১৮ মার্চ ১৯৭১: বঙ্গবন্ধুর বাড়ি মুক্তিকামী মানুষের মিলন কেন্দ্র

পহেলা মার্চ থেকে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনটি হয় হয়ে উঠেছে সবকিছুর কেন্দ্রবিন্দু। সর্বময় ক্ষমতার অধিকারী জনগণের পরিচালন কেন্দ্রই শুধু নয়, এই বাড়িটি হয়ে ওঠে মুক্তিকামী মানুষের মহামিলন ক্ষেত্রও। সব পথ যেন মিশেছে ওই বাড়িতে। দিনভর মিছিলের পর বিভিন্ন পর্যায়ে মানুষ স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানাতে এলে বঙ্গবন্ধু সহকর্মীদের সঙ্গে আলোচনার […]
টিভি সূচি (বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১)

ভারত-ইংল্যান্ড সিরিজ চতুর্থ টি-টোয়েন্টি, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: স্টার স্পোর্টস ১ উয়েফা ইউরোপা লিগ আর্সেনাল-অলিম্পিয়াকোস, রাত ১১:৫৫ রিয়াল সোসিয়েদাদ-ম্যানচেস্টার ইউনাইটেড, রাত ২:০০ সরাসরি: সনি টেন ২ রেঞ্জার্স-স্লাভিয়া প্রাহা, রাত ২:০০ সরাসরি: সনি টেন ১ শাখতার দোনেৎস্ক-রোমা, রাত ১১:৫৫ ইয়াং বয়েজ-আয়াক্স, রাত ২:০০ সরাসরি: সনি সিক্স
লাৎসিওকে ফের হারিয়ে কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম দেখায় ইতালিয়ান ক্লাবটির মাঠে ৪-১ গোলে জিতেছিল তারা। রবের্ত লেভানদোভস্কি বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান এরিক মাক্সিম চুপো-মোটিং। লাৎসিওর একমাত্র গোলদাতা মার্কো পারোলো। এই নিয়ে ১৯তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে […]
লাৎসিওকে আবারও হারিয়ে কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম দেখায় ইতালিয়ান ক্লাবটির মাঠে ৪-১ গোলে জিতেছিল তারা। রবের্ত লেভানদোভস্কি বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান এরিক মাক্সিম চুপো-মোটিং। লাৎসিওর একমাত্র গোলদাতা মার্কো পারোলো। (বিস্তারিত আসছে)
৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে চেলসি

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠল স্বাগতিকরা। হাকিম জিয়াশের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান এমেরসন। আতলেতিকোর মাঠে অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে জিতেছিল ইংলিশ দলটি। সাত বছর পর ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ আটে উঠল তারা। চেলসির ভীষণ বাজে […]
আতলেতিকোকে ফের হারিয়ে শেষ আটে টুখেলের চেলসি

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠল স্বাগতিকরা। আতলেতিকোর মাঠে অলিভিয়ে জিরুদের গোলে জিতেছিল ইংলিশ দলটি। চেলসির ভীষণ বাজে সময়ের মধ্যে গত ২৭ জানুয়ারি দায়িত্ব নেন টুখেল। এরপর থেকে এখনও হারেনি দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ১৩ ম্যাচ অপরাজিত রইলো তারা, […]
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া চলবে: স্বাস্থ্য সচিব

বুধবার স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তিনি বলেন, “এখন পর্যন্ত যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তারা সুস্থ আছেন। তাই টিকাদানের এই অভিযান বন্ধ করার আমাদের কোনো পরিকল্পনা নেই।” বাংলাদেশে দেওয়া হচ্ছে সেরাম ইনস্টিটিউট অব ইনডিয়ার তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। এ পর্যন্ত সারাদেশে ৪৬ লাখ […]
বঙ্গবন্ধুর জন্মদিনে বিমানবাহিনীর মনোজ্ঞ উড্ডয়নশৈলী

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর বিভিন্ন ধরনের বিমানের মাধ্যমে বুধবার দেশের বিভিন্ন স্থানের আকাশে ফরমেশন ফ্লাইং-এর মাধ্যমে ‘একশ’ সংখ্যাটি তৈরি করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি হয় অলোচনা সভা ও দোয়া মাহফল। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় এ আয়োজন করা হয় বলে জানিয়েছে আইএসপিআর। বাংলাদেশ বিমান […]
রিজভী করোনাভাইরাসে আক্রান্ত

তিনি মোহাম্মদপুরের বাসার একটি কক্ষে ‘আইসোলেশনে’ রয়েছেন বলে বুধবার তার একান্ত সহকারি আরিফুর রহমান তুষার জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুপুরে স্যারের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।” কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন রিজভী। করোনাভাইরাস পরীক্ষার করতে নমুনা দিয়েছিলেন শান্তিনগরে পপুলার ডায়োগনস্টিক সেন্টারে। সেখান থেকে বুধবার দুপুরে পরীক্ষার ফল আসে। তুষার বলেন, রিজভীর জ্বর ১০০-১০১ ডিগ্রিতে […]
আমার বাবার ছেলেবেলা: শেখ রেহানা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার ঢাকার স্কলাস্টিকা স্কুলের এক অনুষ্ঠানে ‘আমার বাবার ছেলেবেলা’ শিরোনামে এক বক্তৃতায় তিনি বঙ্গবন্ধুর শৈশবের নানা ঘটনার পাশাপাশি তার রাজতৈনিক জীবনের নানা বাঁকের কথা তুলে আনেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে […]