ক্যাটাগরি

২৩ মার্চ ১৯৭১: ‘পাকিস্তান দিবস’ মুছে গেল প্রতিরোধের পতাকায়

ন্যাপ (ভাসানী) সেই দিনটি ‘স্বাধীন পূর্ববঙ্গ দিবস’ হিসেবে পালন করে। আর এর মধ্যে দিয়ে যেন মুছে দেওয়া হয় ‘পাকিস্তান দিবস’ এর কথা। ঢাকা সেদিন পরিণত হয় পতাকার নগরীতে। পরদিন দৈনিক ইত্তেফাকের খবরে জানা যায়, কড়া পাহারায় প্রেসিডেন্ট ভবন, গভর্নর হাউস, সেনানিবাস ও বিমানবন্দর ছাড়া কোথাও পাকিস্তানের পতাকা দেখা যায়নি। ওই সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিলেন পিপিপি […]

লিটনকে শূন্যতে হারানোর পর বাংলাদেশের লড়াই

নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্রাইস্টচার্চে এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ১৫ ওভারে ১ উইকেটে ৫৪। তামিম ব্যাট করছেন ৫৩ বলে ৩৫ রান করে , সৌম্য ৩৩ বলে ১৬। এর মধ্যেই অবশ্য বিতর্কের খোরাক জোগানোর মতো একটি ঘটনাও ঘটে গেছে। পঞ্চদশ ওভারে তামিমের ড্রাইভে অনেকটা নিচু হয়ে ফিরতি ক্যাচ নেন ৬ ফুট ৮ ইঞ্চি […]

টিভি সূচি (মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১)

নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজ দ্বিতীয় ওয়ানডে, সকাল ৭:০০ সরাসরি: টি স্পোর্টস   ভারত-ইংল্যান্ড সিরিজ প্রথম ওয়ানডে, দুপুর ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১   শুটিং বিশ্বকাপ সরাসরি: সনি সিক্স, বিকেল ৩:৩০

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফ উদ্দিন

প্রথম ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে পরিবর্তন আছে একটি। টসের সময় অধিনায়ক তামিম ইকবাল যেটিকে বললেন, ‘বাধ্য হয়েই পরিবর্তন।’ তরুণ পেসার হাসান মাহমুদের চোটে দলে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। নিউ জিল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন নেই। চোট পাওয়া রস টেইলর এই ম্যাচেও নেই, আগেই জানিয়েছিল তারা। এই ম্যাচেও বিশ্রামে থাকছেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। […]

ধানমণ্ডি প্লাজার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

ব্যবসায়ীরা বলছেন, প্রায় ৩০ বছর আগে তারা মোটা টাকায় দোকান কিনে ব্যবসা করে আসছেন। সম্প্রতি বিপণী বিতানের মালিকপক্ষ কোনো কারণ ছাড়াই মৌখিকভাবে তাদের দোকান ছেড়ে চলে যেতে বলছে। এ ব্যাপার তারা কোনো নোটিসও দেয়নি। সেখানকার ফাস্ট ফুডের দোকান ‘ওয়েসি’র মালিক মাহফুজুল হক জানান, প্রায় ২৪টি প্রতিষ্ঠিত দোকান অযৌক্তিকভাবে ছেড়ে দিতে মৌখিকভাবে চাপ দিচ্ছে মালিকপক্ষ। তিনি […]

বইমেলায় বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, এই অফারের আওতায় মেলা চলাকালে একজন ক্রেতা সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। গত ছয় বছর ধরে বইমেলায় ক্যাশব্যাক অফার দিয়ে আসছে বিকাশ। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই অফার চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। বইমেলার অধিকাংশ স্টলেই বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট […]

বাংলার মাটি বাংলার হল যার চেতনার রঙে

তেইশ বছর সংগ্রামের পর ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে সোনার বাংলা স্বাধীন হয়, জাতির পিতার হাত ধরে নিজের জন্মভূমিকে নিজের ‘দেশ’ বলার অধিকার পায় এ ভূখণ্ডের মানুষ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনের ষষ্ঠ দিন সোমবার নিজের মাটির অধিকার প্রতিষ্ঠার সেই স্মৃতিরই উদযাপন করল বাংলাদেশ। এদিনের অনুষ্ঠানের থিম ছিল ‘বাংলার মাটি আমার মাটি’। […]

পুলিশে নারীর অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা চলছে: আইজিপি

সোমবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘জেন্ডার রেসপন্সিভ পুলিশিং-অ্যান অ্যাপ্রোচ অব বাংলাদেশ পুলিশ অ্যান্ড রোল অব বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন,  “জাপান পুলিশে সাত শতাংশ নারী আছে। আমাদের রয়েছে সাত দশমিক নয় শতাংশ। আমরা টার্গেট করেছিলাম ২০১৫ সালের […]

নদীর পানিবণ্টন নিয়ে ভারত-পাকিস্তান আলোচনা শুরু হচ্ছে

এনডিটিভি জানায়, মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে ‘স্থায়ী সিন্ধু কমিশন’ এর দুইদিনের বৈঠক শুরু হতে যাচ্ছে। দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলোর পানিবন্টন নিয়ে দ্বন্দের অবসানে ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু জল চুক্তি’ হয়। যার অংশ হিসেবে ওই বছর গঠন করা হয় ‘স্থায়ী সিন্ধু কমিশন’। চুক্তি অনুযায়ী কথা ছিল, দুইদেশের প্রতিনিধিরা পানিবন্টন নিয়ে আলোচনার […]