ক্যাটাগরি

তিন বছরের শিশুকে বাঁচাতে গিয়ে মা ও যুবকের মৃত্যু

বুধবার বিকাল পৌনে ৫টার দিকে ময়মনসিংহের ভালুকার বগার বাজার এলাকায় এ তিনজনের মৃত্যু ঘটে বলে জানিয়েছেন ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনিম সারোয়ার। নিহতরা হলেন শিশু রাহিত (৩), তার মা শ্রীমতি রলি (৩০) এবং শ্রমিক হৃদয় হোসেন (২২)। রাহিতের বাবা প্রভিটা গ্রুপের প্রকৌশলী। তারা কোয়ার্টারে থাকতেন। মনিম সারোয়ার বলেন, বুধবার বিকাল পৌনে ৫টার দিকে রাহিত […]

কোভিড-১৯ টিকাদানের প্রশংসায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়ে একথা বলেন। বাংলাদেশে দায়িত্ব নিয়ে আসার পর সৌজন্য সাক্ষাতে গণভবনে গিয়েছিলেন ব্রুয়ার। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “হাইকমিশনার বলেছেন, টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকেও এগোনো।”অন্যান্য বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিজেও ঢাকায় কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন বলে জানান […]

ইরাকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর ঘাঁটিতে রকেট হামলা

আল আসাদ বিমান ঘাঁটিতে হওয়া এ হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরাকি সেনাবাহিনী। পোপ ফ্রান্সিসের ইরাক সফর শুরুর দুই দিন আগে বুধবার এ রকেট হামলা হল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ হামলাকে কেন্দ্র করে হার্ট অ্যাটাকে আল আসাদ ঘাঁটির এক বেসামরিক ঠিকাদারের মৃত্যু হয়েছে বলে নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে অন্য একটি বার্তা […]

পাঁচ বছরে সাড়ে ২৬ হাজার ধর্ষণ মামলা কেবল থানাতেই

হাই কোর্টর আদেশে পুলিশ সদর দপ্তরের দেওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এর বাইরে সারা দেশে সংশ্লিষ্ট আদালত বা ট্রাইব্যুনালেও মামলা করেছেন ভুক্তভোগীরা। তবে গত পাঁচ বছর কতগুলো মামলা আদালতে হয়েছে, সুপ্রিম কোর্ট প্রশাসনের দেওয়া প্রতিবেদনে সে তথ্য আসেনি। সেখানে বলা হয়েছে, আইনে নির্ধারিত ১৮০ দিনের মধ্যে টানা বিচার কাজে ধর্ষণের মামলা নিষ্পত্তি হচ্ছে […]

নীলফামারীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

বুধবার বিকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামের ফরেস্ট অফিস সংলগ্ন এক ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ লাভলী বেগম (৩০) ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ী এলাকার তৈয়বুল ইসলামের স্ত্রী। তার একটি সন্তান রয়েছে। ডিমলা থানা পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যার পর ডিমলা ফরেস্ট অফিস […]

টিমস-এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন আনছে মাইক্রোসফট

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ উল্লেখ করেছে, শুরুতে এনক্রিপশন ১:১ টিমস কলে পাওয়া যাবে, এবং আরও স্পর্শকাতর আলোচনার কথা ভেবেই একে নকশা করেছে মাইক্রোসফট। কর্মীদের সঙ্গে কথা বলা বা আইটি অ্যাডমিনের কাছ থেকে পাসওয়ার্ড নেওয়ার মতো অবস্থায় বেশি কাজে আসবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। শুরুতে ১:১ কল দিয়ে শুরু করলেও আগামীতে আগে থেকে ঠিক করে রাখা কল, এবং […]

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের ফাঁসির রায়

বুধবার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।  দণ্ডিত রবি দাস (৩৩) বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহার গ্রামের প্রয়াত বেচুরাম দাসের ছেলে। তিনি গাইবান্ধার যাত্রীবাহী বাস ‘নওশাদ পরিবহন’ এর সুপারভাইজার ছিলেন। রায়ে একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফারুক আহম্মেদ প্রিন্স জানান। ফারুক […]

উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশকে বিমসটেকের অভিনন্দন

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে বিমসটেকের নবনিযুক্ত মহাসচিব তেনজিন লেকফেল সংস্থাটির পক্ষ থেকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অসাধারণ উন্নয়ন, বিশেষ করে করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বিমসটেক মহাসচিব।” আগামী দিনগুলোতে মহামারী পরিস্থিতির আরও উত্তরণ […]

‘মে মাসের মধ্যে সব প্রাপ্তবয়স্ক আমেরিকানের জন্য টিকা’

বিবিসি জানায়, এর আগে জুলাই ‍মাসের মধ্যে সব প্রাপ্ত বয়স্ক আমেরিকানের জন্য টিকার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। এখন দুই মাস আগেই টিকার ব্যবস্থা করতে পারাটা দেশটির জন্য অবশ্যই বড় সাফল্য। তবে টিকা হাতে পেলেই কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই শেষ হচ্ছে না জানিয়ে প্রেসিডেন্ট বাইডেন জনগণকে ‘সজাগ থাকার বিষয়ে’ সতর্ক করেছেন। বলেছেন, ‘‘এ লড়াই শেষ […]

খালেদার বিদেশে চিকিৎসা: স্বরাষ্ট্রমন্ত্রী দেখালেন আইন মন্ত্রণালয়কে

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের প্রশ্নে একথা জানিয়েছেন। খালেদা জিয়ার সাময়িক মুক্তির ক্ষেত্রে তার দেশে থাকার যে শর্ত দেওয়া হয়েছে, বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি। খালেদা জিয়ার ছোট ভাইও মঙ্গলবার আবেদন করছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পরীক্ষা- নিরীক্ষা করার জন্য আইন মন্ত্রণালয়ের পাঠানো হবে (আবেদনটি); আইন মন্ত্রণালয় […]