চাপে নত হব না: বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক

তিনি বলেছেন, “ভুল হলে আমরা স্বীকার করব, সংশোধন করার প্রয়োজন হলে সংশোধন করে দেব, কিন্তু চাপের কাছে নতি স্বীকার করে আমরা কোনো খবর তুলে নেব না।” পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের ওই চাপের বিষয়গুলো জানাতে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আসেন প্রধান সম্পাদক খালিদী। তার সঙ্গে ছিলেন হেড অব ইংলিশ […]
গাজীপুরে আগুনে পুড়েছে ১৮ ঘর

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশাররফ হোসেন জানান, শহরের কোনাবাড়ী এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড হয়। ওই এলাকার আনোয়ার হোসেন বলেন, “এমএম গার্মেন্টস সংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেড বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় ঘরে কেউ ছিল না।” ফায়ার সার্ভিস কর্মকর্তা তাশাররফ জানান, খবর পেয়ে […]
বিএনপির সমাবেশে এক দফার আন্দোলনের সুর

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডাকা আগের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ থেকে এই আহ্বান আসে। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, “আমরা এই সরকারকে আর কোনো নির্বাচনের সুযোগ দেবো না। নির্বাচন করে আবার ভোট ডাকাতি করে ক্ষমতায় আসবেন, এটা বাংলাদেশের হতে পারে না। “আমরা […]
সুরকার আলী হোসেনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বোস্টনের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় তার মৃত্যু হয়েছে বলে জানান সুরকার রিপন খান। আলী হোসেনের বয়স হয়েছিল ৮১ বছর। রিপন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক বছর ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মাসখানেক আগে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন আলী হোসেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন ধরে নিবিড় পরিচর্যা […]
কোম্পানীগঞ্জে আবার কাদের মির্জার হরতাল

বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডাকা ছাড়াও কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান নিয়েছেন তিনি। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে থানার সামনে কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান নেন কাদের মির্জা। সে সময় তারা থানার সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলাচল বন্ধ করে দেয়। এতে থানায় যাতায়াত বন্ধ হয়ে যায়। আর বসুরহাট বাজারের সব প্রবেশপথও অবরোধ করে তারা। সারা রাত থানার সামনে […]
কুষ্টিয়ায় তরুণীর বিবস্ত্র লাশ উদ্ধার
উপজেলার চণ্ডিপুর এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) প্রধান সেচ খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি বুধবার সকালে উদ্ধার করা হয়। প্রতীকী ছবি নিহতের বয়স আনুমানিক ২২ বছর বলে পুলিশ ধারণা করছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি। ভেড়ামারা থানার এসআই মনির বলেন, সকালে ক্যানেলের পানিতে বিবস্ত্র এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয় পরে পুলিশ গিয়ে […]
নতুন অধ্যায়ের তাড়নায় টেস্ট ছাড়লেন দু প্লেসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার টেস্ট ছাড়ার ঘোষণা দেন দু প্লেসি। বিবৃতিতে জানান, দেশের হয়ে এতগুলো টেস্ট খেলতে পারা তার জন্য কত বড় প্রাপ্তি। “আমার ভাবনা পরিষ্কার এবং নতুন অধ্যায় শুরুর জন্য এটিই সঠিক সময়। দেশের হয়ে সব সংস্করণে খেলতে পারা অনেক বড় সম্মানের, তবে আমার সময় হয়েছে টেস্ট থেকে অবসরের। ১৫ বছর আগে কেউ যদি […]
মিয়ানমার: সেনাবাহিনীর বিরুদ্ধে বড় সমাবেশে প্রতিবাদকারীরা

চলতি মাসের শুরুতে ক্ষমতা দখল করা মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে নতুন নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভকারীরা সামরিক জান্তার এ আশ্বাসের ব্যাপারে ব্যাপক সন্দিহান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনী তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে; এদিন সু […]
আল-জাজিরার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন

বুধবার এই আবেদনটি করা হলে বাদীর জবানবন্দি নিয়ে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। এক্ষেত্রে তা না থাকায় বিষয়টি নিয়ে জানতে চাইলে বাদী আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক) সাংবাদিকদের বলেন, “আদালত নিজ ক্ষমতা বলে এই অনুমোদন বিষয়ে যে কোনো সিদ্ধান্ত দিতে পারেন।” […]
মুক্তিযোদ্ধাদের ফোনে ডেকে এনে টিকা দেওয়া হচ্ছে: মন্ত্রী

বুধবার সচিবালয় ক্লিনিকে টিকা নেওয়ার পর মন্ত্রী এ কথা বলেন। মুক্তিযোদ্ধাদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা সব জায়গায় অগ্রাধিকার পাচ্ছেন। সারা দেশের স্থানীয় প্রশাসন ওনাদেরকে ফোন করে সংবাদ দিয়ে এনে টিকা দিয়েছেন। “যতগুলো জানি…বিশেষ করে আমার জেলার খবর আমি নিয়েছি এবং বাইরেও দুই-এক জায়গার ইউএনওদের সঙ্গে আলাপ হয়েছে। তারা জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের প্রায় […]