ক্যাটাগরি

২০২৩ সালের জুনের পর আর নয়: বুফ্ফন

চলতি মৌসুম শেষে ইউভেন্তুসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ৪৩ বছর বয়সী বুফ্ফনের। নতুন চুক্তির ব্যাপারে একমতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

সম্প্রতি গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর ভাবনা জানান বুফ্ফন।

“অবসর নেওয়ার ব্যাপারে আমার মাথায় সবচেয়ে বেশিবার যে সময়টা এসেছে তা হলো ২০২৩ সালের জুন।”

“এটা সর্বোচ্চ সীমা, সত্যিই এটা চূড়ান্ত। তবে চার মাসের মধ্যেও খেলা ছাড়তে পারি।”

২০০৬ বিশ্বকাপজয়ী বুফ্ফন ইউভেন্তুসের হয়ে সেরি আ জিতেছেন ১০ বার। ইতালির শীর্ষ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই ফুটবলার ২০১৭ সালে বলেছিলেন, ২০১৮ সালে অবসর নেবেন। তবে তা না করে তিনি যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। এক বছর পর ফেরেন পুরনো ঠিকানায়।

বর্তমানে ইউভেন্তুসের প্রথম পছন্দের গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। অভিজ্ঞ বুফ্ফন মৌসুমে সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ১০ ম্যাচ।