ক্যাটাগরি

পাপুলের আসনে উপনির্বাচন ১১ এপ্রিল

রায়পুর
এবং সদর উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল বুধবার
ঘোষণা করে ইসি।

কমিশন
সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানান, এ আসনে মনোনয়নপত্র
জমার শেষ সময় ১৮ মার্চ; বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। এরপর ভোট
হবে ১১ এপ্রিল।

আসনটিতে
ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি।


উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন
কর্মকর্তাকে।

২০১৮
সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত
হয়েছিলেন পাপুল। পরে তার স্ত্রী সেলিনা ইসলামকেও সংরক্ষিত আসনে সংসদ সদস্য করিয়ে আনেন।

কুয়েতে পাপুলের চার বছরের কারাদণ্ড

কুয়েতে দণ্ডিত পাপুলের সংসদ সদস্য পদ বাতিল

‘অঢেল টাকা ছড়িয়ে’ তারা আইনপ্রণেতা দম্পতি
 

অর্থ
ও মানবপাচার এবং ঘুষ দেওয়ার অভিযোগে গত বছর জুনে কুয়েতে গ্রেপ্তার হন পাপুল। ওই মামলার
বিচার শেষে গত ২৮ জানুয়ারি তাকে চার বছরের কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত। সেদিন
থেকেই পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট জারি করে সংসদ সচিবালয়।

২৮
জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করায় পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচনের সাংবিধানিক
বাধ্যবাধকতা রয়েছে। সেজন্যই এপ্রিলের মধ্যে উপনির্বাচন করতে হচ্ছে ইসিকে।

বাংলাদেশের
সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো আইনপ্রণেতা নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি
অপরাধে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হল সংসদ সদস্য থাকার যোগ্য হবে না এবং মুক্তি পাওয়ার
পর পাঁচ বছর পর্যন্ত তিনি আর সংসদ সদস্য হওয়ার যোগ্য বিবেচিত হন না।