ক্যাটাগরি

হৃদয়-শামীমের ঝড়ে টি-টোয়েন্টিতেও বাংলাদেশ ইমার্জিংয়ের জয়

টি-টোয়েন্টিতে মঙ্গলবার আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের জয় ৩০ রানে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২০ ওভারে বাংলাদেশ তোলে ৭ উইকেটে ১৮৪ রান। ওপেনিংয়ে সাইফ হাসান ৩৬ বলে ৪৮ রান করলেও শুরুটা খুব ভালো ছিল না দলের। ইনিংসের মোড় ঘুরিয়ে দেয় হৃদয়ের আগ্রাসী ব্যাটিং। পাঁচে নেমে তিনি উপহার দেন ৩৫ বলে ৫৮ রানের ইনিংস। শামীম […]

জরুরি অবতরণের পর উল্টে গেল প্রশিক্ষণ বিমান

সহকারী পুলিশ সুপার (তানোর-গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে একটি আলুক্ষেতে বিমানটির জরুরি অবতরণ করা হয়।  তিনি বলেন, “যান্ত্রিক ক্রুটির কারণে বাংলাদেশ ফ্লাইং একাডেমির এসটি এজিজি প্রশিক্ষণ বিমানটির জরুরি অবতরণের সময় আছড়ে পড়ে।  এই সময় সামনের চাকা ভেঙে বিমানটি উল্টে যায় বলে জানা গেছে।” খবর পেয়ে দমকল কর্মী […]

শ্রীলঙ্কাকে জরিমানা, গুনাথিলাকাকে তিরস্কার

এই ম্যাচেই অখেলোয়াড়সুলভ আচরণের জন্য আলাদা শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কান পেসার দানুশকা গুনাথিলাকা। অ্যান্টিগায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে গত রোববার নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করে শ্রীলঙ্কা। আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। লঙ্কান ক্রিকেটারদের তাই গুনতে […]

সংবাদ কনটেন্টের জন্য অস্ট্রেলিয়ায় অর্থ দেবে ফেইসবুক

কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার করা নতুন এক আইনে সংবাদ শেয়ারের জন্য পত্রিকার সঙ্গে প্রযুক্তি জায়ান্টদের আর্থিক আয় শেয়ার করা বাধ্যতামূলক করা হয়েছে। গুগল এর প্রতিক্রিয়ায় বলেছে, প্রয়োজনে তারা অস্ট্রেলিয়া থেকে কার্যক্রম গুটিয়ে নেবে। তবে, গত মাসে গুগলও প্রতিষ্ঠাটির সঙ্গে একই ধরনের একটি বৈশ্বিক চুক্তি করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। মিডিয়া মোগল হিসেবে রুপার্ট মারডকের উত্থান […]

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

মঙ্গলবার জেলার স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডিত মো. আলাউদ্দীন (৫৫) জেলার শিবগঞ্জ উপজেলার খোকড়াটোলা চামাটোলা গ্রামের সলিমুদ্দিন মোড়লের ছেলে। রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ১৩ মার্চ সকালে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের চকঘোড়াপাখিয়া ধনিপাড়া গ্রামের একটি আমবাগানে র‌্যাব অভিযানে আটটি পিস্তল, ১৪০ রাউন্ড […]

ইকবাল মাহমুদ কতজনকে ‘দায়মুক্তি’ দিয়েছেন, জানতে চায় হাই কোর্ট

‘দায়মুক্তি’ দিয়ে থাকলে কেন তা দেওয়া হয়েছে, তাদের নাম, ঠিকানাসহ তালিকা আগামী ১১ এপ্রিলের মধ্যে দুদককে দিতে বলা হয়েছে। দুদকে ‘অনুসন্ধান বাণিজ্য’- শিরোনামে  গত ১৪ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আসার পর মঙ্গলবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। সেই সঙ্গে […]

মেহেরপুরে মাদকসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

সোমবার গভীর রাতে শহরের কাথুলী বাসস্ট্যান্ড পাড়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- মেহেরপুর পুলিশের কনস্টেবল রুবেল হোসেন ও তার সহযোগী সাইফুল ইসলাম। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল হান্নান বলেন, “গোপন সংবাদে অভিযান চালিয়ে পুলিশ শহরের একটি বাড়ি থেকে ফেন্সিডিল ও ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে […]

সুইডেন, লাটভিয়ায়ও অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার সুইডেনের স্বাস্থ্য সংস্থা পূর্বসতর্কতা হিসেবে অ্যাস্ট্রাজেনেকা এজেটএন.এল ভ্যাকসিন ব্যবহার বন্ধ রাখার কথা জানিয়েছে; একইদিন লাটভিয়ার স্বাস্থ্য সংস্থাও দুই সপ্তাহের জন্য দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বেশ কয়েকটি দেশ সম্ভাব্য গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানানোর পর সোমবার জার্মানি, ফ্রান্স ও ইতালি অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা বন্ধ রাখার কথা জানায়। এ টিকার […]

সুইডেন, লাটভিয়াও অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার সুইডেনের স্বাস্থ্য সংস্থা পূর্বসতর্কতা হিসেবে অ্যাস্ট্রাজেনেকা এজেটএন.এল ভ্যাকসিন ব্যবহার বন্ধ রাখার কথা জানিয়েছে; একইদিন লাটভিয়ার স্বাস্থ্য সংস্থাও দুই সপ্তাহের জন্য দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বেশ কয়েকটি দেশ সম্ভাব্য গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানানোর পর সোমবার জার্মানি, ফ্রান্স ও ইতালি অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা বন্ধ রাখার কথা জানায়। এ টিকার […]

‘মেসির পাশে খেলাটাই আনন্দের’

বার্সেলোনার হয়ে অভিষেক মৌসুমেই নজরকাড়া পেদ্রি বিশ্বকাপ বাছাইয়ের জন্য সোমবার দেওয়া স্পেন জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পান। এই দিনই লা লিগায় ঘরের মাঠে ওয়েস্কাকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। ক্লাবের ইতিহাসে চাভি এরনান্দেসের সর্বোচ্চ ম্যাচের (৭৬৭) রেকর্ড স্পর্শ করা ম্যাচে জোড়া গোল করেন মেসি, একটি গোলে রাখেন অবদান। ম্যাচ শেষে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের পাশে […]