পদ্মা সেতুর ৯২ ভাগ কাজ শেষ: কাদের

মঙ্গলবার মাওয়া প্রান্তে সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে তিনি বলেন, “মূল সেতুর নির্মাণ কাজ শতকরা ৯২ ভাগ শেষ হয়েছে। আর পদ্মা বহুমূখী সেতুর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা ৮৪ ভাগ। “২০২২ সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পদ্মা সেতু নির্মাণ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক […]
আরেক বিশ্বকাপজয়ী নায়ককে হারাল আর্জেন্টিনা

গত সোমবার মারা যান গোফওয়ালা স্ট্রাইকার লুক। এ দিনই তার মৃত্যুর খবর এক বিবৃতিতে জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির গণমাধ্যমের খবর, গত বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসবকালীন সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭১ বছর বয়সী লুক। এরপর আর পুরোপুরি সেরে ওঠেননি তিনি। ১৯৭৮ বিশ্বকাপে চার গোল করেছিলেন লুক, দানিয়েল বেরতোনি ও মারিও কেম্পেসের […]
করোনাভাইরাসে আরও ১৩ মৃত্যু

মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩৯৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪১ হাজার ৪৩৪ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ […]
নির্বাচনী ব্যবস্থা গভীর খাদের কিনারায়: রিজভী

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, অবৈধ ক্ষমতাসীনদের স্বার্থসিদ্ধির জন্য অত্যন্ত নিপুণ হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছে ‘নির্বাচন ও সুষ্ঠু ভোটের শত্রু’ প্রধান নির্বাচন কমিশনার ও তার ‘খয়ের খাঁ’ কতিপয় নির্বাচন কমিশনার। “নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার, যিনি সুষ্ঠু নির্বাচনের পক্ষে রয়েছেন, তিনি বিবেক যন্ত্রনায় ভুগতে ভুগতে এখন […]
মাদারীপুরে গাছে বাইকের ধাক্কা, নিহত ১
মঙ্গলবার বেলা ১টার সময় উপজেলার মোল্লার হাট-ভূরঘাটা সড়কের সিডিখান এলাকায় এ ঘটনা ঘটে কালকিনি থানার ওসি নাসির উদ্দিন জানান। প্রতীকী ছবি নিহত রফিকুল ইসলাম শরীফের বাড়ি কালকিনি উপজেলার সীমান্ত এলাকা বরিশালের মুলাদি উপজেলার মালের হাট গ্রামে। আহত জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার বাড়িও একই এলাকায়। ওসি বলেন, মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে […]
ভারতে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৩৭

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে রাজ্যটির সিধি জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শারদপাঠক গ্রামের একটি সেতু থেকে পড়ে যাওয়া বাসটি ৩০ ফুট গভীর খালের পানিতে পুরোপুরি ডুবে যায়। অন্তত সাত জন সাঁতরে তীরে এসে নিজেদের রক্ষা করতে পেরেছেন বলে রেওয়া জোনের আইজি উমেশ যোগা জানিয়েছেন। ৫০ জনেরও বেশি […]
কুড়িগ্রামে চারজনকে হত্যার দায়ে ৬ জনের ফাঁসির রায়

কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের মনতাজ উদ্দিন, নজরুল ইসলাম মঞ্জু, আমির হোসেন, জাকির হোসেন, জালাল গাজি ও আজমত আলী শেখ। তাদের মধ্যে জালাল গাজি পলাতক রয়েছেন। এছাড়া আদালত নাইনুল ইসলাম নামে এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিযেছে। ২০১৪ […]
রেকর্ড গড়ে ইংল্যান্ডকে উড়িয়ে সমতায় ভারত

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়েছে ভারত। ৪৮২ রানের লক্ষ্যে সফরকারীরা গুটিয়ে গেছে ১৬৪ রানে। চার ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে রানের হিসেবে এটি ভারতের সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ছিল ১৯৮৬ সালে লিডসে, ২৭৯ রানের জয়। একই হিসেবে যেকোনো দলের বিপক্ষে এটি তাদের পঞ্চম সর্বোচ্চ জয়। রানের বিচারে এশিয়ায় […]
রেকর্ড গড়ে চার দিনেই জিতল ভারত

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়েছে ভারত। চার ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। টেস্টে দলটির বিপক্ষে রানের দিকে এটি ভারতের সবচেয়ে বড় জয়। রানের বিচারে এশিয়ায় ইংল্যান্ডও এর চেয়ে বড় ব্যবধানে হারেনি আর কোনো দলের বিপক্ষে। সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিংস: ৩২৯ ইংল্যান্ড ১ম ইনিংস: ১৩৪ ভারত ২য় ইনিংস: ২৮৬ ইংল্যান্ড ২য় ইনিংস: […]
মত প্রকাশের জন্য অভিজিতকে জীবন দিতে হয়েছে: আদালত

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান মঙ্গলবার দপুরে এ মামলার রায় ঘোষণা করেন। ছয় আসামির মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড এবং উগ্রপন্থি এক ব্লগারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তিনি। পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি মুক্তমনা ব্লগ সাইট পরিচালনা করতেন তিনি। জঙ্গিদের […]