ক্যাটাগরি

তুরষ্কে টাইগার থ্রি

প্রথমে ঠিক করা হয়েছিল দুবাই’তে ‘টাইগার থ্রি’ ছবির কাজ শুরু হবে। তবে সেখানে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় নতুন সিদ্ধান্তে নিতে যাচ্ছে এই ছবির প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মস। ছবির সঙ্গে সম্পর্কিত এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম মিড-ডে ডটকম জানায়, “মধ্যপ্রাচ্যে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখন ভাবা হচ্ছে তুরষ্কের কথা। যেহেতু আরব দেশগুলোতে […]

ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা

রোববার জারি করা এই নীতিমালা অনুযায়ী, কোন ব্যাংক কত লভ্যাংশ দিতে পারবে, তা তাদের মূলধন কাঠামোর ওপর নির্ভর করবে। তবে কোনো ব্যাংক নগদ ও বোনাস মিলিয়ে ৩০ শতাংশের বেশি লভ্যাংশ দিতে পারবে না। করোনাভাইরাস মহামারীর মধ্যে ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয়টি বিবেচনা করে লভ্যাংশ দেওয়ার এই নীতিমালা করা হয়েছে বলে কেন্দ্রীয় […]

ঘুমধুম সীমান্তে ‘বন্দুক যুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

সোমবার ভোর রাতে ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া চাকমা পাড়ায় এর ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। নিহতরা হলেন, উখিয়ার লম্বাশিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের ফোরকান আহমদের ছেলে মো. জোবায়ের (২৮) এবং একই ক্যাম্পের সি-ব্লকের আমির হামজার ছেলে দীল মোহাম্মদ (২৫)। […]

তথ্যপ্রযুক্তির দুর্বলতায় আটকে পুঁজিবাজারের উন্নয়ন

দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপের অপ্রতুল সক্ষমতার কারণে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে গেলেই অ্যাপ থেকে আর লেনদেন করা যাচ্ছে না। অ্যাপে ঢুকলেও ক্রয়-বিক্রয় আদেশ দ্রুত সম্পন্ন না হওয়ায় মুহূর্তেই দর পাল্টে যায়। এর ফলে ক্ষতিগ্রস্ত হন সাধারণ বিনিয়োগকারী। সম্প্রতি এক আলোচনায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুঁজিবাজারের তথ্য […]

কুয়েতে বাউল আমির উদ্দিন পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান

শুক্রবার দেশটির জিলিব আল সুয়েখের একটি রেঁস্তোরায় এতে ‘মরুলেখা’ পত্রিকার সম্পাদক আব্দুর রউফ মাওলাকে সংবর্ধনা দেন তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. হেলাল আহমদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আনছার আলী। প্রধান অতিথি ছিলেন আব্দুর রউফ মাওলা। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মালেক, মোর্শেদ আলম বাদল, নাসের উদ্দিন খোকন, […]

টিকা নেওয়ার ‘ভান করে’ সমালোচনার মুখে নারী সংসদ সদস্য

রোববার দুপুরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গণ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে এ কাণ্ড ঘটিয়েছেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ। দুপুর সাড়ে ১২টার দিকে সরাইলে টিকাদান কার্যক্রমের উদ্বোধন শেষে প্রথম টিকা নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। তবে রোকেয়া বেগম টিকা নেওয়ার আগে শিউলি আজাদ টিকা নেওয়ার ‘ভানকাণ্ড’ ঘটান। […]

সাত ডিসির বদলির আদেশ আটকে দিল ইসি

নির্বাচনী বিধি অনুযায়ী, ফলাফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত ইসির পরামর্শ ছাড়া সংশ্লিষ্টদের বদলি না করার বিধান রয়েছে। গত ২৮ জানুয়ারি ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় ডিসি পদে রদবদলের আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে জামালপুরের ডিসিকে ময়মনসিংহে এবং হবিগঞ্জের ডিসিকে কুষ্টিয়ায় বদলি করা হয়। অন্য সাত জেলায় নতুন […]

ইতালিতে পাঁচ হাজার ইয়াবাসহ দুই বাংলাদেশি আটক

শুক্রবার রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির দৈনিক ‘লা রিপাবলিকা’। ওই প্রতিবেদনে বলা হয়, আটককৃত দুজন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্রানজিট ফ্লাইটে রোমে এসে পৌঁছান। রোমের বিমানবন্দর থেকে নিজ বাসায় যাবার উদ্দেশ্যে গাড়িতে ওঠার সময় সেখানে কর্মরত ক্যারাবিয়ান পুলিশ তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। পরে তল্লাশি […]

হিমবাহ ধস: উত্তরাখণ্ডে ১৮ লাশ উদ্ধার, নিখোঁজ ২০০

রোববারের এ ঘটনায় অলকনন্দা ও ধউলিগঙ্গা নদীতে প্রবল হড়পা বান দেখা দেয়, পানির তোড়ে পাঁচটি ঝুলন্ত সেতু ভেসে যায়, ঘরবাড়ি ও নিকটবর্তী এনটিপিসি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়; ঋষিগঙ্গার কাছে একটি ছোট জল বিদ্যুৎ কেন্দ্রও ধ্বংস হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ঘটনাস্থলে জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারত-তীব্বত সীমান্তরক্ষী বাহিনীর কয়েকটি টিমও […]

হিমবাহ ধস: উত্তরাখণ্ডে ১৪ লাশ উদ্ধার, নিখোঁজ ১৭০

রোববারের এ ঘটনায় অলকনন্দা ও ধউলিগঙ্গা নদীতে প্রবল হড়পা বান দেখা দেয়, পানির তোড়ে পাঁচটি ঝুলন্ত সেতু ভেসে যায়, ঘরবাড়ি ও নিকটবর্তী এনটিপিসি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়; ঋষিগঙ্গার কাছে একটি ছোট জল বিদ্যুৎ কেন্দ্রও ধ্বংস হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ঘটনাস্থলে জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারত-তীব্বত সীমান্তরক্ষী বাহিনীর কয়েকটি টিমও […]