‘সন্তানদের ভরণ-পোষণের মিথ্যা আশ্বাসে’ ৩ বছর বদলি কারাভোগ বিধবার

তিন সন্তানের ভরণ-পোষণের আশ্বাস পেয়ে বিধবা ওই নারী ২০১৮ সালের জুন থেকে কারাভোগ করছেন বলে কারা কর্তৃপক্ষের কাছ থেকে জানার পর বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে চট্টগ্রামের আদালত। কারাগারের রেজিস্টার তলব করে যাচাইয়ের পর চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা মঙ্গলবার বিষয়টি নিষ্পত্তির জন্য মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওই আদালতের […]
করোনাভাইরাস: চট্টগ্রামে একদিনে শনাক্ত ২৭২ রোগী

গত বছরের ১৪ ডিসেম্বরের পর চট্টগ্রাম জেলায় একদিনে সর্বোচ্চ সংক্রমণ হল গত ২৪ ঘণ্টায়। গত বছরের ওইদিন ওইদিন কোভিড-১৯ শনাক্ত হয়েছিল ২৮৫ জনের। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, গত ২৪ ঘণ্টায় আটটি ল্যাবে ১৯৪৮টি নমুনা পরীক্ষায় ২৭২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে মহানগরীতেই ২৩৪ জন। এদিন কোনো মৃত্যু নেই। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের […]
ইস্টারের ছুটিতে জার্মানি লকডাউন থাকছে

যার অর্থ, ইস্টারের ছুটির প্রায় পুরো সময়ই জার্মানি জুড়ে লকডাউন থাকবে। আগামী ৪ এপ্রিল রোববার খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে। বিবিসি জানায়, আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তারমধ্যে ১ থেকে ৫ এপ্রিল সবথেকে বেশি কড়াকড়ি জারি করা হয়েছে। ওই […]
সিসিসির আয়ের উৎস বাড়াতে চান মেয়র রেজাউল

মঙ্গলবার বিকালে নগরীর বিবিরহাট কাঁচাবাজার, চকবাজার মাছবাজার, লালচান্দঁ রোড, বিআরটিসি এলাকা পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। মেয়র রেজাউল বলেন, “চট্টগ্রাম নগরীর ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও সুন্দর পরিচ্ছন্ন আবাসযোগ্য নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে হলে বিশাল অর্থ প্রয়োজন। বাস্তব সত্য হচ্ছে সেই সক্ষমতা আমাদের নেই। তারপরও উন্নয়ন থেমে থাকতে পারে না। তাই সরকারের মুখাপেক্ষী না হয়ে […]
বঙ্গবন্ধুর ভাষণে প্রতিফলিত বৈশ্বিক মূল্যবোধ: ইউনেস্কো প্রধান

মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি। ইউনেস্কো প্রধান বলেন, বঙ্গবন্ধুর ভাষণটি তাৎপর্যপূর্ণ এই কারণে যে, এটা বাংলাদেশকে স্বাধীনতার দিকে ধাবিত করেছে। “একইসঙ্গে স্বাধীনতা, মানবাধিকার, মর্যাদা এবং শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের অগ্রগতির মত বৈশ্বিক মূল্যবোধের প্রতিফলনের কারণেও এটি তাৎপর্যপূর্ণ।” ঐতিহাসিক গুরুত্বের কারণেই ভাষণটি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হেরিটেজে স্থান […]
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবিতে ভিন ডিজেলের ছেলে

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির নবম কিস্তি মুক্তি পাবে ২৫ জুন। এই ছবিতে ভিন ডিজেলের চরিত্র ডমেনিক টোরেটোর ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন তার ছেলে ভিনসেন্ট সিনক্লেয়ার। আর এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন ডিজেলের ছেলে। ভ্যারাইটি ডটকম জানায়, সিনক্লেয়ার যে দৃশ্যে অভিনয় করেছেন সেটা ধারণ করা হয়েছিল ২০১৯ সালে। এর আগে ২০১৫ সালের […]
বঙ্গবন্ধুর প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঙ্গলবার বেলা ১২টা ২০ মিনিটে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার আগে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন। পরে শেরিং দর্শকদের বইয়ে স্বাক্ষর এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। ভুটানের প্রধানমন্ত্রী দর্শকদের বইতে লিখেছেন, “বিদেশি […]
ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে কোভিড-১৯ টিকা, সনদ

অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক, সিনোফর্ম বা জনসন অ্যান্ড জনসন টিকার জন্যর জন্য দাম পাঁচশ’ ডলার থেকে সাড়ে সাতশ’ ডলারের মধ্যে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। টিকার সনদও অজ্ঞাতনামা ব্যবসায়ীরা বিক্রি করছে দেড়শ’ ডলারে। একদিকে গবেষকরা বলেছেন ডার্কনেটে টিকা বিষয়ক বিজ্ঞাপন যথেষ্ট বেড়েছে, অন্যদিকে বিজ্ঞাপনে প্রচার করা টিকা সঠিক কি না সেটি যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। […]
উত্থান-পতনের বাজারে বীমা খাতের দাপট

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে দশমিক শূন্য দুই শতাংশ বা এক দশমিক ৫৩ পয়েন্ট। এতে সূচকের অবস্থান হয়েছে ৫৪১৩ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই দশমিক শূন্য চার শতাংশ বা ৬ পয়েন্ট কমে হয়েছে ১৫৬৭১ পয়েন্ট। এদিন ঢাকার বাজারে দিনের শুরুতে সূচকের উর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও দিনভর […]
চট্টগ্রাম জেলা পরিষদের সংবর্ধনা পেলেন ৫৫ বীর মুক্তিযোদ্ধা

মঙ্গলবার দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “স্বাধীনতার ৫০ বছর পরেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখনও মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করছে। অথচ মুক্তিযুদ্ধের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না। মুক্তিযোদ্ধা কাউন্সিলের একজন সদস্য হিসেবে প্রতিটি বৈঠকে আমি এগুলো নিয়ে […]