ম্যাচ পাতিয়ে ৮ বছর নিষিদ্ধ নাভিদ-শাইমান

স্বাধীন দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানির পর গত জানুয়ারিতে এই দুইজনকে অপরাধী বলে রায় দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। এক বিবৃতিতে মঙ্গলবার শাস্তির ঘোষণা দিল তারা। আইসিসি দুর্নীতি বিরোধী বিধির দুটি ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হন নাভিদ ও শাইমান। দুজনের মধ্যে নাভিদ শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেই নয়, ২০১৯ টি-টেন লিগেও ঠিক এই দুটি ধারা ভঙ্গের […]
জোড়া উদযাপন সফল করতে নগরবাসীর সহায়তা চান কাদের

বুধবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। “এছাড়া নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সকলকে ডিএমপি পুলিশের নির্দেশনা প্রতিপালনেরও আহ্বান জানাচ্ছি।” নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ […]
রোনালদোর রিয়ালে ফেরার সম্ভাবনা দেখছেন জিদান

রিয়ালের হয়ে টানা তৃতীয় ও মোট চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ২০১৮ সালে ১০ কোটি ইউরোর ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। ওই গ্রীষ্মেই পদত্যাগ করেন কোচ জিদানও। ৯ মাস পরেই অবশ্য আবারও পুরনো রূপে ফেরেন মাদ্রিদের দলটিতে। ১৯৯৫-৯৬ আসরের পর থেকে প্রথম ইউরোপিয়ান সাফল্যের খোঁজে থাকা ইউভেন্তুসও রোনালদোকে দলে টানার জন্য ছিল ব্যাকুল। চ্যাম্পিয়ন্স […]
তেজগাঁওয়ে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ, কাঁদুনে গ্যাস ছুড়ে সরাল পুলিশ

মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিব্বত মোড়ে শ্রমিকরা অবস্থান করায় ওই রাস্তায় যানজট সৃষ্টি হলে পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুটি কারখানার শ্রমিকরা সকালে […]
দিনাজপুরে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

নিহত কিবরিয়া হাসান বুদু বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র দক্ষিণপাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। মঙ্গলবার সকাল ১০টায় দামাইক্ষেত্র দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক কাওসার হোসেন জানান। নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দামাইক্ষেত্র গ্রামের আলু ক্ষেতে চাষ করার জন্য ট্রাক্টর ভাড়া করে জমির মালিক একই গ্রামের […]
মিরাজকে বৈচিত্র্যের গুরুত্ব বুঝিয়েছেন ভেটোরি

বৈচিত্র্যের সমাহার খুব বেশি নেই মিরাজের বোলিংয়ে। লাইন-লেংথ ধরে রাখা আর গতি ও ফ্লাইটে খানিকটা হেরফের, এসবই তার সম্পদ। নিজের এই শক্তির জায়গা কাজে লাগিয়েই এখনও পর্যন্ত বেশ সফল এই অফ স্পিনার। তবে নিউ জিল্যান্ডে সাফল্য পেতে যে দরকার আরও বেশি কিছু, এবার ভেটোরির কাছ থেকে তা জেনেছেন মিরাজ। নিউ জিল্যান্ডে এখনও পর্যন্ত তিন ওয়ানডে […]
চীনে কাজ করছে না এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগনাল

রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মঙ্গলবার সকাল থেকেই সিগনাল অ্যাপ ব্যবহারকারীদেরকে প্রবেশাধিকারের জন্য ভিপিএন ব্যবহার করতে হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাইবার কর্তৃপক্ষ আগের চেয়ে আরও কঠোর হয়ে উঠেছে। এতে করে দেশটিতে অ্যাপ, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষিদ্ধ হওয়ার আশঙ্কা অনেক বেড়েছে। শুধু অ্যাপ নয়, মঙ্গলবার সকাল থেকে সিগনাল ওয়েবসাইটেও চীন থেকে প্রবেশ করা সম্ভব […]
খাস জমিতে হবে ‘বীর নিবাস’, নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দরিদ্র বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ তৈরি করতে মঙ্গলবার একনেকে ‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্প অনুমোদন এই নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের এই ‘বীর নিবাস’ উপহার দেওয়া হবে। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় […]
লেনদেন বাড়লেও সূচক কমেছে পুঁজিবাজারে

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ কমে ৫ হাজার ৫১৬ দশমিক ৪০ পয়েন্ট হয়েছে। এ বাজারে লেনদেন হয়েছে ৬৯৮ কোটি টাকার শেয়ার, যা আগের কর্মদিবসে ৬২৩ কোটি ৪ লাখ টাকা ছিল। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে […]
ধামরাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ শ্বাশুড়ির বিরুদ্ধে

মঙ্গলবার সকালে রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা মধ্যপাড়া গ্রামের বাড়ি থেকে বেদেনা আক্তারকে গ্রেপ্তার করা হয় বলে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) কামাল জানান। নিহত কামরুন্নাহার লক্ষ্মী (৩৫) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার ফোর্টনগর মোল্লাপাড়ার কুদ্দুস মোল্লার মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মিজান মোল্লা (৫০) পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়। পরিদর্শক কামাল বলেন, কামরুন্নাহার নামের ওই নারীকে হত্যার […]