দিল্লির শিরোপা জয়ে অবদান রাখতে মুখিয়ে স্মিথ

দিল্লির দারুণ সব ক্রিকেটারদের সঙ্গে খেলতে ও কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করতে তর সইছে না স্মিথের। ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, কিছু সুখস্মৃতি তৈরি করতে চান এবার। “আমি সত্যিই এই বছর দলটির (দিল্লি ক্যাপিটালস) সঙ্গে যোগ দিতে রোমাঞ্চিত। আমার মনে হয়, দারুণ সব ক্রিকেটার রয়েছে দলে এবং আছেন অসাধারণ একজন কোচ। […]
শ্যামপুরে পানির ট্যাঙ্ক থেকে শিশুর মরদেহ উদ্ধার

মঙ্গলবার শ্যামপুর করিম উল্লাহবাগ কটন মিলস এলাকার একটি তিন তলা বাড়ির ট্যাঙ্ক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শ্যামপুর থানার এসআই মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটিকে হত্যা করে ওই পানির ট্যাঙ্কে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির নাম-ঠিকানা এখনও জানা যায়নি। মরদেহে কিছুটা পচন ধরেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।” ময়নাতদন্তের জন্য […]
পরিধি বাড়লো স্পটিফাইয়ের, তালিকায় বাংলাদেশও

বাস্তবে বাধাহীন এক অডিও ইকোসিস্টেম বানাতে প্রতিষ্ঠানের চলমান অঙ্গীকারের অংশ হিসেবে নির্মাতা, শ্রোতা এবং কনটেন্ট এক প্ল্যাটফর্মে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওয়েবসাইটে জানিয়েছে স্পটিফাই। সেবার বাজার পরিধি বাড়াতে এটি এযাবতকালে স্পটিফাইয়ের সবচেয়ে বড় পদক্ষেপ। নতুন করে ৩৬টি ভাষা প্ল্যাটফর্মে যোগ করছে মিউজিক স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠানটি। স্পটিফাই দাবি করেছে, আন্তর্জাতিক শিল্পী এবং শ্রোতার প্রতি […]
সিরাজগঞ্জে সরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরি

মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম। ২৩ দিন বয়সী নিখোঁজ মাহিম উল্লাপাড়া উপজেলার দূর্ইগানগর ইউনিয়নের ভাদালিয়া গ্রামের চয়ন তালুকদারের ছেলে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা আক্তার জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে। শিশু ফাহিমের মা মঞ্জুয়ারা বেগম জানান, ছয় দিন আগে শিশুর […]
বিমানের নতুন এমডি আবু সালেহ মোস্তফা কামাল

মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের দায়িত্ব চালিয়ে আসা মোস্তফা কামালকে বিমানের এমডি করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মোস্তফা কামাল রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থার ওই গুরুত্বপূর্ণ দায়িত্বে মোকাব্বির হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মোকাব্বিরকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে ভূমি আপিল […]
গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে সফলতা আসবে, আশা ইউজিসি চেয়ারম্যানের

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট গুচ্ছের ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান এ আহ্বান জানান। তিনি বলেন, “গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ থেকে উত্তরণ ঘটাতে পারলে গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে বিরাট সফলতা আসবে। “দেশের বিপুল সংখ্যক মানুষ গুচ্ছ ভর্তি পরীক্ষার দিকে তাকিয়ে আছে। […]
হবিগঞ্জে পুলিশের ধাওয়ায় অটোরিকশা খাদে, চালক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির জানিয়েছেন। নিহত অটোরিকশা চালক তোফায়েল মিয়া (১৮) হবিগঞ্জ সদরের সুলতানশি গ্রামের ফজলু মিয়ার ছেলে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। পরিদর্শক আলমগীর বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে উঠার কারণে একটি অটোরিকশাকে ধাওয়া করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে […]
পাওনা টাকা ফেরত চাওয়ায় বন্ধুর গলায় ক্ষুর চালাল বন্ধু

মঙ্গলবার দুপুরে গলায় খুর চালানোর অভিযোগে সেই যুবককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আগের সন্ধ্যায় ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের কাছারীবাজার এলাকায় এ ঘটনায় আহত যুবক শওকত আলী (৪০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের পূর্ব বারবিশা গ্রামের ফজির উদ্দিনের ছেলে। গ্রেপ্তার সুভাষ শর্মা বামুনিয়া ইউনিয়নের মধ্যখামার বামুনিয়া গ্রামের […]
কাতারে ১০ বছরে দক্ষিণ এশিয়ার ৬৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যু

বিভিন্ন দেশের সরকারি উৎসগুলো থেকে পাওয়া তথ্য মিলিয়ে এমন চিত্র পাওয়া গেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমটির এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে। ২০১০ সালের ডিসেম্বরের এক রাতে বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার দৌঁড়ে কাতারের জয়ে যখন দেশটির সড়কগুলোতে উল্লসিত জনতা উৎসব করছে সেই সময় থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার এই পাঁচটি দেশের গড়ে ১২ জন করে শ্রমিক প্রতি […]
নতুন অর্জনের আশায় মহামারীকালে প্রথম সফরে বাংলাদেশ

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে নিউ জিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এবার যাওয়ার আগে বিমানবন্দরে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ছোট্ট করে বলে গেলেন, অধরাকে তারা ধরতে চান এই দফায়। “নিউ জিল্যান্ডের কন্ডিশন বরাবরই আমাদের […]