কক্সবাজারে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
বুধবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন বলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি সৈয়দ মো. রেজাউর রহমান রেজা জানিয়েছেন। সাজাপ্রাপ্ত শামশুল আলম রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ে একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের […]
ফতুল্লায় মার্কেটে আগুন, পুড়েছে ২২টি দোকান

বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ড হয় বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ্ আল আরেফিন জানিয়েছেন। দুটি ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আরেফিন আরও জানান, ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় টিনের তৈরি মার্কেটে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানগুলোতে […]
চাঁপাইনবাবগঞ্জে বাড়ির সামনের রাস্তায় দুর্ঘটনায় শিশুর মৃত্যু

বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ (৭) সদর উপজেলার লাহারপুর গ্রামের মো. মেহেদী হাসানের ছেলে। সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, জুনাইদ বাড়ির সামনে পাকা রাস্তার উপর এলে বিকেল সাড়ে ৩টার দিকে একটি ব্যাটারি চালিত অটো রিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন […]
স্বর্ণ আত্মসাৎ: সমবায় ব্যাংকের চেয়ারম্যানের জামিন

বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি আত্মসমর্পণ করলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে আদালতের পেশকার ফয়েজ আহমেদ এ জানিয়েছেন। এ মামলায় গত ২৪ ফেব্রুয়ারি সমবায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আব্দুল আলিম, সহকারী মহাব্যবস্থাপক (হিসাব) হেদায়েত কবীর এবং সাবেক প্রিন্সিপাল অফিসার ও সমবায় ভূমি […]
পাপুলের আসনে উপনির্বাচন ১১ এপ্রিল

রায়পুর এবং সদর উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল বুধবার ঘোষণা করে ইসি। কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানান, এ আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ মার্চ; বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। এরপর ভোট হবে ১১ এপ্রিল। আসনটিতে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। […]
অ্যামাজনের স্ক্রিন রেকর্ড অ্যাপ এখন আইওএস-এও

টেকক্রাঞ্চের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এখন আইওএস-এ ডাউনলোড করে নিতে পারবেন গেইমঅন। বর্তমানে পাবজি মোবাইল, ক্রসি রোড ২ এর মতো এক হাজারেরও বেশি মোবাইল গেইমের সঙ্গে কাজ করে গেইমঅন। ৩০ সেকেন্ড থেকে পাঁচ মিনিট দৈর্ঘ্যের ক্লিপ ধারণ করতে দেয় অ্যাপটি। চাইলে অ্যাপের সাহায্যে ধারণ করা ভিডিও সম্পাদনাও […]
ময়মনসিংহে মাদ্রাসাছাত্রীকে ‘ধর্ষণ’: পাঁচজন গ্রেপ্তার

বুধবার দুপুরে সদর উপজেলার রুপাখালী থেকে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি। গ্রেপ্তাররা হলেন, সিরাজুল ইসলামের ছেলে নাছিম আহম্মেদ রিপন (২২), আইয়ুব আকন্দের ছেলে আশিক আকন্দ (১৯), হানিফ আকন্দের ছেলে লিওন আকন্দ (২০), ফজলূল হকের ছেলে মো. খোকন (২৭)। তারা সবাই সদর উপজেলার রূপাখালী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া গ্রেপ্তার […]
শাহবাগ থেকে গ্রেপ্তার ৭ জনের জামিন হয়নি

বাম ছাত্র সংগঠনের এ নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর গত ২৭ ফেব্রুয়ারি রিমান্ডে না পাঠিয়ে তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছিলেন বিচারক। তারা হলেন- তামজীদ হায়দার, নজির আমিন চৌধুরী জয়, এ এস এম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত, জয়তী চক্রবর্তী। এদের সাতজনই ছাত্র ইউনিয়নে যুক্ত, আরাফাত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে যুক্ত। সেদিন শিক্ষার্থীদের পক্ষে […]
খুলনায় পথচারী দম্পতিকে ট্রাকচাপা, স্ত্রী নিহত

বুধবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কে গফুর ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাথী বেগম (২৫) ফুলতলা উপজেলার দামোদার গ্রামের আশরাফুল মল্লিকের স্ত্রী। এই দুর্ঘটনায় আহত আশরাফুল মল্লিককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলতলা থানার ওসি প্রদীপ কুমার বলেন, সাথী বেগম ও তার স্বামী আশরাফুল একসঙ্গে সাথী বেগমের অসুস্থ বোনকে দেখতে স্থানীয় গফুর ক্লিনিকে যাচ্ছিলেন। […]
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা

গত অক্টোবরে জোজেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগের পর থেকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির অধীনে চলছে ক্লাব বার্সেলোনা। আগামী রোববার হবে ক্লাবটিতে নতুন সভাপতি নির্বাচনের ভোট। গত বছরের শুরু থেকে মাঠের বাইরের বিভিন্ন নেতিবাচক ঘটনায় অনেকবার শিরোনাম হয়েছে বার্সেলোনা। সবশেষ গত সোমবার কাতালান পুলিশ তল্লাশি চালায় ক্লাবটিতে। দুর্বল ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দুর্নীতির অভিযোগে আটক করা হয় সাবেক সভাপতি […]