ক্যাটাগরি

চোখের চারপাশে ত্বকের যত্ন

বয়স, অস্বাস্থ্যকর জীবনযাত্রা, মানসিক ও কাজের চাপ এমনকি অধিকাংশ সময় কম্পিউটার ও মোবাইলের পর্দার দিকে তাকিয়ে থাকার কারণে চোখের চারপাশের কালচেভাবের সৃষ্টি হয়। পড়ে বলিরেখা। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে চোখের চারপাশের ত্বক ভালো রাখার উপায় সম্পর্কে জানানো হল। চোখ কচলানো এড়ানো: চোখের চারপাশে ত্বক ঘষলে সঙ্গে সঙ্গেই তার নেতিবাচক প্রভাব দেখা দেয় ত্বকে। […]

যুক্তরাষ্ট্রে ৩৫তম ফোবানা সম্মেলনের প্রস্তুতি

আসছে ৩ থেকে ৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডি.সিতে তিনদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানায় সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’ (এবিএফএস)। এ উপলক্ষ্যে শুক্রবার ওয়াশিংটন ডি.সিতে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন তারা। এতে উপস্থিত ছিলেন ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ফোবানা সম্মেলনের কনভেনর জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনর […]

চট্টগ্রামে আগুনে পুড়ল সাতটি দোকান

মঙ্গলবার সকালে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: প্রতীকী কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা অতীশ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে।  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আসবাবপত্রের […]

নারায়ণগেঞ্জ আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকান

শহরের চাঁদমারী এলাকায় সোমবার রাত সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন জানিয়েছেন। তিনি বরেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধশতাধিক দোকানপাট পুড়ে গেছে। তবে তিনি অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেননি। এলাকাবাসী […]

৩০% লভ্যাংশ দিতে পারবে আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সোমবার এ বিষয়ে সার্কুলার জারি করে সকল ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে। তাতে বলা হয়েছে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিতে পারবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশে বর্তমানে ৩৪টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ২৩টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। […]

শিনজিয়াং: চীনের ওপর নিষেধাজ্ঞা পশ্চিমা দেশগুলোর

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে এই প্রথম বেইজিংয়ের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিল পশ্চিমা পক্ষগুলো, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বেইজিং তাৎক্ষণিকভাবে ইইউয়ের বিরুদ্ধে পাল্টা শাস্তিমূলক ব্যবস্থা নেয়। তারা ইউরোপীয় আইনপ্রণেতা, কূটনীতিক, ইনস্টিটিউট ও পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চীনের সঙ্গে তাদের প্রতিষ্ঠানগুলোর ব্যবসা নিষিদ্ধ করে। চীনের উত্তরপশ্চিমাঞ্চলের মুসলিম উইঘুরদের নির্বিচার আটকের বিষয়ে বেইজিংয়ের জবাবদিহিতা চায় […]

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই উইলিয়ামসন-বোল্ট

উইলিয়ামসন ওয়ানডে সিরিজে খেলছেন না কনুইয়ের চোটের কারণে। টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে বিশ্রাম দেওয়ার মূল কারণ আইপিএল যাত্রা। ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজ নিজ দলে যোগ দেওয়ার জন্য টি-টোয়েন্টি সিরিজ থেকে বিরতি পেয়েছেন ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট ও কাইল জেমিসনও। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন প্রতিভাবান ব্যাটসম্যান ফিন অ্যালেন। চোট […]

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী করবে ‘ক্ষুব্ধ’ যুক্তরাষ্ট্র বিএনপি

শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র জাসাস এবং নিউ ইয়র্ক স্টেট বিএনপি এ কর্মসূচি পালন করবে বলে জানান তারা। এতে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা চিত্রনায়ক হেলাল খান। নেতা-কর্মীরা জানান, কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র থেকে নাম সংগ্রহ করেন ঢাকায় বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির নেতারা। এরপর সবাই আগ্রহ নিয়ে […]

গ্যাসলাইনে ফুটো, ঢাকার বড় এলাকায় ভোগান্তি

এ কারণে মোহাম্মদপুর, ধানমণ্ডি, হাজারীবাগ, মিরপুর, শ্যামলী, গ্রিনরোডসহ আরো কিছু এলাকায় চুলা জ্বলছে না মঙ্গলবার সকাল থেকে । বিতরণ সংস্থা তিতাস এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেছে, ইতোমধ্যে তারা মেরামত শুরু করেছে। তবে সন্ধ্যার আগে সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। তিতাসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন জানান, ঢাকার আমিন বাজারে সড়ক ও জনপথ […]

তামিম-মিঠুনের ব্যাটে বাংলাদেশ ২৭১

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭১। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ফিফটির ফিফটি করার ইনিংসে তামিম করেন ৭৮। অধিনায়কের দারুণ ইনিংসটি শেষ হয় জিমি নিশামের অসাধারণ ‘ফুট ওয়ার্কে’ রান আউট হয়ে। পাঁচে নেমে মিঠুন অপরাজিত থাকেন ৬ চার ও ২ ছক্কায় ৫৭ বলে ৭৩ রান করে। নিউ […]