এসব ইউনিয়নের ৩০টিতে ভোট ইভিএমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পৌরসভা নির্বাচন শেষ করে এবার ইউনিয়নে ভোট শুরু হতে যাচ্ছে।
বুধবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। ১৮ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।
মে মাসে ইউপি ভোট আয়োজনের পরিকল্পনা
ফের ভোট বর্জনের পথে বিএনপি, ‘যাচ্ছে না’ ইউপি নির্বাচনে
চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে হলেও সদস্য পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে ইউপিতে।
দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ২২ মার্চ থেকে জুনের মধ্যে ছয় ধাপে ইউপি ভোট হয়।
গোলযোগ-সহিংসতার মধ্যে ২০১৬ সালে ইউপি নির্বাচনে ৭৬.৬৬% ভোট পড়েছিল চেয়ারম্যান পদে। ২২০ ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একক প্রার্থীরা।
প্রাণঘাতী ইউপি নির্বাচনের শেষ ভোটগ্রহণ
কাজী রকিবউদ্দিন আহমদ নেতৃত্বাধীন কমিশনের সবশেষ ইউপি নির্বাচনে ছয় ধাপে ভোটের দিন অন্তত ৩৫ জন লোকের প্রাণহানি ঘটে। দলভিত্তিক ওই ইউপি নির্বাচনে নিবন্ধিত ৩০টি দল অংশ নেয়।
সচিব জানান, ষষ্ঠ ধাপে একই তফসিলে ১১ পৌরসভায় ভোট হবে। সবখানে ইভিএমে ভোট হবে।
প্রথম ধাপে ৩০টি ইউনিয়ন বাদে অনগুলোতে ব্যালট পেপারে ভোট হবে।
সবাইকে নিয়ে ভোট করতে চাই: সচিব
বিএনপি
ইউপি ভোট বয়কটের ঘোষণা দিলেও নির্বাচনে তাদেরও চাইছে ইসি।
ইসি সচিব হুমায়ুন কবির বলেন, “নির্বাচন হবে আমাদের একবারেই ফ্রি। আমরা সবাইকে নিয়ে, ইলেকশন কমিশনের যে অবস্থান, সবাইকে নিয়ে ইলেকশন করতে চাই।”
বিএনপিকে
ইউপি ভোটে পাওয়ার আশা রেখে তিনি বলেন, “১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। সময় এখনও আছে। এখনই আমরা কিছু বলতে চাই না।”
ইউপি
নির্বাচনে প্রয়োজনে
বিজিবি
মোতায়েন করা হবে বলেও জানান সচিব।
ভুয়া এনআইডি প্রসঙ্গে ডিবির পক্ষ থেকে ইসি কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে।
সাংবাদিক তা তুললে ইসি সচিব বলেন, “বিষয়টি প্রথম শুনলাম। আমরা জানলে নিঃসন্দেহে তদন্ত করে ব্যবস্থা নেব।”