ভোট উৎসবের মতই টিকাদান উৎসব: সিইসি

সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়ে টিকা নেন নূরুল হুদা। পরে তিনি সাংবাদিকদের বলেন, “ভোট উৎসবের মতই টিকাদান উৎসব চলছে। আসলেই এটা একটা উৎসব। আমি অনুরোধ করব আমার ভোটারদেরকে, আপনারা প্রত্যেকে যার যার এলাকা থেকে এই টিকা গ্রহণ করুন। এটা কোভিড থেকে সুরক্ষার একটা অত্যন্ত ফলপ্রসূ উপায়।” নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন […]
চাঁদপুরে বাস খালে পড়ে নিহত ২

শাহরাস্তি থানার ওসি আবদুল মান্নান জানান, সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির মৌতা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নাওড়া এলাকার গীতা রানী দাস (৬০) ও কুমিল্লার নিমসার এলাকার বিভা রানী ভৌমিক (৬২)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওসি বলেন, “কুমিল্লা থেকে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাঁদপুর যাচ্ছিল। […]
মিয়ানমারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে জল কামান ব্যবহার পুলিশের

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার শহরটিতে জড়ো হওয়া কয়েক হাজার প্রতিবাদকারীদের একটি দলের ওপর কিছু সময়ের জন্য তীব্র গতিতে জল কামান থেকে পানি ছুড়েছে পুলিশ। একটি ভিডিওতে দেখা গেছে, পানির ধাক্কায় কিছু বিক্ষোভকারী মাটিতে ছিটকে পড়ছেন; তারা আহত হয়েছেন বলে মনে হয়েছে। প্রতিবাদকারীরা আবেদন জানানোর পর পুলিশ জল কামান ব্যবহার বন্ধ করে, তবে তখনও বিক্ষোভ […]
৪০ বছর বয়সীরাও টিকার নিবন্ধন করতে পারবেন

এতদিন ৫৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির নাগরিকরাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) টিকার জন্য নিবন্ধন করতে পারছিলেন। টিকার জন্য নিবন্ধনের ওই বয়সসীমা শিথীলের জন্য সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “টিকা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। […]
হত্যার দায়ে কিশোরগঞ্জে একজনের মৃত্যুদণ্ড

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম সোমবার এ রায় ঘোষণা করেন। নজরুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের পাপদা গ্রামের বাসিন্দা। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট যজ্ঞেশ্বর রায় চৌধুরী জানান, রায় ঘোষণার সময় নজরুল আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক। মামলার বিবরণে বলা হয়, পাপদা গ্রামের বুদ্ধি […]
নির্মাণাধীন ভবনের ইট মাথায় পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান। রুনা বেগম নামের ২২ বছর বয়সী ওই তরুণী স্থানীয় মোল্লা গার্মেন্টস কারখানায় কাজ করতেন। স্বামী মো. শাহিন ও ছেলেকে নিয়ে কোনাপাড়ার মমিনবাগে তিনি থাকতেন। তাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানীতে। বাচ্চু মিয়া বলেন, শাহিন সকালে […]
মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী প্রতিবাদে রাস্তায় বৌদ্ধ ভিক্ষুরা

গত সোমবারের ওই অভ্যুত্থানের পর থেকে প্রতিবাদে যোগ দেওয়ার ও আইন অমান্য আন্দোলন ফের শুরু করার ডাক জোরদার হয়ে উঠছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সোমবার দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গনে প্রতিবাদ মিছিলে শ্রমিক ও শিক্ষার্থীদের সঙ্গে গেরুয়া পোশাক পরা বৌদ্ধ ভিক্ষুরাও যোগ দিয়েছেন এবং তারা সামনের সারিতে রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সু চির দল ন্যাশনাল […]
ছেলের হাত ধরে টিকা কেন্দ্রে ৮৪ বছরের বৃদ্ধা

তিনি বললেন, প্রথমে একটু ভয় করেছিল, কিন্তু টিকা নেওয়ার পর তা কেটে গেছে। সারা দেশে গণ টিকাদান শুরুর পর বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসালয়ের টিকাদান কেন্দ্রে দ্বিতীয় দিনের মত টিকা দেওয়া চলছে। দিনের প্রথম ভাগেই ছেলে আনোয়ারুল ইসলাম রাহাতকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেলে আসেন আনোয়ারা বেগম। কেন্দ্রের নার্স ও স্বেচ্ছাসেবীরা তাকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন। […]
প্রক্রিয়াজাত সুপের ক্ষতিকর প্রভাব

শিশু থেকে বৃদ্ধ যেই হোক, আবহাওয়া পরিবর্তনের সময়ে মৌসুমি সর্দি জ্বরে আক্রান্ত হলে এক বাটি গরম সুপ কপালে জুটবেই। চাইনিজ রেস্তোরাঁয় খেতে গিয়ে সবার আগে সুপ খাওয়া যেন সংস্কৃতিরই অংশ। আবার বিভিন্ন ধরনের সুপ খেতে পছন্দ করা মানুষের সংখ্যাও কম নয়। রেস্তোরাঁয় খেলে ভিন্ন কথা, তবে ঘরে তিনবেলার রান্নার পর আবার সুপ বানানোর ঝক্কি নিতে […]
তুরস্কে টাইগার থ্রি

প্রথমে ঠিক করা হয়েছিল দুবাই’তে ‘টাইগার থ্রি’ ছবির কাজ শুরু হবে। তবে সেখানে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় নতুন সিদ্ধান্তে নিতে যাচ্ছে এই ছবির প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মস। ছবির সঙ্গে সম্পর্কিত এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম মিড-ডে ডটকম জানায়, “মধ্যপ্রাচ্যে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখন ভাবা হচ্ছে তুরস্কের কথা। যেহেতু আরব দেশগুলোতে […]