ঝিনাইদহে বাসের ধাক্কায় যুবক নিহত

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম জানান, বুধবার সকালে উপজেলার কাপাশহাটিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল হোসেন রাতুল (২২) ওই উপজেলার রতিডাঙ্গা গ্রামের মন্টু মালিতার ছেলে এবং রেডেক্স কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন। এ ঘটনায় আহত প্রান্ত একই উপজেলার ভবানীপুর গ্রামের জয়দেব কুমারের ছেলে। ওসি বলেন,“সকালে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি হরিণাকুণ্ডু থেকে ঝিনাইদহে যাচ্ছিলেন। পথে […]
দিনাজপুরে ক্যভার্ডভ্যান-পাওয়ার ট্রিলারের সংঘর্ষে নিহত ২
উপজেলার ভোগনগর ইউনিয়নের পাচপীর এলাকার দিনাজপুর-পঞ্চগড় সড়কে মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রতীকী ছবি নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা সদরের বাহাদুর পাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে সুবেল ইসলাম (২২) ও একই এলাকার মফিজুল ইসলামের ছেলে নুর ইসলাম (১৯)। প্রত্যক্ষদর্শীদের বরাতে বীরগঞ্জ ফায়ার স্টেশন ইনচার্জ মোসলেম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী […]
ভোজ্যতেলের দাম নির্ধারণ

বুধবার সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার ভোজ্যতেলের মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার সয়াবিন (খোলা) মিলে গেটে ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। “প্রতিলিটার বোতলজাত […]
সাতক্ষীরা দিয়ে সড়কপথে সুন্দরবন

সত্যিই এর আগে আমি নিজেও দুইবার মোংলা দিয়েই সুন্দরবন গিয়েছি। সাতক্ষীরা দিয়ে সুন্দরবন ভ্রমণ নতুন এক মাত্রা যোগ করবে। সেই পথেই ভ্রমণের সিদ্ধান্ত হলো। সবাই মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে এসে একত্রিত হব। শ্যামনগরের নওয়াবেকিতে আছেন আমার পরিচিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবু নাইম ভাই। আযহার মাহমুদ ভাই রাতেই ঢাকা থেকে রওনা দিয়েছেন, নাইম ভাইয়ের বাসায় রেস্ট নিয়ে দুপুরে মুন্সিগঞ্জ […]
বোমায় হাসিনাকে হত্যাচেষ্টা: ১০ আসামির মৃত্যুদণ্ড হাই কোর্টেও বহাল

আসামিদের ডেথ রেফারেন্স গ্রহণ এবং আসামিদের আপিল ও জেল আপিল খারিজ করে বুধবার এ রায় দিয়েছে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। এছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান খান শাহিন, মোহাম্মদ শাহিন আহমেদ, […]
চীনে সোনার খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২, নিখোঁজ ৪

বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ঝাওইয়ান শহরের কাওজিয়াওয়া সোনার খনিতে সরঞ্জাম রক্ষণাবেক্ষণের সময় আগুন লাগে। জানুয়ারিতে একই প্রদেশের পৃথক আরেকটি সোনার খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। রক্ষণাবেক্ষেণ ও নিরাপত্তা দুর্বলতার কারণে চীনের খনিগুলোতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।
এবার আইপ্যাডে এলো মাইক্রোসফটের নতুন অফিস অ্যাপ

প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন অফিস অ্যাপে একসঙ্গে থাকছে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট৷ ২০১৯ সালে অ্যাপটি প্রথমে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য উন্মোচন করেছিলো মাইক্রোসফট৷ উন্মোচনের পর থেকেই ধীরে ধীরে অ্যাপটির উন্নয়ন করেছে সফটওয়্যার জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি৷ কিন্তু এটি সবসময়ই উইন্ডো মোডে চলছিল৷ পুরোপুরি অপটিমাইজড আইপ্যাড অ্যাপ হিসেবে এটি ব্যবহার করা […]
নারীদের সঙ্গে প্রতারণা: স্ত্রীর অভিযোগে স্বামী গ্রেপ্তার

স্ত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর মো. নাজমুল হাসান নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার শ্যামপুর থানা পুলিশ সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করে বলে পুলিশ সদর দপ্তর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেজে এক নারী অভিযোগ করেন, তার স্বামী মো. নাজমুল হাসানের বিরুদ্ধে […]
দীপন হত্যা: আট জঙ্গির ডেথ রেফারেন্স হাই কোর্টে

নিয়ম অনুযায়ী বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের দণ্ড কার্যকর করতে হাই কোর্টের অনুমোদন লাগে; যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত সোমবার এ মামলার রায়সহ ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে। এখন হাই কোর্টের সংশ্লিষ্ট শাখা এসব নথি যাচাই-বাছাই করে পেপারবুক […]
সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা: বিডিনিউজ টোয়েন্টিফোরের বিবৃতি

বুধবার নিজেদের দপ্তরে সংবাদ সম্মেলন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিষয়গুলো গণমাধ্যমের সামনে তুলে ধরার পাশাপাশি নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। সংবাদ সম্মেলনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দেওয়া পূর্ণাঙ্গ বিবৃতি প্রকাশ করা হল। সংবাদমাধ্যমের কণ্ঠরোধের অদ্ভুত চেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আপনাদের সামনে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। গত দেড় দশক ধরে নানা চড়াই উৎরাই পেরিয়েই […]