ক্যাটাগরি

গাজীপুরে অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেপ্তার

শহরের কোনাবাড়ী ও বাঙ্গালগাছ এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হল- মো. জামাল উদ্দিন (৪৩), মো. আসাদুজ্জামান ওরফে এরশাদ (৩০), মো. সাব্বির আহম্মেদ পলাশ (৩৫), মো. আতিকুল ইসলাম অপু (৪০) ও আব্দুর রহমান (৩৮), মো. আলী হোসেন (২৫), আক্তার হোসেন (২৪), ইমন (২২), আকরাম মিয়া (২৫) ও সুজন (২৬)। […]

করোনাভাইরাসে একদিনে ৫ মৃত্যু

সবশেষ গতবছরের ৬ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ৩ জনের মৃত্যুর খবর এসেছিল। শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৩৪২ জনের মৃত্যু হল। আর গত ২৪ ঘণ্টায় আরও ৩৫০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে […]

শ্রীলঙ্কায় এক ভেন্যুতে বাংলাদেশের দুই টেস্ট

এই সিরিজ নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছিল দুই বোর্ডের। মিরপুরে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনুষ্ঠানিকভাবে সফর নিশ্চিত হওয়ার কথা জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি। “ আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যোগাযোগ হচ্ছে। তাতে এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যে দুটি ম্যাচ আছে, সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আশা করি এপ্রিলের […]

কুইন্সটাউনে ক্যাম্প, বাংলাদেশের নিউ জিল্যান্ড সফরের সূচিতে বদল

নিউ জিল্যান্ড ক্রিকেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ‘লজিস্টিকাল’ কারণে সূচিতে এই পরিবর্তন। সিরিজের জন্য প্রস্তুতি আরেকটু ভালো করতে কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। এজন্যই সূচিতে রদবদল। আগের সূচি অনুযায়ী ১৩ মার্চ, ১৭ মার্চ ও ২০ মার্চ হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। এখন ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। […]

কুড়িগ্রামে তরুণের মরদেহ উদ্ধার, পুলিশের সন্দেহ আত্মহত্যা

জেলার ধরলা সেতুর নিচে থেকে শনিবার সকালে রাজু হোসেন অন্তর (২৫) নামে এই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। রাজুর বাড়ি চুয়াডাঙ্গায় বলে জানালেও পুলিশ তার পূর্ণ ঠিকানা বলতে পারেনি। শনিবার ভোরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন […]

গাবতলীতে বাসায় হাত-পা বাঁধা লাশ: গ্রেপ্তার ৩

এরা হলেন- বাকের খান, আব্দুর রব ও আবুল হাসেম। সবাই নিহতের প্রতিবেশী। ঢাকা ও আশেপাশের এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বুধবার বাগমাড়ী উত্তরপাড়া এলাকার বাসা থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাবেক কর্মী আক্তার হোসেনের (৪৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। ওই বাসায় তিনি একাই থাকতেন। এ […]

স্মার্টফোন উৎপাদন অর্ধেকেরও বেশি কমাচ্ছে হুয়াওয়ে

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে নিককেই এশিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছর সাত থেকে আট কোটি স্মার্টফোনের জন্য যথেষ্ট উপকরণ অর্ডার দেওয়ার পরিকল্পনা রয়েছে হুয়াওয়ের। গত বছর ১৮ কোটি ৯০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে স্মার্টফোন বিক্রির সংখ্যাটি আরও বেশি ছিল। সে বছর ২৪ কোটি স্মার্টফোন বিক্রি করেছিল হুয়াওয়ে। এ […]

জিদানের দুশ্চিন্তা বাড়ালেন বেনজেমা

লা লিগায় শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় রিয়াল খেলবে স্বাগতিক রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে। এই ম্যাচে বেনজেমার দলে না থাকার বিষয়টি শুক্রবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন জিদান। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আতালান্তার বিপক্ষেও ফরাসি স্ট্রাইকারের দলে থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। শুক্রবার দলের অনুশীলনে ছিলেন না মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ১৭ গোল করা বেনজেমা। স্থানীয় […]

কোভিড-১৯ বিধিনিষেধের বিরুদ্ধে গ্যাবনে বিক্ষোভে নিহত ২

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেওয়া বিধিনিষেধে ক্ষুব্ধ দেশটির নাগরিকরা এরই মধ্যে অনেক এলাকাতেই সড়কে নেমে বিক্ষোভ দেখিয়েছে। বৃহস্পতিবার গ্যাবনের রাজধানী লিব্রেভিল ও পোর্ট জেন্টিতে থালাবাসন বাজানো, ব্যারিকেড দেওয়া, টায়ার ও আবর্জনা পোড়ানো বিক্ষোভকারীদের সরাতে নিরাপত্তা বাহিনীকে কাঁদুনে গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়তে হয়েছে। “সুরক্ষা […]

ঝিনাইদহে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে একজন আটক

নিহত ইসরাফিল হোসেন (৩৮) উপজেলার আড়পাড়া গ্রামের ওসমান আলির ছেলে। কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, কালীগঞ্জ পৌরসভার শিবনগরে শুক্রবার রাত ১২টার দিকে নিহত হন ইসরাফিল। এ ঘটনায় ওই গ্রামের রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, রানা শিবনগর এলাকায় মানিক দাস নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে মাতলামি করেন। […]