‘রাজাকারপুত্র’ পতাকা তুললে অনুষ্ঠান বর্জন করবে মুক্তিযোদ্ধারা নীলফামারীতে

ডোমার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান দায়িত্বে রয়েছেন। সরকারি অনুষ্ঠানের রেওয়াজ অনুসারে অনুষ্ঠানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা। তবে স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন তোফায়েল আহমেদ ‘রাজাকার পরিবারের সন্তান’। মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলার সাবেক কমান্ডার নুরন নবী বলেন,“তোফায়েল আহমেদ একজন রাজাকার পরিবারের সন্তান। মহান মুক্তিযুদ্ধের সময় তার পুরো পরিবার মুক্তিযুদ্ধের বিরোধীতা […]
মাস্ক: মঙ্গলে ২০৩০ এর আগেই নামবে স্টারশিপ রকেট

রয়টার্স উল্লেখ করেছে, ফেব্রুয়ারিতে ৮৫ কোটি ডলার নগদ বিনিয়োগ সংগ্রহ করেছে স্পেসএক্স। তবে, সাম্প্রতিক সময়ে স্টারশিপ রকেটের একটি নমুনা উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে। ভবিষ্যত মিশনে চাঁদ এবং মঙ্গলে মানুষ ও একশ’ টনের কার্গো নিয়ে যাওয়ার জন্য ভারী রকেট তৈরি করছে স্পেসএক্স। সম্প্রতি বিস্ফোরিত এসএন৯ নমুনাটি সেটিরই একটি পরীক্ষামূলক একটি মডেল ছিল। এ বছরের শেষেই প্রথম […]
সুবিধাবঞ্চিত ১০০ শিশুর দাঁতের চিকিৎসা করালো ডাবর

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাবর বাংলাদেশ। এতে বলা হয়, এ বছর ২০ মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া নিয়েছে ডাবর রেড টুথপেস্ট। রাজধানীর মিরপুরে একটি এতিমখানার সব শিশুদের বিনামূল্যে দাঁতের চিকিৎসা করানোর আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদিন ধরে চলা এই আয়োজনে অভিজ্ঞ চিকিৎসক শতাধিক শিশুর […]
শিক্ষা গ্রহণে শিশুর অক্ষমতা বোঝার উপায়

চিকিৎসা-বিজ্ঞানের ভাষায় ‘ডিসকালকুলিয়া’ এক ধরনের শেখার অক্ষমতা। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি সাধারণ উপায়ে যে কোনো সংখ্যাযুক্ত তথ্য কিংবা পদ্ধতি শিখতে, বুঝতে ও রপ্ত করতে পারেনা। ফলে যেকোনো হিসাব, সংখ্যার ক্রম ও গাণিতিক যুক্তি তাদের বুঝতে সমস্যা হয়। পাশাপাশি একটি সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যার সম্পর্ক, সাংকেতিক চিহ্ন, দিক নির্দেশনা, সময় দেখা ইত্যাদি ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় […]
কিশোরগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক আটক

সোমবার রাতে ভৈরব পৌরসভার ভৈরববাজার ঋষিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে বলে মেয়েটির স্বজনের অভিযোগ। আটক হাছান আলী (৩০) ভৈরববাজার ঋষিপট্টি এলাকার প্রয়াত শাহজাহান আলীর ছেলে। এদিকে, এই ঘটনার পরপর মেয়েটির এক মামাত ভাই হাসান আলীকে ছুরিকাঘাত করেছেন। ভৈরব থানার এএসআই মো. কামরুল হোসেন বলেন, এলাকাবাসী হাসান আলীকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার […]
প্রেসিডেন্টকে ‘গণ্ডমূর্খ’ ডেকে কারাদণ্ডের মুখে পোলিশ লেখক

নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েকদিন পর জো বাইডেনকে লেখা পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেই ডুডার এক টুইটের প্রতিক্রিয়ায় জোলজেক প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ওই শব্দটি লিখেছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে এ পোলিশ লেখকের সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন গণমাধ্যমে বাইডেনের জয় নিশ্চিত হওয়ার […]
মার্শালের সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর লিড

প্রথম রাউন্ডে মঙ্গলবার ৭ উইকেটে ৩২৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে তারা এগিয়ে ৮৩ রানে। প্রথম দিন ২৪১ রানে অল আউট হয়েছিল বরিশাল। শহিদুল ইসলাম ও আবু হায়দারের অবিচ্ছিন্ন ৬০ রানের অষ্টম উইকেট জুটিতে বাড়ছে ঢাকা মেট্রোর লিড। শহিদুল ৪২ ও আবু হায়দার ২১ রানে ব্যাট করছেন। জাতীয় লিগের গত […]
সফর শেষে দেশের পথে নেপালের প্রেসিডেন্ট

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নেপাল এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। শাহজালাল আন্তর্জার্তিক বিমান বন্দরে নেপালের প্রেসিডেন্টকে বিদায় জানান পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও এসময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুদিনের সফরে সোমবার ঢাকা পৌঁছান প্রেসিডেন্ট ভাণ্ডারী। নেপালের কোনো প্রেসিডেন্টর এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরের প্রথম দিন […]
বসুরহাটকাণ্ড: বাদলের জামিন

মঙ্গলবার জেলার ২ নম্বর আমলী আদালতের বিচারক নবনীতা গুহ শুনানি শেষে এ আদেশ দেন। বাদলের আইনজীবী হারুন অর রশিদ হাওলাদার জানান, মঙ্গলবার সকালে তিনটি মামলায় মিজানুর রহমান বাদলের জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। এ বিষয়ে শুনানি শেষে বিকেলে মামলা তিনটিতে জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক। জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল জানান, গত […]
হাজার কোটি ডলারে ডিসকর্ড কেনায় আগ্রহ মাইক্রোসফটের

রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ডিসকর্ড সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। এ রকম সম্ভাব্য ক্রেতাদের তালিকায় মাইক্রোসফটও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রদের একজন অবশ্য বলছেন, বিক্রি হওয়ার বদলে পাবলিক প্রতিষ্ঠান হিসেবে শেয়ার বাজারে পা রাখবে ডিসকর্ড। মাইক্রোসফট এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, ডিসকর্ডও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। গত বছরের ডিসেম্বরে ডিসকর্ডের মূল্যমান ছিল সাতশ’ কোটি […]