ক্যাটাগরি

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ঢাকায়

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানতে প্রচলিত রীতি অনুযায়ী করমর্দন না করে দূরত্ব বজায় রেখে তারা শুভেচ্ছা বিনিময় করেন। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে লোটে শেরিংকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানানো হয় ২১ বার তোপধ্বনি দিয়ে। […]

নির্মাণের ৭ বছরেও চালু হয়নি গোড়পাড়া হাসপাতাল

উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামে ১০ শয্যার হাসপাতালটি ২০১৪ সালে নির্মাণ করে সরকার। কিন্তু জনবল না থাকায় এখনও চালু করা যায়নি বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। গোড়পাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ডায়মন্ড মোড়ল বলেন, “শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখান থেকে ১৩ কিলোমিটার দূরে। তাই এ এলাকার মানুষের দাবিতে সরকার হাসপাতালটি নির্মাণ করে। কিন্তু হাসপাতাল থাকলেও […]

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৭

কক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহদাত হোসেন মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন রাতে নিয়ন্ত্রণে এলেও পোড়া ধ্বংস্তুপের কোথাও কোথাও ধোঁয়া দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি স্থানীয়রা ধ্বংসস্তূপ সরাতে কাজ করছেন। “আমরা এ পর্যন্ত সাতজন রোহিঙ্গার লাশ উদ্ধার করে এপিবিএনকে হস্তান্তর করেছি। তাদের মধ্যে দুটি শিশু, দুজন নারী এবং বাকি তিজন পুরুষ।” […]

আসবাবপত্র অলংকরণে যন্ত্র, ঘুরিয়ে দিচ্ছে কারিগরদের জীবন

হাতে আঁকা ছবির উপর বাটালি-হাতুড়ি দিয়ে কাঠের আসবাবপত্রে নকশা তৈরি শত শত বছর ধরে চাহিদা মিটিয়েছে শৌখিন মানুষদের। তার মধ্যেই আসবাবপত্র অলংকরণে এখন যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। কম্পিউটারে ছবি এঁকে কম্পিউটার চালিত যন্ত্রের সাহায্যে তাতে ফুটিয়ে তোলা হচ্ছে নিখুঁত আলপনা। এতে কাজটা যেমন সুন্দর হচ্ছে, তেমনি সময়ও কমেছে অনেক। তাই খরচও কমে যাচ্ছে। আগে এই […]

লাকমলের ছোবলের পর কর্নওয়ালের দুর্দান্ত ব্যাটিং

অ্যান্টিগায় প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ২৬৮। শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে তারা ৯৯ রানে। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে কর্নওয়াল অপরাজিত ৬০ রান করে। ৭৯ বলের ইনিংসে ৯ চারের সঙ্গে ছক্কা আছে ২টি। মূলত অফ স্পিনার হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে কর্নওয়ালের সেঞ্চুরি আছে ১টি, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪টি। টি-টোয়েন্টিতে ফিফটি […]

নিশামের ‘ফুটবল স্কিলে’ তামিমের বিদায়

বাংলাদেশ অধিনায়ক তখন খেলছিলেন দারুণ। সেঞ্চুরি ছিল দৃষ্টিসীমায়। নিশামের একটি বল মুশফিকুর রহিম আলতো করে খেলেই ছুটতে থাকেন দ্রুত সিঙ্গেল নিতে। সাড়া দেন তামিম। ছুটে আসেন বোলার নিশামও। নিচু হয়ে বল কুড়িয়ে থ্রো করার সময় তখন নেই। নিশাম বাঁ পায়ে টোকা দেন বলে, একদম নিখুঁত নিশানা। বল যখন স্টাম্পে লাগল, তামিম তখন ক্রিজ থেকে বেশ […]

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে গোলাগুলিতে পুলিশসহ নিহত ১০

এ সহিংসতার ঘটনায় আহত এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   কর্তৃপক্ষ ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকাল প্রায় ৩টার দিকে রকি পবর্তমালার পূর্বাংশের পাদদেশের শহর বোল্ডারের টেবল মেসা এলাকার খুচরা পণ্যের দোকান কিং সুপারস এ ঘটনার সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ গোলাগুলির […]

তামিমের পঞ্চাশের পঞ্চাশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার ক্রাইস্টচার্চে ফিফটি করেন তামিম। ওয়ানডেতে যেটি তার পঞ্চাশতম পঞ্চাশ। সঙ্গে ১৩টি সেঞ্চুরি তো আছেই, যেখানেও তিনি দেশের সবার ওপরে। ম্যাচের প্রথম ওভারে ট্রেন্ট বোল্টকে দারুণ ফ্লিকে বাউন্ডারি মেনে শুরু করেন তামিম। দ্বিতীয় ওভালে লিটন দাসের আউটের পর একটু সতর্ক ব্যাটিং করতে থাকেন অধিনায়ক। পরে অষ্টম ওভারে দুর্দান্ত তিন শটে […]

নিউ জিল্যান্ড-বাংলাদেশ ম্যাচে জেফ ক্রোর ৩০০

নিউ-জিল্যান্ড ও বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে ক্রোর ৩০০তম ওয়ানডে। তার আগে এই স্বাদ পেয়েছেন মাত্র ২ জন ম্যাচ রেফারি। আশির দশকে নিউ জিল্যান্ডের হয়ে ৩৯ টেস্ট ও ৭৫ ওয়ানডে খেলা ব্যাটসম্যান ক্রো একদিক থেকে নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। এমনিতে নিজ দেশের ম্যাচে কাউকে ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ দেয় না আইসিসি। তবে […]

‘২৫ মার্চ প্রথম প্রহরে একটি প্রদীপ জ্বালুন’

সেই সঙ্গে একাত্তরের গণহত্যার ৫০তম বছর সামনে রেখে একটি উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ) এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি সমাজ। যার যার টাইম জোন অনুযায়ী ২৫ মার্চ রাত ১২টা ১মিনিটে এই প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি এবং একই দিনে ভার্চুয়াল আলোচনায় অংশ নিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন আইসিএসএফের ট্রাস্টি ড. রায়হান রশিদ। এই প্রদীপ […]