নওগাঁয় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বুধবার দুপুরে নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ হোসেন (২০) নওগাঁ সদর উপজেলার চকএনায়েত মহল্লার আইয়ুব হোসেনের ছেলে। তিনি নওগাঁর নাট্য আন্দোলনের একজন কর্মী ছিলেন। পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের অর্নাস প্রথমবর্ষে পড়াশোনা করতেন তিনি। নিহতের পরিবার ও মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, নওগাঁ শহরের বাড়ি থেকে […]
টানা তৃতীয় জয় মোহামেডানের

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বুধবার ২-০ গোলে জিতে মোহামেডান। সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আমির হাকিম বাপ্পী। নয় ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে শন লেনের দল। আট ম্যাচে ৮ পয়েন্ট রহমতগঞ্জের। লিগের […]
বেগমগঞ্জে সেই বিবস্ত্র করে ভিডিও: ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক জয়নাল আবেদীন দুই আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি শেষে এ অভিযোগ গঠন করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশিদ লাভলু জানিয়েছেন। আসামিরা হলেন, দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ার হোসেন এবং তার সহযোগী আবুল কালাম। অভিযোগ গঠনের আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশিদ লাভলু আদালতে আসামিদের বিরুদ্ধে […]
নির্ভয়ে খান খামারের মুরগির মাংস ডিম: কৃষিমন্ত্রী

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে বুধবার আর্থিক প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “দেশে উৎপাদিত ফার্মের মুরগির মাংস খেলে কোনো ধরনের ঝুঁকি নেই। কারণ ফার্মের মুরগিকে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাদ্য দিয়ে বড় করা হচ্ছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর নয়।” “আমরা মুরগির মাংস পরীক্ষা করে দেখেছি আমাদের দেশে উৎপাদিত ফার্মের মুরগির মাংসে ক্ষতিকর কিছু নেই।” অনুষ্ঠানে মৎস্য চাষী ও […]
নির্ভয়ে খান খামারের মুরগির মাংস ডিম: খাদ্যমন্ত্রী

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে বুধবার আর্থিক প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “দেশে উৎপাদিত ফার্মের মুরগির মাংস খেলে কোনো ধরনের ঝুঁকি নেই। কারণ ফার্মের মুরগিকে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাদ্য দিয়ে বড় করা হচ্ছে, যা মানব দেহের জন্য ক্ষতিকর নয়।” “আমরা মুরগীর মাংস পরীক্ষা করে দেখেছি আমাদের দেশে উৎপাদিত ফার্মের মুরগির মাংসে ক্ষতিকর কিছু নেই।” অনুষ্ঠানে মৎস চাষী […]
আমতলীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান ঘোষণা

বরগুনার যুগ্ম জেলা জজ ও উপজেলা পরিষদ নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক আবদুল্লাহ আল মামুন বুধবার এ রায় ঘোষণা করেন। বর্তমান চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সামসুদ্দীন আহমেদ ছজু। শামসুদ্দিন আহমেদ ছজুর আইনজীবী জগদীশ চন্দ্র শীল বলেন, গোলাম সরোয়ার ফোরকান ২০১৩ সালে তার নিজ নামে এবং তার মালিকানাধীন বনানী ট্রেডার্সের নামে এক বছর মেয়াদে […]
কাম্প নউয়ে জিতবে পিএসজি, জানতেন এমবাপে!

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে কিলিয়ান এমবাপের পারফরম্যান্স নিয়ে এক দিন আগেও ছিল শুধুই হতাশার গল্প। এক ম্যাচেই তা পাল্টে গেছে। ফরাসি ফরোয়ার্ডের হ্যাটট্রিকে কাম্প নউয়ে মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দেয় পিএসজি। একদিন আগেও সব মিলিয়ে বার্সেলোনার মাঠে মাত্র একটি জয় ছিল পচেত্তিনোর। কাতালানদের বিপক্ষে তাকে আরেকটি জয় উপহার দেওয়ার আশ্বাস […]
এজ ব্রাউজারে আসছে ‘কিডস মোড’

এজ ব্রাউজারের জন্য ‘কিডস মোড’ পরীক্ষা করে দেখছে মাইক্রোসফট। এ পদক্ষেপের মধ্য দিয়ে ইন্টারনেট ব্যবহারের সময় শিশুদেরকে সুরক্ষিত রাখতে চাইছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে মোডটিকে ৫-১২ বছর বয়সী শিশুদের জন্য সাজিয়েছে মাইক্রোসফট। বর্তমানে ডেভ এবং ক্যানারি চ্যানেলের মাধ্যমে এজ ইনসাইডারের পরীক্ষকদের জন্য মোডটি নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এজ প্রোফাইল পিকারের মাধ্যমে […]
‘মেসি-রোনালদোর পর্যায়ে যাবে এমবাপে’

কাম্প নউয়ে মঙ্গলবার প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোলে উড়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে মেসির গোলে পিছিয়ে পড়ার পর দলকে পথ দেখান এমবাপে। গোল হজমের পাঁচ মিনিটের মাথায় তা শোধ করে দ্বিতীয়ার্ধে জোড়া গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১৯৯৭ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন এমবাপে। এর […]
আমিরাতকে প্রিন্সেস লতিফার বিষয়ে জিজ্ঞেস করবে জাতিসংঘ

লতিফার অভিযোগ, ২০১৮ সালে দুবাই থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার পর থেকে তার বাবা তাকে জিম্মি করে রেখেছেন। সম্প্রতি ধারণকৃত কিছু ভিডিওতে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। গোপনে রেকর্ড করা ওই ফুটেজগুলো প্রকাশিত হওয়ার পর প্রিন্সেস লতিফার বিষয়টি খতিয়ে দেখতে জাতিসংঘের উপর চাপ বাড়তে থাকে। পরে জাতিসংঘের মানবাধিকার […]