিলেন এবং চিঠিটি স্বেচ্ছাসেবীদের কাছে পাঠানো হয়েছিল। চিঠিতে ভুল ডোজ টিকা দেওয়ার কথা স্বীকার না করে বরং স্বেচ্ছাসেবীদের উল্টো বোঝানো হয়েছিল। বলা হয়েছিল, করোনাভাইরাসের টিকা নানারকম ডোজে কীভাবে […]