ক্যাটাগরি

মার্কিন ক্যাপিটলের দাঙ্গা তদন্তে স্বতন্ত্র কমিশন

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও পেন্টাগনে হামলার পর হওয়া তদন্তের আদলে নতুন এ কমিশন গঠন করা হবে, আইনপ্রণেতাদের কাছে লেখা একটি চিঠিতে পেলোসি এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি। “কীভাবে এ ঘটনা ঘটল, সত্যটা বের হওয়া উচিত,” বলেছেন তিনি।  পেলোসি জানান, ৬ জানুয়ারির ওই হামলার পর গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট […]

কপোতাক্ষ নদে নৌকা ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

আশাশুনি উপজেলায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়ায় মঙ্গলবার সকালে নৌকা ডুবির এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- আশাশুনির শ্রীউলা এলাকার বাবুর আলী, শফিকুল ও আজিজ। তারা ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতের কাজে নিয়োজিত বলে জানা গেছে। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, “ভাঙন পয়েন্টে কাজ করার জন্য শ্রমিকরা নৌকায় করে এক পাড় থেকে […]

‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাচ্ছে ১৭ মার্চ

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে তরুণদের একটি ব্যান্ডকে ঘিরে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান তৌকীর; পরবর্তীতে কোনও ওটিটি প্লাটফর্ম থেকে প্রস্তাব পেলে সেটা বিবেচনা করা হবে বলে জানান এ নির্মাতা। এতে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, […]

ফরিদপুরে সিড স্টোরের জমি দখল করে বাড়ি, মার্কেট

জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটা মৌজায় ভীমপুর বাজারে এই স্থাপনা নির্মাণ করেছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মজিবর রহমান। ওই জমিতে একটি পাকা বাড়ি বানিয়ে তিনি বসবাস করেছেন। আর কিছু জমিতে তিনি বাগান ও একটি দোতালা মার্কেট ভবন নির্মাণ করেছেন। মজিবুর রহমান তা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার বাবার চেষ্টায় আমাদের […]

মিয়ানমারের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার বিপক্ষে সিঙ্গাপুর

মঙ্গলবার সিঙ্গাপুরের পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান তাদের সরকারের এ অবস্থান তুলে ধরেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পার্লামেন্টকে বালাকৃষ্ণান জানান, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় দেশটির ওপর ‘ব্যাপকভিত্তিক নির্বিচার নিষেধাজ্ঞা’ আরোপ করার পক্ষে নন তিনি, কারণ এতে দেশটির সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। ‘ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের’ পক্ষে সমর্থন না জানালেও মিয়ানমারের পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত […]

আল-জাজিরার তথ্য বাস্তবভিত্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়ে স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “আল- জাজিরা যেগুলো প্রচার করেছে তা মিথ্যা, ষড়যন্ত্র, প্রথমদিনই বলেছি। একটা ষড়যন্ত্র নিয়েই তারা কাজ করছে। “আমরা বলেছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তবভিত্তিক নয়।” গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে আল-জাজিরার ওই প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা সাংবাদিকতার কর্ম […]

মন্ত্রী মোস্তাফা জব্বারের ভাইয়ের মৃত্যু

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, সোমবার রাত ৩টা ২০ মিনিটে তিনি ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগে মারা যান। করোনাভাইরাস পরীক্ষায় তার নেগেটিভ এসেছিল। খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কিবরিয়ার বয়স হয়েছিল ৭২ বছর। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ইউএনও বলেন, কিবরিয়া বেশ কিছু দিন ধরে শ্বাসকষ্টজনিত […]

গোপালগঞ্জে পক্ষকালব্যাপী পাঠ উৎসব

রোববার বিকালে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, মো. ইলিয়াছুর রহমান, লাইব্রেরির সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা বাপীসহ আরও অনেকে বক্তব্য রাখেন। পাঠ উৎসবের উদ্বোধনী  দিনে ৩০০ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। লাইব্রেরি চত্ত্বরে […]

চাঁদপুরে ৪৪০০ কেজি জাটকাসহ আটক ২

চাঁদপুর নৌ থানার ইনচার্জ এসআই মো. জহিরুল হক জানান, সোমবার মধ্যরাতে মেঘনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেংগুরিয়াপাড়া এলাকার মো. ফরিদ উদ্দন ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার সরোয়ার আলম নামে এক ব্যক্তি। এসআই জহিরুল বলেন, সোমবার মধ্যরাতে মেঘনা নদীর মোহনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পটুয়াখালী থেকে […]

লভ্যাংশ না দেওয়ার খবরের পর বড় দরপতন রবির

মঙ্গলবার ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শুরুতে আগের দিনের ৪৬ টাকা থেকে রবির শেয়ারের দাম নেমে আসে ৩৯ টাকায়। এরপর কিছুটা বেড়ে বেলা পৌনে ১২টার দিকে রবির শেয়ার লেনদেন হচ্ছিল ৪১ টাকা ৩০ পয়সায়, যা আগের দিনের তুলনায় ১০ দশমিক ২২ শতাংশ কম। গত বছরের শেষ দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটাই রবির শেয়ার দরে সবচেয়ে বড় […]