ক্যাটাগরি

কক্সবাজারে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

বুধবার কক্সবাজার নারী
ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন বলে কক্সবাজার
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি সৈয়দ মো. রেজাউর
রহমান রেজা জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত শামশুল আলম
রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে একই সাথে ৫০ হাজার
টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আইনজীবী রেজাউর রহমান
রেজা জানান, ২০১৮ সালের ২৮ জুন ঘরে স্ত্রীর অনুপস্থিতিতে নিজের মেয়েকে ধর্ষণ করেন
শামশুল। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

এ ঘটনায় ২০১৮ সালের ৬
জুলাই ধর্ষণের দায়ে কক্সবাজারের রামু থানায় একটি মামলা করেন অভিযুক্তের স্ত্রী।

২০১৯ সালের ১৪ মে এ
মামলার অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে মোট নয়জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন।

সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ
করতে সক্ষম হওয়ায় ৯ (১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত বলে জানান
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।