এনআরবিসি ব্যাংকের আইপিও লটারির ফল প্রকাশ

বুধবার সকালে ঢাকার একটি হোটেলে এই লটারির ড্র হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। লটারির ওই ফলাফল ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়বসাইটেও (https://dsebd.org/ipo_lottery_result.php) প্রকাশ করা হয়েছে। এখন সাধারণ বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্টে শেয়ার জমা হলেই স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হয়ে যাবে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ১৮ নভেম্বর এনআরবি কমার্শিয়াল ব্যাংককে […]
একদলীয় শাসন চালু আছে ভিন্ন মোড়কে: ফখরুল

বুধবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “এই স্বাধীনতা সংগ্রাম যেটা হয়েছিল, স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলাম আমরা, স্বাধীনতার যে কমিটমেন্ট ছিল, যে ইশতেহার ছিল তার একটাও আওয়ামী লীগ সরকার কোনোদিনই পূরণ করেনি। “তারা বাকশাল গঠন করেছিল, পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল, অধিকারগুলো হরণ করে নিয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এই আওয়ামী লীগ। আজকে একটা ভিন্ন […]
দীঘিনালায় ৪ ইউপিডিএফ সদস্য আটক

দীঘিনালার ভিতর বানছড়ায় মঙ্গলবার ভোরে পুলিশসহ যৌথবাহিনী এই অভিযান চালায় বলে দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান। আটকদের বিরুদ্ধে বুধবার দীঘিনালা থানায় অস্ত্র আইনে একটি এবং চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। আটক হয়েছেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের হাগলাছড়া গ্রামের প্রিয় রঞ্জন চাকমার ছেলে […]
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি

ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার ৬৪ রানের জয়ে অ্যাগারের শিকার ৩০ রানে ৬ উইকেট। এই পারফরম্যান্সে তার নাম উঠে গেছে রেকর্ড বইয়ের কয়েকটি পাতায়। ১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট নেওয়া প্রথম বাঁহাতি স্পিনার অ্যাগার। বাঁহাতি স্পিনে আগের সেরা বোলিং ছিল শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের, নিউ জিল্যান্ডের বিপক্ষেই ৩ রানে ৫ উইকেট। ২ টি-টোয়েন্টিতে এই নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন […]
প্রথম ধাপে ৩৭১ ইউপিতে ভোট ১১ এপ্রিল

এসব ইউনিয়নের ৩০টিতে ভোট ইভিএমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পৌরসভা নির্বাচন শেষ করে এবার ইউনিয়নে ভোট শুরু হতে যাচ্ছে। বুধবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। ১৮ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার […]
নাটোর প্রশাসনের হস্তক্ষেপে ‘বিক্রি হওয়া’ শিশু ফিরল মায়ের কোলে

বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলার ডিসি মেয়েটিকে তার মায়ের কোলে তুলে দেন। ডিসি মো. শাহরিয়াজ বলেন, “অভাবের কারণে ভ্যানচালক দম্পতি কিছু সুবিধা নিয়ে মেয়েটিকে দত্তক দিয়েছিলেন। “আমরা মেয়েটিকে উদ্ধার করে তার মায়ের কোলে তুলে দিয়েছি।” ওই দম্পতিকে নগদ টাকা, খাদ্য সামগ্রী এবং একটি ভ্যান উপহার দেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে তাদেরকে নতুন ঘরও […]
যা হারাব, তার চেয়ে বহুগুণ পাব: অর্থমন্ত্রী

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমি মনে করি আমরা যা হারাব, তার চেয়ে বহুগুণ বেশি পাব।” সব শর্ত পূরণ হওয়ায় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের উত্তরণের চূড়ান্ত সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপি। ইউরোপ-আমেরিকার উন্নত দেশগুলো এতোদিন […]
২০২৩ সালের জুনের পর আর নয়: বুফ্ফন

চলতি মৌসুম শেষে ইউভেন্তুসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ৪৩ বছর বয়সী বুফ্ফনের। নতুন চুক্তির ব্যাপারে একমতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সম্প্রতি গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর ভাবনা জানান বুফ্ফন। “অবসর নেওয়ার ব্যাপারে আমার মাথায় সবচেয়ে বেশিবার যে সময়টা এসেছে তা হলো ২০২৩ সালের জুন।” “এটা সর্বোচ্চ সীমা, সত্যিই এটা চূড়ান্ত। তবে চার মাসের […]
টঙ্গীতে বৃহস্পতিবার গ্যাস থাকবে না

বুধবার তিতাসের এক ঘোষণায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গী-জয়দেবপুর এবং এর আশপাশের এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। টঙ্গী-জয়দেবপুর রেল লাইনের বনমালা এলাকায় গ্যাস পাইপ লাইন ও ভাল্পপিট স্থানান্তর কাজের টাই-ইনের জন্য সাময়িক এই গ্যাস বিভ্রাট হবে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবাহ বন্ধ থাকবে জানিয়ে তিতাস […]
যশোরে গাছে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

বুধবার সকাল ১০টার দিকে অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের কবিরাজপাড়ার এক বাগান থেকে লাশটি উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আলমগীর হাওলাদার (৪০) নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৌবাজার এলাকার সামছু হাওলাদারের ছেলে। অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, ধারণা করা হচ্ছে তার গলায় মাফলার ও জামা-কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর তার লাশটি গাছে […]