ক্যাটাগরি

ব্যাটসম্যানদের নিয়েও কাজ করছেন স্পিন কোচ ভেটোরি

বাঁহাতি স্পিনে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০৫ উইকেট শিকারের পাশাপাশি ভেটোরি রান করেছেন প্রায় ৭ হাজার। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সেঞ্চুরি ৬টি, ফিফটি ২৭টি। ৮ নম্বরে নেমে তার চেয়ে বেশি রান ও সেঞ্চুরি করতে পারেননি টেস্ট ইতিহাসে কেউ। করোনাভাইরাসের প্রকোপের কারণে দীর্ঘসময় ভেটোরিকে না পাওয়া গেলেও নিউ জিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। কুইন্সটাউনে দলের ক্যাম্প থেকে […]

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

করোনাভাইরাসের কারণে কোন অনুষ্ঠান আয়োজন সম্ভব না হলেও এ উপলক্ষ্যে বুধবার ভার্চুয়াল প্রাণের মেলা বসেছিল বেশ কয়েকটি। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সেক্টর কমান্ডারস ফোরাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটার্নস’৭১, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মুক্তধারা ইত্যাদি সংগঠনের উদ্যোগেও আলোচনা সভা ও শিশুদের জন্য বিভিন্ন আয়োজন করা হয়। জন্মশতবার্ষিকীর কেক কাটছেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা রাজধানী ওয়াশিংটন ডি.সিতে […]

হবিগঞ্জের বাড়িতে মা-মেয়ে খুন

জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার দ্বিগম্বরবাজার থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- উপজেলার লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী মালাকার (৪০) ও মেয়ে পূজা মালাকার (৮)। স্থানীয়রা জানান, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। […]

পাবলিক লাইব্রেরিতে ব্রেইল কর্নার চালু

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ গত সোমবার এই ব্রেইল কর্নারের উদ্বোধন করেন। গণগ্রন্থাগার অধিদপ্তর ও স্পর্শ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ব্রেইল কর্নার চালু করা হয়েছে। গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু বকর সিদ্দিকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  স্পর্শ ফাউন্ডেশন ও স্পর্শ ব্রেইল প্রকাশনার প্রতিষ্ঠাতা সভাপতি নাজিয়া জাবীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের স্লোগান হচ্ছে  ‘গণগ্রন্থাগার এবার […]

কক্সবাজারে নারীকে ‘শাড়ি দিয়ে গাছে বেঁধে নির্যাতন’

পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের হাফালিয়া কাটা এলাকার ওই নারী (৩০) এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে ওই এলাকার বাসিন্দা জহির আহম্মদ (৫০), স্ত্রী সুফিয়া খাতুন (৫০), ছেলে শওকত আলম (২৮) ও শওকতের স্ত্রী শাহিনা […]

পেস বোলিংয়ে কিউইদের চমকে দিতে চান বাংলাদেশ কোচ

৭ জন পেসার নিয়ে এবার নিউ জিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। সেখানে নবীন পেসার বলতে আছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। দুজনই বেশ গতিময়, দুজনের সামনেই অপার সম্ভাবনা। মোহাম্মদ সাইফ উদ্দিনও তরুণ, তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে তিন বছর কাটিয়ে ফেলেছেন তিনি। সবশেষ নিউ জিল্যান্ড সফরেও ছিলেন ২৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে আরও […]

করোনাভাইরাসে আক্রান্ত রিজভী হাসপাতালে ভর্তি

তার একান্ত সহকারী আরিফুর রহমান তুষার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারের জ্বর কমছে না গত তিন দিন ধরে। খাবারে রুচি নাই। কাশি বেড়েছে। অবস্থার অবনতি হওয়ায় সকালে উনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।” কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন রিজভী। বুধবার তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. […]

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লন্ডনে নানা কর্মসূচি

আসছে ২৬ মার্চ লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারের বেদীতে হাই কমিশনার সাঈদা মুনা তাসনিমকে নিয়ে মেয়র জন বিগস প্রতীকীভাবে বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন। আগামী ৯ মাসব্যাপি এসব কর্মসূচির জন্য ৫০ হাজার পাউন্ডের বাজেট নির্ধারণ করা হয়েছে বলে মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান নির্বাহী মেয়র জন বিগস। তিনি জানান, আসছে […]

কোভিড আক্রান্তের গুঞ্জনের মধ্যে তানজানিয়ার প্রেসিডেন্টের মৃত্যু

ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান জানান, বুধবার দেশটির বৃহত্তম শহর দার এস সালামের একটি হাসপাতালে হার্টের জটিলতায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬১ বছর।   বিবিসি জানিয়েছে, মাগুফুলিকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে প্রকাশ্যে দেখা যায়নি, এ সময় তার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে গত সপ্তাহে […]

কন্ডিশনার ব্যবহারের ভুলগুলো

শ্যাম্পু করার পরে চুলের আর্দ্রতা ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন। কন্ডিশনার ব্যবহারে অনেকের চুল চিটচিটে ও তৈলাক্ত হয়ে যায়। তাই তারা এই ধাপ বাদ দিয়ে থাকেন। এটা আসলে কন্ডিশনারের নয় বরং ভুল কন্ডিশনার বাছাই ও এর ভুল প্রয়োগের ফলাফল। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে চুলের কন্ডিশনার ব্যবহারের ভুলগুলো সম্পর্কে জানানো হল। চুলের গোড়ায় […]