ক্যাটাগরি

খুলনায় বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাক চালক নিহত

শনিবার দুপুর ২টায় খুলনা-যশোর মহা সড়কের ফুলতলা উপজেলার শেষসীমানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সালেহ হোসেন (৩৭) নামে যশোরের চাউলিয়া গ্রামের বাসিন্দা। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দীন চৌধুরি জানান, শনিবার দুপুর ২টায় খুলনা-যশোর মহা সড়কের ফুলতলা উপজেলার শেষ সীমানায় এ সংঘর্ষ হয়। খুলনা থেকে যশোরগামী গড়াই পরিবহনের বাসের সঙ্গে যশোর থেকে খুলনাগামী ট্রাকটি মুখোমুখি এ […]

নারায়ণগঞ্জে ২ দলের সংঘর্ষে একজন নিহত

শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।  এসময় বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত শমর আলী চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের মৃত্যু হয়। এই ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত নিহত শমর আলী (৪২) উপজেলার নয়াগাঁও এলাকার সাইফুল ইসলামের ছেলে। সে পেশায় একজন কৃষক। […]

বরিশালে শিক্ষার্থী-শ্রমিক মুখোমুখি, ৫ জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ

পরিবহন শ্রমিকরা শনিবার সকাল থেকে রূপাতলী বাস টার্মিনালে এবং শিক্ষার্থীরা দেড় কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়ে আছেন। টায়ার জ্বালিয়ে সড়কে দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভে পুরো শহরে বিরাজ করছে উত্তেজনা। ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সঙ্গে সড়কপথে বরিশালের সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষের সঙ্গে […]

চিপ সংকটে ফক্সকন গ্রাহকদের উপর প্রভাব ‘সীমিত’ থাকবে

এ ব্যাপারে ফক্সকন চেয়ারম্যান লিউ ইয়ং-ওয়ে বলেছেন, “যেহেতু আমাদের অধিকাংশই বড় গ্রাহক, তাই তাদের সবারই সতর্কতামূলক পরিকল্পনা রয়েছে। এ কারণে বড় গ্রাহকদের উপর প্রভাব পড়লেও তা হবে সীমিত।” এ বছরের প্রথমার্ধে ফক্সকনের ব্যবসা ভালো হবে এমনটাই প্রত্যাশা করছেন লিউ। “বিশেষ করে মহামারী যখন কমে আসছে এবং চাহিদা এখনও যথেষ্টই রয়েছে।” কোভিড-১৯ মহামারীর মুখে বিশ্বে ল্যাপটপ, […]

উত্তাল জাহাঙ্গীরনগর, বন্ধ হলের তালা ভাঙলেন শিক্ষার্থীরা

কয়েকশ শিক্ষার্থী শনিবার বেলা ১টার দিকে তালা ভাঙা শুরু করেন। প্রথমে আল বেরুনি হল, তারপর ফজিলাতুন্নেসা এবং একে একে ১৬ হলের সবগুলোরই তালা ভেঙে ভেতরে ঢোকেন তারা। তবে তারা হলে অবস্থান না করে বাইরে চলে যান। ক্যাম্পাসে অবস্থান নেন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তাদের […]

চট্টগ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

নিহত আজিজ ফকির (৭০) উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের বাসিন্দা। শনিবার ভোরে ওই এলাকাতেই এ ঘটনা ঘটে বলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আনোয়ারা কোরিয়ান ইপিজেডসংলগ্ন দিয়াং পাহাড়ে তিনটি হাতি বেশ কিছুদিন ধরে অবস্থান করছে। লোকালয়ে নেমে আসা হাতির দলটি আজিজ ফকিরকে পিষ্ট করে। গত দুই বছরে […]

ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তায় আগুয়েরো

২০১১ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেওয়া আগুয়েরো দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৩২ বছর বয়সী এই তারকার ভবিষ্যত নিয়ে গত নভেম্বরে কোচ পেপ গুয়ার্দিওলা বলেছিলেন, “সে এমন একজন, যে তার নিজের, ক্লাবের ও সবার জন্যে সবচেয়ে যেটা ভালো, তা নিয়ে ক্লাবের সঙ্গে খেলোমেলা আলোচনার দাবি রাখে।” সম্প্রতি এক স্প্যানিশ ইউটিউব শোতে আগুয়েরোর সাক্ষাৎকারে ওঠে […]

এটিএম শামসুজ্জামানকে যেমন দেখেছেন সহশিল্পীরা

চার শতাধিক চলচ্চিত্রের বহু খল ও কমেডি চরিত্রকে অমর করে যাওয়া এই অভিনেতার মৃত্যুর খবরে শনিবার সকাল থেকেই তার সূত্রাপুরের বাসায় ভিড় করছেন সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা। শেষবারের মতো তাকে দেখতে এসে তার সঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে আসা অভিনয়শিল্পী আনোয়ারা সাংবাদিকদের বলেন, “তিনি যেহেতু খল চরিত্রে অভিনয় করতেন, অনেকেই তাকে খারাপ মানুষ মনে করতেন। […]

যুক্তরাজ্যের উচিত দরিদ্র দেশগুলোতে এখনই ভ্যাকসিন পাঠানো: ডব্লিউটিও

যুক্তরাজ্য তার উদ্বৃত্ত টিকার বেশিরভাগই দরিদ্র দেশগুলোতে দান করে দেবে- প্রধানমন্ত্রী বরিস জনসনের এমন আশ্বাসের পর এনকোজি এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি। শুক্রবার শিল্পোন্নত ৭টি দেশের জোট জি৭ এর নেতারাও কোভিড-১৯ বিষয়ে সহযোগিতার মাত্রা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তারা আসছে মাসগুলোতে বিশ্বজুড়ে ঝুঁকিতে থাকা মানুষদের মধ্যে ১৩০ কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্যে কাজ করা […]

নারায়ণগঞ্জ সড়কে অজ্ঞাত যুবকের লাশ

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কাশিপুর হাটখোলা খিলমার্কেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স ৩২ বছর বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানাতে পারেনি।    ওসি বলেন, সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। “নিহতের পরনে চেক শার্ট […]