গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত

নিহত মনোয়ারা বেগম (৬০) সদর উপজেলার পাইককান্দি গ্রামের ইউসুফ ফকিরের স্ত্রী। সদর উপজেলার ঘোষগাতি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিহত হন বলে সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান। তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস মনোয়ারাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। বাসসহ চালক রবিউল মিয়াকে […]
করোনাভাইরাসে আরও ২৬ মৃত্যু, শনাক্ত আরও ১৭১৯

মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ২৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৫৯৭ জনের মৃত্যু হল। আর গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭১৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও […]
মেসি প্রমাণ করেছে, সেই সেরা: কুমান

লা লিগায় ঘরের মাঠে সোমবার ওয়েস্কাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে জোড়া গোল করেন বার্সেলোনা অধিনায়ক, একটি গোলে রাখেন অবদান। এ দিন ক্লাবের ইতিহাসে চাভি এরনান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে দুজনের ম্যাচসংখ্যা এখন সমান ৭৬৭টি। ম্যাচ শেষে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের প্রশংসায় কুমান বলেন, “মেসি সম্পর্কে আর কী-ই বা বলার […]
মালদ্বীপের প্রেসিডেন্ট আসছেন বুধবার

দশ দিনের এ আয়োজনের প্রথম দিন জাতির জনকের জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সকাল সাড়ে ৮টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ১৭-১৯ মার্চ এই সফরে মালদ্বীপের প্রেসিডেস্টের সঙ্গে থাকবেন তার স্ত্রী ফাজনা আহমেদ, পররাষ্ট্রমন্ত্ৰী […]
মাগুরায় মাঠ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

উপজেলার কুশাবাড়িয়া গ্রাম থেকে মঙ্গলবার সকালে সুমি খাতুন (২৬) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে মাগুরা সদর থানা ওসি জয়নাল আবেদিন জানান। সুমি ওই গ্রামের আলাআমিন বিশ্বাসের স্ত্রী এবং একই উপজেলার ছোট ফালিয়া গ্রামের বশির বিশ্বাসের মেয়ে ছিলেন। নিহতের ভাই মো. রুবেল বিশ্বাস বলেন, ইটভাটা শ্রমিক আলামিনের সঙ্গে আট বছর আগে সুমির বিয়ে […]
টেসলায় মাস্কের নতুন পদবী ‘টেকনোকিং অফ টেসলা’

শুধু নিজের নয়, প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা জ্যাক কার্কহর্নের পদবীও বদলে গেছে। এখন থেকে কার্কহর্ন পরিচিত হবেন ‘মাস্টার অফ কয়েন’ হিসেবে। গোটা ব্যাপারটি যে ঠাট্টা করে করা হয়েছে, তা নয়। পুরোপুরি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় এফসিসি’র কাছে নথি পাঠিয়ে ইলন মাস্ক ও জ্যাক কার্কহনের পদবী বদলের ব্যাপারটি পাকাপোক্ত করেছে টেসলা। অন্তত তা-ই বলছে রয়টার্সের প্রতিবেদন। অন্যদিকে, বিবিসি’র […]
সিরাজগঞ্জে সন্তান হত্যায় মায়ের যাবজ্জীবন

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দণ্ডিত মুক্তি পারভীন (২১) শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে বিচারক ২০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বলে আদালতের পিপি আব্দুর রহমান জানান। মামলার বিবরণে বলা হয়, আব্দুল্লাহর সঙ্গে ২০১৭ […]
মিনু-দুলুসহ ৪ বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

রাজশাহীর মহানগর মুখ্য হাকিম আদালত ২-এ মঙ্গলবার দুপুরে মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মোসাব্বিরুল ইসলাম। মিনু ও দুলু ছাড়া অন্য দুই আসামি হলেন- রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন। গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁচাত্তরের ১৫ অগাস্ট স্মরণ করিয়ে […]
যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী ডেব হাল্যান্ড

সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ভোটাভুটিতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই ডেমোক্র্যাট সদস্যের মনোনয়ন নিশ্চিত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এই প্রথম আদিবাসী কোনো আমেরিকান যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করবেন। এর মাধ্যমে তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রেসিডেন্ট জো বাইডেনের লড়াই পরিকল্পনায় একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন। সেনেটের সদস্যদের মধ্যে ৫১ জন হাল্যান্ডের […]
ফাইনানশিয়াল এক্সপ্রেসের সাংবাদিক আবু আনাসের মৃত্যু

তার স্ত্রী লাভলী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে তার স্বামীকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়। সাংবাদিক আবু আনাসের বয়স হয়েছিল ৪৫ বছর। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। লাভলী বলেন, গত মাসের ১৮ তারিখ করোনাভাইরাসের টিকাও নিয়েছিলেন আনাস। শারীরিকভাবে সুস্থই ছিলেন। “ভালো শরীরে ঘুমাতে গেল। সকালে হার্ট […]