মহামারী: ‘ও’, ‘এ‘ লেভেল পরীক্ষা আটকে গেল

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে এ নির্দেশনা দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আগামী এপ্রিল থেকে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা হওয়ার কথা ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থী ও শিক্ষকদের সুরক্ষার লক্ষ্যে এবং এখনও পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসায় […]
গাজীপুরে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, মা-মেয়ে গ্রেপ্তার

মঙ্গলবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার পুলিশ। গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহের গৌরীপুরের গোপালপুরের খোকন মিয়ার স্ত্রী মাকসুদা (৩৫) এবং তার ১৪ বছর বয়সী মেয়ে। উদ্ধার শিশু জুনায়েদ গাজীপুরের এক ভাড়া বাসায় বসবাসকারী দেলেয়ার হোসেন ও রেমা আক্তারের ছেলে। দেলেয়ার পেশায় ট্রাক চালকের সহকারী এবং রেমা পোশাক শ্রমিক। দুপুরে বাসন […]
কোভিড সংক্রমণ বাড়লেও সরকার উদাসীন: মোশাররফ

মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ অভিযোগ করেন। খন্দকার মোশাররফ বলেন, করোনাভাইরাস ধরণ পরিবর্তন করে আবার আক্রমণ করছে; সারা পৃথিবী ব্যবস্থা নিচ্ছে। কিন্তু বাংলাদেশ সাবধানতা অবলম্বন করে নাই। “ব্রিটেন লকডাউন করেছে, ভারতে লকডাউন করেছে আবার, ইউরোপ লকডাউন করেছে। কিন্তু বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থাগ্রহণ করে নাই। কেননা তাদের সামনে কিছু অনুষ্ঠান আছে।” […]
হাসপাতাল ছাড়লেন প্রিন্স ফিলিপ

অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি তাকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯৯ বছরের প্রিন্স ফিলিপের হৃদযন্ত্র পরীক্ষার জন্য পরে তাকে আরেকটি হাসপাতালে সাত দিন রাখা হয়। সেখানে সফলভাবে তার হৃদযন্ত্রের পরীক্ষা ও চিকিৎসা হয়েছে বলে জানায় বিবিসি। সব মিলিয়ে এ দফায় প্রিন্স ফিলিপ টানা ২৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অতীতে কখনো তিনি এত […]
বগুড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে তাকবির ইসলাম খান (আইসিইউ) মারা যান। তিনি বলেন, “গত ১১ মার্চ রাতে গুরুতর আহত অবস্থায় তাকবিরকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ, হার্টের […]
১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ বুধবার সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলিত হবে।” ১৯২০ […]
১৭ মার্চ উড়াতে হবে জাতীয় পতাকা

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ বুধবার সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলিত হবে।” ১৯২০ […]
আপাতত লকডাউনের চিন্তা নেই: স্বাস্থ্যের ডিজি

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, “কঠোর লকডাউনের বিষয়ে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। তবে আগের যে স্বাস্থ্যবিধি ছিল, সেগুলো বেশি বেশি করে মানা, সেগুলো প্রচার করা নিয়ে আলোচনা হয়েছে। “আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে- রেস্তোরাঁ, পরিবহনে ভিড় এড়ানো, সবাইকে মাস্ক পরানো, পর্যটন কেন্দ্রগুলোয় যেন লোকজন ভিড় না করে।” গতবছর করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে […]
চার বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, তদন্তের নির্দেশ

রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালত-২ এর বিচারক সাইফুল ইসলাম মঙ্গলবার বিকালে এই আদেশ দেন। এর আগে দুপুরে তার আদালতে মামলাটি দায়ের করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মোসাব্বিরুল ইসলাম। মিনু ও দুলু ছাড়া অন্য দুই আসামি হলেন- রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন। গত ২ মার্চ রাজশাহীতে […]
ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষকের বাড়ি খুঁড়ে মিলল প্রাচীন মুদ্রা

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামে ওই শিক্ষকের বাড়ি থেকে এসব মুদ্রা উদ্ধার করে পুলিশ বলে জানিয়েছেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়। ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, মনে হচ্ছে মুদ্রাগুলো দস্তা, ধাতব ও রূপা মিশ্রিত। ফারসি ও ইংরেজি লেখা রয়েছে মুদ্রার পিঠে। উদ্ধার করা মুদ্রা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেওয়া […]