ক্যাটাগরি

যশোরে গাছে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

বুধবার সকাল ১০টার দিকে অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের কবিরাজপাড়ার এক
বাগান থেকে লাশটি উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আলমগীর হাওলাদার (৪০) নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৌবাজার
এলাকার সামছু হাওলাদারের ছেলে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, ধারণা করা হচ্ছে
তার গলায় মাফলার ও জামা-কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর তার লাশটি গাছে বেঁধে রাখে।

থানায় খবর দেওয়ার পর পুলিশ বুধবার সকাল ১০টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার
করা হয়েছে। অজ্ঞাত হিসেবে উদ্ধারের পর নিহতের ভাই শাহ আলম মরদেহ শনাক্ত করেন।

শাহ আলম জানিয়েছেন, আলমগীর তৃতীয় লিঙ্গের (হিজড়া) শাহিনের সাথে মিলে চারজনের
একটি দলে নাচ-গান করে জীবিকা নির্বাহ করতেন। 
তাছাড়া তিনি মাঝে-মধ্যে রঙ মিস্ত্রীর কাজও করতেন।

ধোপাদি কবিরাজপাড়ার বাসিন্দা ফারুক হোসেন কবিরাজ জানান, সকালে তাদের বাড়ির
পাশের বাগানে এক মেহগনি গাছের সাথে লাশটি বাঁধা অবস্থায় দেখা যায়। গাছে বাঁধা যুবকের
মরদেহ তার পরনের কাপড়-চোপড় এবং কোমরের বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

ময়না তদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।